০৯:৩৭ পি.এম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাটের রামপাল উপজেলা শাখার আহ্বায়ক জাহিদুর রহমান জুয়েল দলীয় পদ ও সাধারণ সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। রবিবার (৮ নভেম্বর) তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণে এনসিপির বাগেরহাট জেলা আহ্বায়কের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে জাহিদুর রহমান জুয়েল উল্লেখ করেন যে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই আন্দোলনের পটভূমিতে তিনি দেশের নতুন ধারার রাজনীতির প্রত্যাশা নিয়ে রাজনীতিতে যুক্ত হন। পরবর্তীতে তাকে এনসিপির রামপাল উপজেলা শাখার আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়।
তবে বর্তমানে সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি দলের সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সময় দিতে পারছেন না। এই কারণে তিনি স্বেচ্ছায় উপজেলা আহ্বায়কের দায়িত্ব এবং দলের সাধারণ সদস্যপদ থেকেও পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন: হাতিয়ায় পাচারের সময় ১৭.৫ টন সিমেন্ট জব্দ, ৯ জন আটক
পদত্যাগপত্রে তিনি আরও উল্লেখ করেন যে, পদত্যাগের পর থেকে তিনি দলের কোনো সাংগঠনিক বা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আর সংশ্লিষ্ট থাকবেন না। একই সঙ্গে তিনি দেশের অগ্রগতি ও দলের লক্ষ্য পূরণে নেতাকর্মীদের সাফল্য কামনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন