ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

এবার ইমরান খানের পাশে দাঁড়ালেন ব্রায়ান লারা


এবার ইমরান খানের পাশে দাঁড়ালেন ব্রায়ান লারা

ব্রায়ান লারা এবার ইমরান খানের পাশে দাঁড়ালেন

 

পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক এবং রাজনীতিবিদ ইমরান খানের সুচিকিৎসার দাবি জানাতে সাবেক আন্তর্জাতিক অধিনায়কদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা এবার যুক্ত হয়েছেন।

আরও পড়ুন: আইএলওর তাগিদ: পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনা করতে হবে

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় ইমরানের প্রতি তার সমর্থন জানিয়ে লারা বলেছেন, মাঠে ইমরান খানের সঙ্গে তার দেখা হয়েছে হাতে গোনা কয়েকবার। তবে তার প্রতি শ্রদ্ধা তাৎক্ষণিক এবং স্থায়ী।

লারা আরও উল্লেখ করেন, খেলোয়াড়জীবনের শীর্ষে যিনি দেশের জন্য আশা, গর্ব ও অনুপ্রেরণার প্রতীক ছিলেন, তিনি কীভাবে এমন পরিস্থিতিতে পড়তে পারেন, যেখানে তার প্রাপ্য যত্ন, সহানুভূতি ও মর্যাদা দেওয়া হচ্ছে না, তা তিনি বুঝতে পারছেন না।

 

ইমরান খান ২০২৩ সাল থেকে কারাগারে বন্দী রয়েছেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তার দুই সন্তান সুলাইমান ও কাসিম বারবার বাবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, কারাগারের ভেতরে ইমরানকে হত্যার চেষ্টা করা হয়েছে এবং তার চিকিৎসায়ও অবহেলা করা হচ্ছে।

আরও পড়ুন: হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি আরব

এর আগে বিভিন্ন দেশের ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক ইমরানের সুচিকিৎসার দাবি জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে চিঠি লিখেছেন। এবার তাদের সঙ্গে সংহতি জানিয়ে লারা বলেন, তিনি তার সাবেক সহ-অধিনায়কদের দাবির সঙ্গে একমত। ইমরানের যথাযথ ও উন্মুক্ত চিকিৎসাসেবা এবং প্রত্যেক মানুষের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করা উচিত।

লারা আরও বলেন, এটি কোনো রাজনৈতিক বিষয় নয়; ক্রিকেটের একজন কিংবদন্তির জন্য এটি মৌলিক মানবতার দাবি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

'তরুণদের নেতৃত্বেই জলবায়ু ন্যায্যতা ও জেন্ডার সমতা নিশ্চিত সম্ভব'

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


বিভাগীয় তারুণ্য উৎসবের গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, ‘জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মানুষের কণ্ঠস্বর সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে পৌঁছানো জরুরি। কারণ জলবায়ু পরিবর্তন শুধু পরিবেশের ওপর প্রভাব ফেলছে না, এর ফলে বিদ্যমান সামাজিক ও জেন্ডার বৈষম্যও আরও গভীর হচ্ছে। তাই জলবায়ু ন্যায্যতা ও জেন্ডার সমতা নিশ্চিত করতে তরুণদের জ্ঞান, উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বকে কাজে লাগাতে হবে। তরুণদের কার্যকর অংশগ্রহণ ও উদ্যোগ ছাড়া টেকসই জলবায়ু ন্যায্যতা ও জেন্ডার সমতা নিশ্চিত করা সম্ভব নয়।’ 

রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ মিলনায়তনে জলবায়ু ন্যায্যতা ও জেন্ডার সমতা বিষয়ক বিভাগীয় ‘তারুণ্য উৎসব’-এর সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। তরুণদের জ্ঞান, উদ্ভাবন, সৃজনশীলতা ও সামাজিক দায়বদ্ধতাকে কার্যকরভাবে যুক্ত করতে হবে। নতুন প্রজন্মকে পরিবেশ ও জলবায়ু বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ এলাকার সমস্যা চিহ্নিত করে সমাধানে নেতৃত্ব দিতে হবে। তিনি আরও বলেন, নারীর অংশগ্রহণ ছাড়া জলবায়ু অভিযোজন ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। পরিবার, সমাজ ও রাষ্ট্রের সব পর্যায়ে নারী ও তরুণদের সমান অংশগ্রহণ নিশ্চিত করা গেলে ন্যায়ভিত্তিক ও জলবায়ু সহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

নাগরিক সংগঠন ডাসকো ফাউন্ডেশন ও বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা যৌথভাবে এ উৎসবের আয়োজন করে। ‘তরুণদের উদ্যোগের অগ্রসরতায় নিশ্চিত হবে টেকসই জলবায়ু ন্যায্যতা ও জেন্ডার সমতা’ প্রতিপাদ্যে আয়োজিত উৎসবের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার। রাজশাহী মূল নিবন্ধ উপস্থাপন করেন জেলা সমন্বয়কারী মদন দাস। অনুষ্ঠানে রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ইসরাত জাহান, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মতিউর রহমান, বিএসডিওর নির্বাহী পরিচালক মো. আব্দুর রউফ, ফান্ড ম্যানেজমেন্ট এক্সপার্ট আজিজা আসফিন এবং ওয়েভ ফাউন্ডেশনের উপপরিচালক কানিজ ফাতেমা বক্তব্য দেন।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে জলবায়ু, জেন্ডার সমতা, শিক্ষা, ইতিহাস ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে রাজশাহী ও নওগাঁ জেলার তরুণ ক্লাইমেট চ্যাম্পিয়নদের নিয়ে প্যানেল আলোচনা হয়। এতে চারঘাট, তানোর, গোদাগাড়ী, মহাদেবপুর, মান্দা ও সাপাহার উপজেলায় তরুণদের জলবায়ু ও জেন্ডার সমতাবিষয়ক বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। এ ছাড়া উৎসবে ‘আইডিয়া প্রতিযোগিতা’, দেয়ালিকা প্রদর্শনী এবং জলবায়ু পরিবর্তন ও নারী উন্নয়নবিষয়ক গম্ভীরা পরিবেশিত হয়। পরে কুইজ, উপস্থিত বক্তৃতা ও আইডিয়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ওয়েভ ফাউন্ডেশনের নেতৃত্বে কয়েকটি উন্নয়ন সংস্থার কনসোর্টিয়াম রাজশাহী ও বরিশাল বিভাগের পাঁচ জেলায় ‘জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা)’ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের অংশ হিসেবেই এ তারুণ্য উৎসবের আয়োজন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কয়রার ১নং কয়রা তরুন সংঘের নির্বাচন সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫০ পি.এম


কয়রার ১নং কয়রা তরুন সংঘের নির্বাচন সম্পন্ন

কয়রা উপজেলার ১নং কয়রা তরুন সংঘের কার্য-নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। ২ বছর মেয়াদী এই নির্বাচন শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে মোঃ শামীম হোসেন ২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী কোহিনূর ইসলাম ২৪ ভোট পান। সাধারণ সম্পাদক পদে মোঃ আবু মুছা ২৭ ভোট পেয়ে নির্বাচিত হন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী হাফিজ উদ্দিন ২৩ ভোট পান। সহ-সভাপতি পদে মোঃ আল আমিন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক পদে জয়নুল আবেদীন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হন।

এর আগে ৭ টি পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ বলেন, "সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ১নং কয়রা তরুন সংঘের নির্বাচন সম্পন্ন হয়েছে।" তিনি উল্লেখ করেন যে, ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সকলের সহযোগিতায় একটি ভাল ভোট করায় তিনি সবাইকে ধন্যবাদ জানান। নব নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।



 



 



তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শৈলকুপায় সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫২ পি.এম


শৈলকুপায় সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ

 

ঝিনাইদহের শৈলকুপায় রাসায়নিক সারের অভাবের প্রতিবাদে শনিবার সকালে কৃষকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এই ঘটনা ঘটে উপজেলার গাড়াগঞ্জ বাজারে। স্থানীয় কৃষকরা জানান, যখন তারা সার নিতে যান গাড়াগঞ্জ পুরাতন বাজারের আওয়ামিলীগের প্রাক্তন সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দার এর মালিকানাধীন প্রতিষ্ঠান শুভ এন্টারপ্রাইজে, তখন ডিলারের পক্ষ থেকে জানানো হয় যে, সার দেওয়া হবে না।

এই তথ্য জানার পর কৃষকরা ক্ষুব্ধ হয়ে গাড়াগঞ্জ-শৈলকুপা আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করেন। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অবরোধের ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। গাড়াগঞ্জ এলাকার কৃষক আব্দুল হালিম জানান, তিনি সকালে সার নিতে আসলে সরকারি বিসিআইসি ডিলার শুভ এন্টারপ্রাইজের মালিক তাঁকে জানান যে, আজ সার দেওয়া হবে না।

এই খবর শোনার পর কৃষকরা উত্তেজিত হয়ে গাড়াগঞ্জ শৈলকুপা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। ঘটনাস্থলে উপজেলা কৃষি কর্মকর্তাদের উপস্থিতি ঘটে এবং তারা কৃষকদের সার দেওয়ার ব্যবস্থা করেন। পরে যখন সার দেওয়া শুরু হয়, তখন কৃষকরা অবরোধ তুলে নেন। কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান জানান, "অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলেও দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ার শাকলা বিলে এক লাখ মাছের পোনা অবমুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ার শাকলা বিলে এক লাখ মাছের পোনা অবমুক্ত

ব্রাহ্মণবাড়িয়ার শাকলা বিলে এক লাখ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাছাইট পূর্বপাড়া কবরস্থান ঘাটসংলগ্ন শাকলা বিলে এ পোনা অবমুক্তকরণ কার্যক্রম সম্পন্ন হয়।

অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদার, সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, পৌরসভার প্রধান প্রকৌশলী কাউছার আহমেদ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

জেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, শাকলা বিলের নিকটবর্তী একটি নার্সারি পুকুরে প্রায় চার মাস আগে এক কেজি রুইজাতীয় মাছের রেণু সংরক্ষণ করা হয়েছিল। পরবর্তীতে ওই রেণু থেকে উৎপাদিত এক লাখ মাছের পোনা শাকলা বিলে অবমুক্ত করা হয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%