ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন


নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী পৌরসভা গেটের সামনে যাত্রীবিহীন দাঁড়িয়ে থাকা আনন্দ পরিবহনের একটি বাসে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্যমতে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে সংগঠনটির অজ্ঞাতপরিচয় ৩-৪ জন ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দেন। এ সময় তারা ঘটনার ভিডিও ধারণ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় পৌরসভার পাহারাদার, বাসচালকসহ উপস্থিত ব্যক্তিরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাসটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে বাসটি চৌমুহনী বাজারের দিকে চলে যায়। খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে সেখানে কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে অগ্নিসংযোগের কোনো আলামতও পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে জানতে চাইলে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুল কবির বলেন, বাসে আগুন দেওয়ার কোন ঘটনা ঘটেনি।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাউজানে থানা পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ একজন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

সাকিব চৌধুরী চট্টগ্রাম

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৩২ পি.এম


রাউজানে থানা পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ একজন গ্রেফতার

চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ ইরফান হোসেন মুরাদ (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে রাউজান থানা পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম বিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় এবং রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন পিপিএম ও রাউজান থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

গত ২৮ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখ সকাল ১১টার দিকে রাউজান থানার এসআই (নিরস্ত্র) মোঃ জান্নাতুন নাঈম রাজন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব রাউজান রাবার বাগান এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় আব্দুল মালেকের মালিকানাধীন ধানিজমির পাশ থেকে ইরফান হোসেন মুরাদকে গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী আমিরুল ইসলাম ওরফে শিফন (২৯) পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক তল্লাশি করে তার হেফাজত থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত ইরফান হোসেন মুরাদ এবং পলাতক আমিরুল ইসলাম ওরফে শিফনের বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুবলীগের সাবেক নেতা মহসিন খন্দকার গ্রেফতার, রয়েছে নাশকতা মামলার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৯ পি.এম


যুবলীগের সাবেক নেতা মহসিন খন্দকার গ্রেফতার, রয়েছে নাশকতা মামলার অভিযোগ

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : ব্রাহ্মণবাড়িয়া সদর থানার কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহসিন খন্দকার (৪৫)-কে গ্রেফতার করেছে এসআরবি।

আজ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) রাজধানীর রামপুরা এলাকা থেকে তাকে আটক করে।

এসআরবি সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া যুবলীগ নেতা একাধিক বিস্ফোরক ও নাশকতা মামলার আসামি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থমন্ত্রী: আগামী বছর ব্যাংকখাত স্থিতিশীল, গ্রাহকরা অর্থ ফেরত পাবেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪০ পি.এম


অর্থমন্ত্রী: আগামী বছর ব্যাংকখাত স্থিতিশীল, গ্রাহকরা অর্থ ফেরত পাবেন

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামী বছরের মধ্যে দেশের ব্যাংকখাত স্থিতিশীল হয়ে উঠবে এবং গ্রাহকরা তাদের জমা করা অর্থ ফেরত পাবেন।

তিনি রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক সংস্কার ও উন্নয়ন কৌশল নিয়ে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, "তেল ও গ্যাস আমদানিতে প্রতিদিন বড় ধরনের আর্থিক চাপ মোকাবিলা করতে হচ্ছে।" আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম ঊর্ধ্বমুখী থাকায় পরিস্থিতি সামাল দিতে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে। তিনি উল্লেখ করেন, এসব কারণে জিডিপি প্রবৃদ্ধি আরও কিছুদিন কম থাকতে পারে। তবে খাদ্য মূল্যস্ফীতি আরও কমাতে হবে।

তিনি আরও বলেন, "পুঁজিবাজার এতদিন কার্যকর বাজার হিসেবে গড়ে ওঠেনি; বরং এটি ক্যাসিনোর মতো ছিল।" পঞ্চবার্ষিক পরিকল্পনা যথাসময়ে বাস্তবায়ন করতে হবে। উন্নয়ন সহযোগীদের সমন্বয়ে পঞ্চবার্ষিক কৌশলগত কাঠামো বাস্তবায়ন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%