ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্র-দ. কোরিয়ার যৌথ মহড়ার ঘোষণা, উ. কোরিয়ার কড়া হুঁশিয়ারি


যুক্তরাষ্ট্র-দ. কোরিয়ার যৌথ মহড়ার ঘোষণা, উ. কোরিয়ার কড়া হুঁশিয়ারি

চলতি সপ্তাহে যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। ওয়াশিংটন ও সিউলের যৌথ এই সামরিক আয়োজনকে ঘিরে উত্তর কোরিয়া তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। পিয়ংইয়ং ‘নতুন স্তরের প্রতিরোধ ব্যবস্থা’ গড়ে তোলার কড়া হুঁশিয়ারি দিয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইয়োনহাপ নিউজ এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, আগামী সোমবার (১৭ আগস্ট) থেকে ২৭ আগস্ট পর্যন্ত দুই দেশের যৌথ বার্ষিক মহড়া 'উলচি ফ্রিডম শিল্ড' (ইউএফএস) অনুষ্ঠিত হতে যাচ্ছে। মহড়ার আগে, উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এক বিবৃতিতে এ ঘোষণা দেন। এ বছর বার্ষিক মহড়া নিয়ে এটিই পিয়ংইয়ংয়ের প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এই মহড়াকে গত পাঁচ বছরের তুলনায় ভিন্ন ও আধুনিক যুদ্ধকৌশল আয়ত্তের উদ্যোগ হিসেবে উপস্থাপন করছে। এসব পদক্ষেপ মূলত পিয়ংইয়ংয়ের সঙ্গে বড় ধরনের সামরিক সংঘাতের প্রস্তুতি ছাড়া আর কিছুই নয়। বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টির শত্রুপক্ষ উত্তর কোরিয়া কোনোভাবেই সহ্য করবে না।

আরও পড়ুন: কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠীর কমান্ডার মোহাম্মদ লতিফ ভাট নিহত

বিবৃতিতে আরও বলা হয়, উদ্ভূত নতুন মাত্রার হুমকির মোকাবেলায় পিয়ংইয়ং নতুন মাত্রার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হচ্ছে। দেশের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ পরাশক্তিকে অপ্রতিরোধ্য সামরিক শক্তি দিয়ে প্রতিহত করার নীতিতে স্পষ্টতা দেখিয়েছে দেশটি।

সাধারণত যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার এমন যৌথ মহড়াকে উত্তর কোরিয়া আক্রমণের প্রস্তুতি হিসেবে বিবেচনা করে থাকে। যৌথ মহড়ার এই ঘোষণার পরপরই, সামরিক শক্তি প্রদর্শন হিসেবে বুধবার (১২ আগস্ট) ও বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাপান সাগরের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পিয়ংইয়ং।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাল থেকে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পাবেন শিক্ষকরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৩৯ পি.এম


কাল থেকে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পাবেন শিক্ষকরা

অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থের জন্য অপেক্ষা করা শিক্ষক-কর্মচারীদের জন্য অত্যন্ত সুখবর আসছে। আগামী শনিবার (১৫ আগস্ট) ১ লাখ ২৩ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ কার্যক্রম শুরু হবে।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয় সূত্র থেকে জানা যায়, অবসর সুবিধা বোর্ডের অর্থ পাবেন ৭০ হাজার ১১৯ জন শিক্ষক-কর্মচারী। একইসঙ্গে কল্যাণ ট্রাস্টের অর্থ পাবেন ৫৩ হাজার ৪৭৭ জন আবেদনকারী।

এর আগে প্রাথমিকভাবে ১ লাখ ১৯ হাজার শিক্ষক ও কর্মচারীকে টাকা দেওয়ার পরিকল্পনা থাকলেও আবেদনকারীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তা বেড়ে ১ লাখ ২৩ হাজার করা হয়েছে। কল্যাণ ট্রাস্ট থেকে প্রথম ধাপে শিক্ষক-কর্মচারীরা পাবেন ২ লাখ ৩৯ হাজার টাকা। পরবর্তীতে যাদের বকেয়া থাকবে, তারা পর্যায়ক্রমে অর্থ পেয়ে যাবেন।

গত ৬ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ১ লাখ ১৯ হাজার শিক্ষক-কর্মচারীকে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ দেওয়ার বিষয়ে সম্মতি দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ জনের প্রাণহানি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজন মারা গেছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৯৭২ জন। এছাড়া, গত ১৫ মার্চ থেকে ১৪ আগস্ট পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লক্ষ ৪১ হাজার ৪৮ জন হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৮৭ জন। আর গত ১৫ মার্চ থেকে ১৪ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৭ হাজার ৭৩০ জন হয়েছে। সেই সঙ্গে, গত ১৫ মার্চ থেকে ১৪ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ২২ হাজার ৯৭৪ জন। একই সময়ে, সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ১৮ হাজার ৫৪০ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজন মারা গেছেন এবং গত ১৫ মার্চ থেকে ১৪ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মোট ৭৯৫ জন শিশুর মৃত্যু ঘটেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১৪ আগস্ট পর্যন্ত ৯৯ জনের মৃত্যু নিশ্চিত হামে হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ের পর নতুন লুকে ক্লাবে রোনালদো, পেলেন বিশেষ সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৫ পি.এম


বিয়ের পর নতুন লুকে ক্লাবে রোনালদো, পেলেন বিশেষ সংবর্ধনা

দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ১১ আগস্ট, পর্তুগালের কাসকাইসে এক ঘরোয়া অনুষ্ঠানে তাদের বিয়ে হলো।

বিয়ের দুই দিন পর নতুন হেয়ারস্টাইল নিয়ে অনুশীলনে যোগ দেন পর্তুগিজ যুবরাজ। এই সময় তাকে বিশেষ সংবর্ধনা দেন কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলু এবং ক্লাব সতীর্থরা।

নতুন মৌসুমের সৌদি প্রো লিগের লড়াইয়ে নামার আগে ক্লাবের ট্রেনিং গ্রাউন্ডে রোনালদোকে উষ্ণ অভ্যর্থনা জানায় আল নাসর। ক্লাবের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলু খেলোয়াড়দের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার পর অধিনায়ক রোনালদোকে অভিনন্দন জানান।

পুরো দল করতালি দিয়ে তাদের অধিনায়ককে স্বাগত জানায়। এই সময়, মুখে স্মিত হাসি রেখেই সামান্য মাথা ঝুঁকিয়ে সতীর্থদের মধ্যে অভিবাদন গ্রহণ করেন পর্তুগিজ ফরোয়ার্ড।

জর্জিনা রদ্রিগেজ ও রোনালদোর দীর্ঘ ১০ বছরের সম্পর্ক রয়েছে। এ সময় তারা বাগদান, সন্তান এবং বিশ্বকাপসহ নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু এ সম্পর্কের বিষয়টি এবার বিবাহের মাধ্যমে প্রকাশিত হলো। বিয়েতে তাদের পাঁচ সন্তানও উপস্থিত ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২০০ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২০০ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টার মধ্যে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে ২০০ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন দেশের বিভিন্ন হাসপাতালে। শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৭০ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৮৭ জন, খুলনা বিভাগে আট জন, রংপুর বিভাগে চার জন এবং বরিশাল বিভাগে ১২ জন রয়েছেন।

চলতি বছরের ১৪ আগস্ট পর্যন্ত সারাদেশে মোট ২২ হাজার ৪৪৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও, চলতি বছরে মোট ৬৫ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন। এ বছরের এখন পর্যন্ত মোট ২০ হাজার ৭৬৩ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালের চিকিৎসাধীন আছেন এক হাজার ৬১৫ জন রোগী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%