০১:১৪ পি.এম
যমুনা সেতুতে গত ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ৩ লাখ ৬০ হাজার টাকা।
ঈদের সরকারি ছুটি শনিবার থেকে মাত্র চার দিন আগে শেষ হলেও, পোষাক কর্মীদের জন্য ছুটি শেষ হয়েছে বৃহস্পতিবার থেকে। ফলে রাত থেকেই কর্মস্থলে ফিরতে শুরু করেছেন উত্তরাঞ্চলের পোষাককর্মীরা। এ কারণে যমুনা সেতুতে যানবাহনের চাপ বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় সেতুর উপর দিয়ে পার হয়েছে ৪৩ হাজারেরও বেশি গাড়ী। সেতুর পূর্ব টোলপ্লাজায় (উত্তরবঙ্গগামী লেন) ১৯ হাজার ৫৩৮টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা। অন্যদিকে পশ্চিম টোলপ্লাজায় ২৪ হাজার ৩৭১টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯০ লাখ ৬২ হাজার ৫০ টাকাও।
আরও পড়ুন: ঘোড়াঘাটে নাশকতার অভিযোগে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা শহীদ আলম গ্রেফতার
এদিকে অতিরিক্ত যানবাহনের চাপ এবং যমুনা সেতুর উপর বেশ কয়েকটি গাড়ী বিকল হয়ে পড়ায় সেতুর পশ্চিম মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার (৫ জুন) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৯০৯টি যানবাহন চলাচল করেছে। এর ফলে মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়েছে।
সকাল ১১টা পর্যন্ত সেতুর গোলচত্বর থেকে কোনাবাড়ী পর্যন্ত ১২ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, ভোররাতে যমুনা সেতুর ওপর ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে একটি বাস, প্রাইভেটকার ও ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। যদিও ওই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো বিকল হয়ে পুরো লেনটি অবরুদ্ধ (ব্লক) হয়ে পড়ে। একই সময়ে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেনে গার্মেন্টসকর্মীদের বহনকারী দূরপাল্লার একাধিক ত্রুটিপূর্ণ ও লক্কড়-ঝক্কড় বাসও বিকল হয়ে পড়ে। ফলে উভয় লেনেই যানজট সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: ১৬ বছর জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে শাসন করেছে সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন