১০:৫৬ পি.এম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত ঐতিহাসিক ‘সার্বভৌমত্ব’ র্যালিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদলে খাকি রঙের পোশাক ও কালো সানগ্লাস পরে এক যুবক ব্যতিক্রমী সাজে অংশগ্রহণ করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। ওই যুবককে একটি প্রতীকী কামানের ওপর দাঁড়িয়ে অভিবাদন জানাতে দেখা যায়।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীতে বিএনপি আয়োজিত ‘সার্বভৌমত্ব’ র্যালিতে এ দৃশ্যটি দেখা যায়।
সামরিক ট্যাংকের আদলে তৈরি একটি গাড়ির ওপর সবুজ রঙে সজ্জিত কামানের প্রতিকৃতি স্থাপন করা হয়। ওই প্রতিকৃতির ওপর দাঁড়িয়ে যুবকটি এক হাত উঁচিয়ে অভিবাদন জানান।
আরও পড়ুন: নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর
গাড়িটিতে বিএনপির দলীয় প্রতীক, ব্যানার, ফেস্টুন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন ছবি সংযুক্ত করা হয়। সবুজ ও লাল রঙের সমন্বয়ে সাজানো গাড়িটির দুই পাশে দলের প্রতিষ্ঠাতার ছবি দেখা যায়।
সার্বভৌমত্ব র্যালিতে অংশগ্রহণকারী বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীর অনেকের পরনে ছিল সবুজ ও লালসহ বিভিন্ন রঙের টি-শার্ট। এসব টি-শার্টে জিয়াউর রহমানের ছবি ও দলীয় স্লোগান স্থান পায়। কারও মাথায় লাল টুপি ছিল, আবার অনেকের হাতে ব্যানার ও ফেস্টুন দেখা যায়।
সার্বভৌমত্ব র্যালিতে নেতাকর্মীদের স্লোগান, উচ্ছ্বাস এবং বর্ণিল সাজসজ্জায় রাজধানীর সড়কে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
আরও পড়ুন: ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে অগ্নিসংযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন