০৭:২৯ পি.এম
রাশিয়ার যুদ্ধে যুক্তরাজ্য ‘আগুনে ঘি ঢালছে’—ক্রেমলিনের এমন অভিযোগের মুখে কিয়েভে দাঁড়িয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম পাল্টা কড়া উত্তর দিয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) ইউক্রেন সফরে গিয়ে তিনি উল্টো একটি প্রশ্ন তুলে বলেন, ‘আসল আগুনটা কে জ্বালিয়েছে, সেটাই বড় প্রশ্ন।’
রাশিয়া যে নানাভাবে হুমকি দিচ্ছে, তার পরেও ইউক্রেনের প্রতি লন্ডনের সমর্থন অপরিবর্তিত রয়েছে, সে বিষয়ে পুনর্ব্যক্ত করেছে ডাউনিং স্ট্রিট।
আরও পড়ুন: বিএনপি নেতাদের প্রাইমারি স্কুলে ভর্তি করিয়ে দেন, আমরা ভালো থাকব: নারী উদ্যোক্তা সাথী
এবং একইসঙ্গে, ইউক্রেনের জন্য জরুরি ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সরবরাহের বিষয়ে ‘কোয়ালিশন অব দ্য উইলিংয়ে’ জোটের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা বলছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধান আলোচনার বিষয় হবে ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টরের (প্রতিরোধক) বিষয়টি।
এর আগে ডাউনিং স্ট্রিট জানায়, রাশিয়ার প্রতিশোধ নেওয়ার জন্য যে হুমকি রয়েছে, তার পরেও ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের সমর্থনে বদল আসেনি।
ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেছেন, ‘আমি মনে করি রাশিয়ার বর্বর কর্মকাণ্ড সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন, সে বিষয়ে আমরা সবসময়ই খুব স্পষ্ট।’
তিনি যোগ করেন, গত চার বছর ধরে আমরা ধারাবাহিকভাবে এই কথাই বলে আসছি এবং এ ব্যাপারে কিছুই পরিবর্তন হয়নি।
আরও পড়ুন: হাসিনার আমলের দুর্নীতির কারণে উন্নয়নের পথে হোঁচট খাচ্ছে বাংলাদেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন