ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মুকসুদপুর থানায় আগুন, আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ


মুকসুদপুর থানায় আগুন, আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ

মুকসুদপুর থানায় আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা পুলিশের গাড়ি এবং থানায় জব্দ করা অন্তত ১০টি যানবাহনে আগুন লাগিয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মুকসুদপুর থানায় ভাঙচুরের পর আগুন দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কয়েক হাজার আওয়ামী লীগের নেতাকর্মী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে থানায় হামলা চালায় এবং ভাঙচুর করে। এরপর তারা থানার ভবন ও থানায় রাখা গাড়িগুলোতে আগুন ধরিয়ে দেয়। তবে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর থেকে থানায় কোনো পুলিশ সদস্য উপস্থিত ছিলেন না। এর পর গ্রামীণ ব্যাংকের মুকসুদপুর শাখা অফিসেও ভাঙচুর ও আগুন ধরানো হয়। পরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এদিকে, নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যা থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের একাধিক স্থানে গাছ ফেলে অবরোধ করা হয়েছে। এর ফলে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আজ সকালে মহাসড়কের বিভিন্ন স্থানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কর্মসূচীর সমর্থনে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ ও মহড়া দিতে দেখা গেছে।

আরও পড়ুন: ডিএমপির নতুন নির্দেশনায় চালক-মালিকদের জন্য কঠোর শাস্তির বিধান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে বিএনপি কার্যালয়ে আগুন, গুরুত্বপূর্ণ কাগজপত্র গায়েব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৫ পি.এম


ঝালকাঠিতে বিএনপি কার্যালয়ে আগুন, গুরুত্বপূর্ণ কাগজপত্র গায়েব

ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৩ নম্বর চরভাটারাকান্দা ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে কার্যালয়টি থেকে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে আগুন দেওয়া হয়। এতে কার্যালয়ের আসবাবপত্র সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন হাওলাদার জানান, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার দিকে দুর্বৃত্তরা কার্যালয়ের পেছন থেকে ভেতরে প্রবেশ করে আগুন লাগিয়ে দেয়। পরে তারা কার্যালয় থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে যায়। স্থানীয়রা সকাল ৬টার দিকে কার্যালয়ে আগুন দেখতে পেয়ে এসে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে।

বিএনপি নেতাদের দাবি, আগের রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকায় মিছিল করার চেষ্টা করলে তারা বাধা দেন। এই ঘটনার প্রতিক্রিয়ায় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা। তবে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঝালকাঠি সদর থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে সকালে ঝালকাঠি সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরিরামপুরে আওয়ামী লীগের লকডাউনের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল মহড়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


হরিরামপুরে আওয়ামী লীগের লকডাউনের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল মহড়া

মানিকগঞ্জের হরিরামপুরে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দেশব্যাপী আওয়ামী লীগের ডাকা নিষিদ্ধ ঘোষিত লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত করেছে।

‎

বৃহস্পতিবার (‎১৯ নভেম্বর) দুপুরে, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শিপুর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে লেছড়াগঞ্জ বাজারে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

‎

মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু করে পাটগ্রাম মোড় পর্যন্ত পদক্ষীণ করে, পরে উপজেলা বিভিন্ন এলাকায় মোটরসাইকেল গোডাউনের মাধ্যমে মহড়া প্রদান করা হয়।

এতে প্রায় শতাধিক মোটরসাইকেলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে অংশগ্রহণ করেন।

‎

লকডাউনের প্রতিবাদে উপজেলার বয়ড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক জাহিদুর রহমান তুষার মন্তব্য করেন, "নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের লকডাউন জনগণ প্রত্যাখ্যান করেছে। আমাদের উপজেলায় রাস্তাঘাট সহ বিভিন্ন স্থানে যানবাহন চলাচলসহ মানুষজন নির্বিঘ্নে স্বাভাবিক চলাফেরা করছে। এখানে লকডাউনের কোনো ছিটেফোঁটা নেই। আমরা উপজেলা বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের এক ঝাঁক তরুণ নেতৃবৃন্দ লকডাউনের প্রতিবাদে মাঠে আছি।"

‎

উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শিপু বলেন, "নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ দেশ বিরোধী ষড়যন্ত্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। কিন্তু তাদের এই স্বপ্ন কোনো দিনও বাস্তবায়ন হবে না। কারণ জাতীয়তাবাদী শক্তি সাধারণ জনগণের পক্ষে আছে। আজকের লকডাউন জনগণ সম্পূর্ণরূপে বয়কট করেছে। আমার উপজেলায় যদি কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গ সংগঠনের কেউ মাঠে নামে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। দেশ ও দেশের জনগণের জানমালের নিরাপত্তা ও সুরক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না।"

তিনি আরো বলেন, "আমার নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক নেতা। সেই মানবিকতার সুযোগ নিয়ে নিষিদ্ধ সংগঠনের কে কোথায় গুপ্ত অবস্থায় আছেন আমরা কিন্তু জানি। সুতরাং এদেশে যদি কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরীর প্রচেষ্টা করেন তাদের জন্য জাতীয়তাবাদী শক্তি রুখে দাঁড়াবে।"

শিপু আরও বলেন, "আমাদের নেত্রী মানিকগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা আপার নির্দেশে আমরা হরিরামপুর সহ মানিকগঞ্জ জেলার পতিত উপজেলায় সংগঠনের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধভাবে আছি।"

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দীন, আলমাস মিয়া, শামসুল ইসলাম খান মিশুক, মাসুম শিকদার, মিজানুর রহমান মিজান, মেরাজ হোসেন রাজ, উপজেলা যুবদলের সদস্য কাজী শিমুল, আলম, মহল আলী, উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক হান্নান মোল্লা, উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি শাকিল মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নিরব শিকদার, যুগ্ন আহবায়ক আশিক ও ইমরান সহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎

লকডাউনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হরিরামপুর থানার ওসি জেওম তৌফিক ইনকিলাবকে জানান, "এখানে লকডাউনে কোনো প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যান চলাচল সহ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে ৬০ বছর বয়সী বৃদ্ধার প্রাণ গেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে ৬০ বছর বয়সী বৃদ্ধার প্রাণ গেল

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে ৬০ বছর বয়সী খুদেজা বেওয়া নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে টঙ্গী রেলওয়ে ফাঁড়ির সংলগ্ন বনমালা রেলওয়ে ক্রসিং এর দক্ষিণ পাশে এই মৃতদেহটি উদ্ধার করা হয়। তিনি জামালপুর জেলা সদরের আমিননগর গ্রামের তমিজ উদ্দিনের কন্যা।

পুলিশের তথ্য অনুযায়ী, সকাল ১০টার দিকে টঙ্গী রেলওয়ে ফাঁড়ির নিকটবর্তী বনমালা রেল ক্রসিং এর দক্ষিণ দিকে রেললাইনের ওপর খুদেজা বেওয়ার ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পেয়ে পথচারীরা পুলিশকে খবর দেন। এরপর টঙ্গী রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

পুলিশের ধারণা, অজ্ঞাতনামা কোনো ট্রেনের ধাক্কায় ভুক্তভোগী গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ (এসআই) নুর আলম হোসেন জানান, ‘নিহতের মরদেহ উদ্ধারপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোয়াডকে গঠনমূলক ও নির্ভরযোগ্য জোট হিসেবে গড়ার প্রতিশ্রুতি মোদির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


কোয়াডকে গঠনমূলক ও নির্ভরযোগ্য জোট হিসেবে গড়ার প্রতিশ্রুতি মোদির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোয়াড নামক চার দেশের জোটকে গঠনমূলক ও নির্ভরযোগ্য রাখার জন্য নয়াদিল্লির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। মঙ্গলবার, ম্যানিলায় চার দেশের নেতাদের বৈঠকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করে।

মোদি আরও ঘোষণা করেছেন যে, ২০২৭ সালে ভারতের আর্থিক রাজধানী মুম্বাইয়ে প্রথমবারের মতো কোয়াডের ব্যবসায়ী নেতাদের ফোরাম অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%