১১:১৭ এম
মানিকগঞ্জে দোকানের ভেতর থেকে একটি বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) ভোরের দিকে নাগবাড়ি মোড়ের একটি গ্রিলের দোকানে এই ঘটনা ঘটে।
নিহতের নাম সন্তোষ মালাকার (৬৮) এবং তিনি মানিকগঞ্জ পৌরসভার কালীখোলা এলাকার বাসিন্দা ছিলেন।
আরও পড়ুন: গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
পুলিশের তথ্যমতে, নিহতের ছেলে সুমন্ত মালাকার ঘটনাস্থলে গিয়ে দেখেন যে, তার বাবার মরদেহ দোকানের লোহার অ্যাঙ্গেলে ঝুলছে। পরে, তিনি দ্রুত মরদেহটি নামিয়ে থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
স্থানীয়দের মতে, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে ঋণের চাপে ছিলেন।
এই বিষয়ে মানিকগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. জুলুস খান পাঠান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতলে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: নেত্রকোনার অতিথপুর রেলস্টেশনে পেট্রল ঢেলে আগুন লাগাল দুর্বৃত্তরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন