০২:০২ পি.এম
জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন। তিনি নিজের গান, কাজের খবর, ব্যক্তিগত ভাবনা এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে নিয়মিত ফেসবুকে নিজের মতামত প্রকাশ করতেন।
তবে হঠাৎ করেই তিনি সেই প্ল্যাটফর্ম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। আসিফ আকবর ইতোমধ্যে তার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) একটি সিনেমার সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তিনি বিষয়টি নিজেই জানিয়েছেন। একইসঙ্গে ফেসবুক থেকে সরে যাওয়ার কারণও ব্যাখ্যা করেছেন এই সংগীতশিল্পী।
আরও পড়ুন: মুম্বাই পুলিশের নজরে সাইফ আলী খানকে হত্যার হুমকি
ফেসবুকের বর্তমান পরিবেশ নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করে আসিফ আকবর বলেন, ‘ফেসবুক ছিল একটা সামাজিক যোগাযোগমাধ্যম। কিন্তু ফেসবুকে এখন ধর্ম প্রচার হচ্ছে, অনলাইন অর্ডার করা হচ্ছে। ফেসবুক এখন আর ফেসবুকের জায়গায় নেই।’
তার মতে, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমটিতে সত্য ও গুজবের পার্থক্য করা কঠিন হয়ে পড়েছে।
আরও পড়ুন: ডিএমপির নতুন নির্দেশনায় চালক-মালিকদের জন্য কঠোর শাস্তির বিধান
যাচাই-বাছাই ছাড়াই নানা ধরনের তথ্য ও খবর ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষ প্রায়ই বিভ্রান্তিতে পড়ছেন। এমনকি তারকাদেরও এর কারণে বিড়ম্বনায় পড়তে হচ্ছে বলে তিনি মনে করেন।
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে আসিফ জানান, বিভিন্ন সময় তার নামে এমন বক্তব্য ছড়িয়ে পড়েছে, যা তিনি কখনোই বলেননি। পরে সেসব তথ্যের সত্যতা যাচাই করতে গিয়ে তাকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।
আসিফ আকবর বলেন, ‘কোন নিউজ বিশ্বাস করব, কোনটি সত্য- বলা যায় না। আমাকে রিউমার স্ক্যান করে ফোন দিয়ে বলতে হয়, ভাই, আমি তো এটা বলিনি।’
আরও পড়ুন: ছাত্রদল নেতার হাতে এনসিপি নেতা মারধরের শিকার
এরপর সংশ্লিষ্টদের বিষয়টি যাচাই করে প্রকৃত তথ্য প্রকাশ করতে হয়। আসিফের ভাষ্যে, এ ধরনের ঘটনা শুধুমাত্র ব্যক্তিগতভাবে বিব্রতকর নয়, বরং এর সঙ্গে দায়িত্বশীলতার বিষয়টিও জড়িত।
এই শিল্পীর মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রকাশের আগে অবশ্যই সেটির সত্যতা যাচাই করা প্রয়োজন। বিশেষ করে তারকাদের নিয়ে কোনো বক্তব্য, মন্তব্য কিংবা খবর প্রকাশের ক্ষেত্রে সামান্য ভুলও মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে।
আসিফ মনে করেন, তথ্য যাচাইয়ের দায়িত্ব যথাযথভাবে পালন না হলে সাধারণ মানুষ প্রতিনিয়ত ভুল তথ্যের মধ্যে পড়বেন। আর সেই বিভ্রান্তির দায় শেষ পর্যন্ত অনেক সময় সংশ্লিষ্ট ব্যক্তির ওপরই এসে পড়ে।
ফেসবুকের এমন পরিবেশে নিজেকে আর মানিয়ে নিতে না পেরে আসিফ আকবর শেষ পর্যন্ত প্ল্যাটফর্মটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে তার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করা হয়েছে।
আরও পড়ুন: প্রিন্স উইলিয়াম, সঙ্গী সাইফ-কারিনা করণ জোহরের সংস্থায়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন