০৫:২৪ পি.এম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, দক্ষ শিক্ষক ছাড়া শিক্ষার্থীরা আলোকিত হতে পারে না।
ঘুষের বিনিময়ে স্কুল শিক্ষক নিয়োগের কঠোর সমালোচনা করে তিনি শনিবার (১১ জুলাই) দুপুরে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক প্রশিক্ষণ কর্মশালায় এ মন্তব্য করেন।
রিজভী আরও বলেন, শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণের অভাব থাকায় টেকসই শিক্ষার নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। এছাড়া, শিক্ষকদের মধ্যে ডেডিকেশন হারিয়ে যাওয়ার ফলে শিক্ষাব্যবস্থা নিম্নগামী হচ্ছে। সমাজে আদর্শ শিক্ষকের অভাব ও শিক্ষার অভাবের কারণে অধঃপতন ও মাদকের প্রসার ঘটছে।
আরও পড়ুন: রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণে নারীসহ ৪ জন আহত
তিনি এ সময় সরকারের অন্যতম প্রধান এজেন্ডা হিসেবে শিক্ষার উৎকর্ষতা সাধনের কথা উল্লেখ করে বলেন, অসাধু ঠিকাদাররা উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার সরবরাহ করছে। যারা স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার সরবরাহ করছে, তারা মানবতার শত্রু।
মাঠপর্যায়ে আমলাদের কারণে শিক্ষাখাতের ভালো উদ্যোগগুলো বিনষ্ট হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি এবং বলেন, সরকারের ভালো উদ্যোগগুলো মাঠ পর্যায়ে আমলাদের দায়িত্বহীণতার জন্য বিনষ্ট হচ্ছে। মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পদক দিয়ে পুরস্কৃত করারও গুরুত্ব তিনি উল্লেখ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন