ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিএনপির গোপন সভা থেকে আওয়ামী লীগের দুই নেতা আটক


বিএনপির গোপন সভা থেকে আওয়ামী লীগের দুই নেতা আটক

সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির একটি গোপন সভা থেকে পুলিশে সোপর্দ করা হয়েছে আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগ ও সৈনিক লীগের দুই নেতাকে। এ কাজটি করেছে বিক্ষুব্ধ জনতা।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শ্যামনগর পৌর সদরের বঙ্গবন্ধু মার্কেটের একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগের শ্যামনগর উপজেলা শাখার সহ-সভাপতি ইয়াছিন মোড়ল (৩৭) এবং কৈখালী ইউনিয়ন সৈনিক লীগের সভাপতি ইব্রাহিম খলিল (৪৬)।

আরও পড়ুন: যুবসমাজকে অবক্ষয় থেকে রক্ষায় আলোকিত পথ দেখাতে হবে: মীর হেলাল

এ ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ হোসেন ও আল আজিমসহ স্থানীয়রা জানান, বুধবার রাত ৯টার দিকে আকস্মিকভাবে উপজেলা যুবদলের আহ্বায়ক সফিকুল ইসলাম দুলু, যুবদল নেতা কল্লোল ও তাদের কর্মী-সমর্থকরা বঙ্গবন্ধু মার্কেটে উপস্থিত হন। সেখানে গোপন বৈঠক চলাকালে উপস্থিত লোকজন চারদিক থেকে ঘেরাও করে ইয়াছিন মোড়ল ও ইব্রাহিম খলিলকে অবরুদ্ধ করে রাখেন। এ সময় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের ঘেরাওয়ের মুখে বৈঠকে উপস্থিত বিএনপির কিছু নেতাকর্মী কৌশলে ঘটনাস্থল ত্যাগ করেন।

কিছুক্ষণের মধ্যে বিক্ষুব্ধ নেতাকর্মীরা আটক দুজনকে মারধর শুরু করেন। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের ওই দুই নেতাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে স্থানীয় যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম জানান, "দেশব্যাপী যখন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা নৈরাজ্য শুরু করেছে, সেই সময়ে পতিত সরকারের নেতৃবৃন্দ বিএনপির সভায় থাকায় বিএনপির নেতাকর্মীদের দারুণভাবে মর্মাহত করেছে।"

আরও পড়ুন: ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে অগ্নিসংযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে অগ্নিসংযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০০ পি.এম


১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে অগ্নিসংযোগ

দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনা বৃদ্ধি পেয়েছে। ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনের মধ্যে সারা দেশে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই সময়ের মধ্যে পুলিশের স্থাপনা ও যানবাহনেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের প্রকাশিত পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা যায়।

পুলিশের তথ্য অনুযায়ী, ১২ দিনের মধ্যে পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ছাড়া পুলিশের ১৮টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। পুলিশের দুটি স্থাপনায় ককটেল বিস্ফোরণ ঘটেছে, এবং একটি গাড়িও ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

একই সময়ে দেশের বিভিন্ন স্থানে ৭৮টি ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৩৮টি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোতে জড়িত থাকার অভিযোগে ৬৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তবে ১২ দিনে সংঘটিত সব ঘটনার বিপরীতে মোট কতটি মামলা হয়েছে, সে বিষয়ে পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যানে আলাদা করে কোনো তথ্য প্রদান করা হয়নি।

এদিকে এসব ঘটনার কারণে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে গণপরিবহনে অগ্নিসংযোগ, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, পুলিশের নজরদারি ও টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন এবং দ্রুত সাড়া দেওয়ার মতো কার্যক্রম নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠন ও কার্যক্রম নিষিদ্ধ দল যেন কোনো ধরনের নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাতে না পারে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে।

কেউ অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর সুযোগ পাবে না উল্লেখ করে তিনি আরও বলেন, কেউ নাশকতার অপচেষ্টা চালালে তা কঠোরভাবে দমন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুবসমাজকে অবক্ষয় থেকে রক্ষায় আলোকিত পথ দেখাতে হবে: মীর হেলাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০০ পি.এম


যুবসমাজকে অবক্ষয় থেকে রক্ষায় আলোকিত পথ দেখাতে হবে: মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন মন্তব্য করেছেন যে, যুবসমাজকে সমাজে গত ১৭ বছরে ঘটে যাওয়া অবক্ষয় থেকে বের করে আনতে হলে তাদের আলোকিত পথ দেখানো প্রয়োজন।

তিনি এই কথা বলেন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ প্রতিযোগিতার চট্টগ্রাম বিভাগীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন।

অতিথিরা অনুষ্ঠান চলাকালে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দলগুলোর স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত বিভিন্ন বিজ্ঞান প্রজেক্ট সম্পর্কে শিক্ষার্থীদের কাছে জানতে চান।

মাহদী আমিন এসময় বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে শক্তির জায়গা তারুণ্য। এ দেশের শিক্ষার্থী ও শিক্ষকরা বিশ্বের বিভিন্ন উদ্ভাবনের সঙ্গেও জড়িত। সরকারের পক্ষ থেকে তাদের সর্বোচ্চ সহযোগিতা করার পাশাপাশি জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের অনুপ্রেরণা ও সহযোগিতা করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে এই প্রতিযোগিতা।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্কে অভিবাসীদের আইনি সহায়তায় ১৫ লাখ ডলার বরাদ্দ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০১ পি.এম


নিউইয়র্কে অভিবাসীদের আইনি সহায়তায় ১৫ লাখ ডলার বরাদ্দ

নিউইয়র্ক সিটিতে অভিবাসীদের জন্য বিনামূল্যে আইনি সহায়তা কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। নতুন উদ্যোগের আওতায়, অভিবাসনসংক্রান্ত আইনি সমস্যায় পড়া ব্যক্তিরা সপ্তাহের সাত দিন ফোন করে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ পাওয়ার সুযোগ পাবেন।

বুধবার (১৮ নভেম্বর) নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির কার্যালয় থেকে এই উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। অভিবাসীদের আইনি সহায়তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে প্রায় ১৫ লাখ ডলার অতিরিক্ত অর্থ বরাদ্দের কথাও জানানো হয়েছে।

নিউইয়র্ক সিটির অভিবাসীবিষয়ক কার্যালয়ের পরিচালিত এই হটলাইনে ফোন করে অভিবাসীরা নিজেদের অভিবাসন পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পরামর্শ চাইতে পারবেন। নাগরিকত্ব বা অভিবাসন অবস্থান নির্বিশেষে নিউইয়র্কের বাসিন্দারা এই সেবার আওতায় আসতে পারবেন।

আইনি সহায়তা পাওয়ার যোগাযোগ: হটলাইন নম্বর: ১-৮০০-৩৫৪-০৩৬৫। বিকল্প ব্যবস্থা: ৩১১ নম্বরে ফোন করে ‘ইমিগ্রেশন লিগ্যাল’ বলতে হবে। সোমবার থেকে শুক্রবার: সকাল ৯টা থেকে রাত ৮টা। শনিবার ও রবিবার: সকাল ৯টা থেকে বিকেল ৫টা। হটলাইনে ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, হাইতিয়ান ক্রেওল ও উলুফ ভাষায় সহায়তা পাওয়া যায়। পাশাপাশি, টেলিফোন অনুবাদ ব্যবস্থার মাধ্যমে ২০০টির বেশি ভাষায় যোগাযোগের সুযোগ রয়েছে।

নতুন উদ্যোগের অংশ হিসেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে। তবে, এই সুবিধা বর্তমানে ইংরেজি ও স্প্যানিশ ভাষায় পাওয়া যাচ্ছে। এই সেবার মাধ্যমে অভিবাসীরা অভিবাসন আইন, কর্মক্ষেত্রে বেতনসংক্রান্ত সমস্যা, প্রতারণা এবং অন্যান্য আইনি জটিলতা নিয়ে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ পেতে পারবেন। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট আইনি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের ব্যবস্থাও করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এপেক সম্মেলনে পুতিনের পারমাণবিক ব্রিফকেসের উপস্থিতি, কী আছে এতে?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৩ পি.এম


এপেক সম্মেলনে পুতিনের পারমাণবিক ব্রিফকেসের উপস্থিতি, কী আছে এতে?

এপেক সম্মেলনের পার্শ্ববৈঠকে ত্রিপক্ষীয় আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতারা বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে পৌঁছান। এ সময় রুশ সামরিক বাহিনীর পোশাক পরা এক ব্যক্তিকে রহস্যময় কালো রঙের একটি ব্রিফকেস বহন করতে দেখা যায়।

রুশ রাষ্ট্রীয় টেলিভিশনের ক্যামেরা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে থাকা নৌবাহিনীর এক কর্মকর্তার দিকে জুম করলে সাংবাদিক ইয়েভগেনি পোপভ ব্রিফকেসটির দিকে ইঙ্গিত করে দর্শকদের বলেন, ‘এটি পারমাণবিক ব্রিফকেস।’ কর্মকর্তা হেসে নিশ্চিত করেন, এটি আসলেই রুশ প্রেসিডেন্টের দেশের পারমাণবিক অস্ত্রভাণ্ডারে সরাসরি প্রবেশাধিকারের সুযোগ দেওয়া ব্রিফকেস। এর নাম ‘চেগেট’।

এ সময় পোপভ বলেন, ‘অবিশ্বাস্য’।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছেও একই ধরনের একটি ব্যাগ রয়েছে, যার নাম ‘নিউক্লিয়ার ফুটবল’। এটি নিয়মিত তার সঙ্গে বহন করা হয়। তবে শেনজেনে এখন পর্যন্ত এটি দেখা যায়নি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একই ধরনের ব্রিফকেস ব্যবহার করেন কি না, তা স্পষ্ট নয়।

তাহলে এসব ব্রিফকেস কি কেবল শক্তি প্রদর্শনের প্রতীক, নাকি এগুলোর মাধ্যমে সত্যিই নেতারা মুহূর্তের মধ্যে পারমাণবিক হামলার নির্দেশ দিতে পারেন? এ বিষয়ে যা জানা গেছে, তা তুলে ধরা হলো।

পারমাণবিক ব্রিফকেস কী?

এটি বিশেষভাবে তৈরি একটি ব্রিফকেস, যা সামরিক কমান্ড ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকে। এর মাধ্যমে কোনো দেশের নেতা পারমাণবিক হামলার নির্দেশ দিতে পারেন।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন) পারমাণবিক ব্রিফকেস ব্যবস্থার উদ্ভব শীতল যুদ্ধের সময়। তখন দুই পরাশক্তির নেতাদের খুব অল্প সময়ের নোটিশে পারমাণবিক হামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতির মুখোমুখি হতে হতো।

তবে লাল বোতামের ওপর আঙুল রেখে পারমাণবিক হামলার নির্দেশ দেওয়ার যে প্রচলিত ধারণা রয়েছে, বাস্তবতা তেমন নয়। কোনো নেতার নির্দেশ বাস্তবায়নের জন্য সামরিক বাহিনীর সদস্য এবং আরও বড় যোগাযোগব্যবস্থা প্রয়োজন হয়।

যুক্তরাষ্ট্রের ও রাশিয়ার ‘নিউক্লিয়ার ব্রিফকেসের’ পার্থক্য কী?

যুক্তরাষ্ট্রে ‘নিউক্লিয়ার ফুটবল’ নামে পরিচিত পারমাণবিক ব্রিফকেসের প্রচলন ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটেরও আগে। ইতিহাসবিদরা এর সূচনা খুঁজে পেয়েছেন ডুইট আইজেনহাওয়ারের প্রশাসনের সময়ে। ১৯৬১ সালের জানুয়ারিতে জন এফ কেনেডি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগের দিন তাকে এ ব্যবস্থা সম্পর্কে আইজেনহাওয়ারের অবহিত করার একটি অপ্রকাশিত সরকারি স্মারকলিপিও এর প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে ‘বিস্কুট’ নামে পরিচিত একটি কার্ডও থাকে। পারমাণবিক হামলার নির্দেশ দেওয়ার সময় প্রেসিডেন্টের পরিচয় যাচাইয়ের জন্য প্রয়োজনীয় কোড এতে থাকে। প্রেসিডেন্টের পরিবর্তে ভাইস প্রেসিডেন্টকে দায়িত্ব নিতে হলে তার ব্যবহারের জন্য একটি বিকল্প ‘ফুটবল’ ও পরিচয় যাচাইয়ের কোডের ব্যবস্থা রয়েছে।

কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমোদন দেওয়ার ক্ষমতা একমাত্র প্রেসিডেন্টের। তবে তিনি সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের পরামর্শ নিতে পারেন।

রাশিয়ার নিউক্লিয়ার ব্রিফকেসের নাম ‘চেগেট’। ককেশাসের একটি পর্বতের নাম থেকে এর নামকরণ করা হয়েছে। ১৯৮৩ সালে সোভিয়েত সামরিক বাহিনীতে এটি যুক্ত হয়। ঐতিহ্যগতভাবে নৌবাহিনীর একজন কর্মকর্তা প্রেসিডেন্টের হয়ে ব্রিফকেসটি বহন করেন। ২০১৫ সালে ইয়েকাতেরিনবার্গের ইয়েলৎসিন সেন্টারে রাশিয়ার সোভিয়েত-পরবর্তী প্রথম প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের ব্যবহৃত ব্রিফকেসটি প্রদর্শনের জন্য রাখা হয়।

বর্তমানে চেগেট প্রেসিডেন্টকে রুশ সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের সঙ্গে যুক্ত করে। এর মাধ্যমে পারমাণবিক অস্ত্র ব্যবহারের নির্দেশ পাঠানো যায়, তবে এটি নিজে থেকে পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণ করতে পারে না। ধারণা করা হয়, রাশিয়ার এ ধরনের তিনটি ব্রিফকেস রয়েছে। এগুলো প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী এবং জেনারেল স্টাফের প্রধানের জন্য বরাদ্দ।

রাশিয়ার প্রকাশিত পারমাণবিক নীতিমালা অনুযায়ী, পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে কি না, সে সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট। চেগেট রাশিয়ার ‘কাজবেক’ কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ করে। এ নেটওয়ার্ক ‘কাভকাজ’ নামে পৃথক একটি যোগাযোগব্যবস্থাকে সহায়তা করে। প্রেসিডেন্টের নির্দেশ অনুমোদনের জন্য কয়টি ব্রিফকেসের প্রয়োজন হয়, সে বিষয়ে প্রকাশিত বিভিন্ন বিবরণে ভিন্নতা রয়েছে।

নেতারা কেন নিউক্লিয়ার ব্রিফকেস সঙ্গে রাখেন?

তাত্ত্বিকভাবে কোনো প্রেসিডেন্ট যখন বিমানে, সম্মেলনে কিংবা হোটেলে ঘুমিয়ে থাকেন, তখনও পারমাণবিক হামলা শুরু হতে পারে।

তাই নেতারা যেখানেই থাকুন না কেন, পারমাণবিক ব্রিফকেসের মাধ্যমে যেকোনো সময় হামলা বা পাল্টা হামলার নির্দেশ দেওয়া সম্ভব। প্রতিরোধের কৌশলের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ। এর ধারণা হলো, প্রতিপক্ষ যদি মনে করে আক্রান্ত হওয়ার পরও পাল্টা হামলা চালানোর সক্ষমতা রয়েছে, তাহলে তারা হামলার সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে।

অর্থনীতিবিদ ও কৌশলবিদ টমাস শেলিং তার ১৯৬৬ সালের ‘আর্মস অ্যান্ড ইনফ্লুয়েন্স’ বইয়ে লিখেছেন, ‘ক্ষতি করার ক্ষমতাই দর-কষাকষির ক্ষমতা।’

২০২৩ সালে বেইজিং সফরের সময়ও রুশ গণমাধ্যমের সঙ্গে পুতিনের ব্রিফকেস বহনকারী নৌবাহিনীর কর্মকর্তাদের দেখা গিয়েছিল। কোনো সম্মেলনে চেগেটের উপস্থিতি রাশিয়ার পারমাণবিক অস্ত্রভাণ্ডারের দৃশ্যমান স্মারক হিসেবে কাজ করতে পারে। শেনজেনের ভিডিওতে ব্রিফকেসটির উপস্থিতি নিশ্চিত হয়েছে। এটি একই সঙ্গে রাশিয়ার পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টিও জোরালোভাবে স্মরণ করিয়ে দেয়।

ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটির আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক সাইমন মাবন আল জাজিরাকে বলেন, ‘ক্রেমলিন-সমর্থিত টেলিভিশন চ্যানেলগুলো যে বিষয়টি দেখিয়েছে, তা আমাদের অনেক কিছু বলে দেয়। এটি পুরোপুরি রাজনৈতিক নাটক এবং প্রতীকী প্রদর্শন। এমন একজন ব্যক্তির প্রতীকী উপস্থিতি, যিনি সচেতন যে বিশ্বে তার দেশের অবস্থান আগের মতো নেই।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র বা চীনের তুলনায় রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা আগের মতো নেই। বড় শক্তিগুলোর সেই আসরে রাশিয়ার অবস্থান রয়েছে, তা প্রদর্শনের জন্যই এটি একটি প্রতীকী চেষ্টা।’

অন্য দেশগুলোরও কি নিউক্লিয়ার ব্রিফকেস আছে?

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের হিসাবে, বিশ্বে পারমাণবিক অস্ত্রধারী দেশের সংখ্যা ৯টি। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পারমাণবিক ব্রিফকেস সম্পর্কে সবচেয়ে বেশি তথ্য জানা যায়। অন্য দেশগুলো সাধারণত তাদের নেতারা কী ধরনের সরঞ্জাম সঙ্গে রাখেন, তার চেয়ে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমোদন কে দিতে পারেন, সে বিষয়ে বেশি তথ্য প্রকাশ করেছে।

যুক্তরাজ্যের হাউস অব কমন্স লাইব্রেরির তথ্য অনুযায়ী, দেশটিতে একমাত্র প্রধানমন্ত্রী পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমোদন দিতে পারেন। প্রত্যেক নতুন প্রধানমন্ত্রী হাতে লেখা চারটি ‘লেটার অব লাস্ট রিসোর্ট’ বা শেষ উপায়সংক্রান্ত চিঠি লেখেন। প্রতিটি পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিনের কমান্ডারের জন্য একটি করে চিঠি লেখা হয়। পারমাণবিক হামলায় সরকার ধ্বংস হয়ে গেলে কী করতে হবে, সে নির্দেশনা এসব চিঠিতে থাকে।

অন্যদিকে ফ্রান্সে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষমতা প্রেসিডেন্টের হাতে। ফরাসি সংবাদপত্র লা মঁদ জানিয়েছে, ২০১২ সালে দায়িত্ব ছাড়ার সময় নিকোলা সারকোজি ফ্রাঁসোয়া ওলাঁদের কাছে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোড হস্তান্তর করেছিলেন।

চীনের ‘নো ফার্স্ট ইউজ’ বা আগে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার নীতি রয়েছে। অর্থাৎ বেইজিংয়ের দাবি, অন্য কোনো দেশ পারমাণবিক হামলা চালালেই কেবল তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। প্রেসিডেন্ট শি জিনপিং নির্দিষ্ট কোনো পারমাণবিক ব্রিফকেস সঙ্গে নিয়ে ভ্রমণ করেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

ভারত সরকার জানিয়েছে, দেশটির পারমাণবিক কমান্ড কর্তৃপক্ষের রাজনৈতিক পরিষদই কেবল পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমোদন দিতে পারে। এ পরিষদের নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী। তবে এ কাজে কোনো বিশেষ সরঞ্জাম বহন করা হয় কি না, তা স্পষ্ট নয়।

পাকিস্তান ও উত্তর কোরিয়ারও পারমাণবিক অস্ত্র রয়েছে। অন্যদিকে ইসরাইলের কাছেও পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ব্যাপকভাবে ধারণা করা হয়। তবে এসব দেশের নেতারা একই ধরনের ব্রিফকেস সঙ্গে নিয়ে চলাফেরা করেন কি না, তা জানার মতো পর্যাপ্ত নির্ভরযোগ্য প্রকাশ্য তথ্য নেই। সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%