০৮:০৬ পি.এম
দীর্ঘ ১০ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি চাঞ্চল্যকর অস্ত্র মামলায় ২১ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সোলাইমান হাওলাদারের (৪১)।
রবিবার রাত দেড়টার দিকে ঢাকার মোহাম্মদপুর থেকে র্যাব-৮ ও র্যাব-২-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোলাইমান বরিশালের মুলাদী উপজেলার জালালাবাদ লক্ষ্মীপুর এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।
আরও পড়ুন: ঢাকা-খুলনা মহাসড়কে ৩৬ ঘণ্টা পর বাস চলাচল শুরু
র্যাব জানায়, ২০১৬ সালে রাজধানীর হাজারীবাগ থানায় অস্ত্র আইনে সোলাইমান হাওলাদারের বিরুদ্ধে মামলা হয়। পরে মামলাটি আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে আদালত তাকে ২১ বছরের কারাদণ্ড দেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।
র্যাব-৮ জানায়, সোলাইমানকে গ্রেপ্তারে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে অধিযাচনপত্র পাওয়ার পর গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। একপর্যায়ে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়।
পরে র্যাব-২-এর সহায়তায় মোহাম্মদপুরে অভিযান চালিয়ে সোলাইমান হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আরও পড়ুন: পোরশায় রাতের আঁধারে বিএনপি অফিস পোড়ালো দুর্বৃত্তরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন