০৪:৩৭ পি.এম
চুয়াডাঙ্গায় গণমাধ্যমকর্মীদের জন্য মাল্টিমিডিয়া সাংবাদিকতা, ফ্যাক্ট-চেকিং, গুজব ও অপতথ্য প্রতিরোধ বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এই প্রশিক্ষণের আয়োজন করেছে যেখানে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেছেন।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী।
আরও পড়ুন: ঢাকায় বাবরি মসজিদ নির্মাণ, শরীক হতে পারেন আপনিও
এ সময় পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ডিজিটাল যুগে তথ্য যাচাই, গুজব প্রতিরোধ এবং মাল্টিমিডিয়া দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মনে করেন, এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গত বুধবার শুরু হওয়া এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকরা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি, তথ্য যাচাইয়ের কৌশল, গুজব শনাক্তকরণ এবং অপতথ্য মোকাবিলা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন