০২:১২ এম
ইউরোপীয় ইউনিয়নের আইনপ্রণেতারা এবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর চড়াও হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিতর্কিত ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ফিফার বসের বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য।
এই বিষয়টি নিয়ে ফিফার নৈতিকতা কমিটিকে (এথিক্স কমিটি) কঠোর পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছেন তারা।
এর আগে, গত বছরের ডিসেম্বরে ইনফান্তিনোর এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রথম সোচ্চার হয়েছিল যুক্তরাজ্যভিত্তিক ক্রীড়া মানবাধিকার সংস্থা ‘ফেয়ারস্কয়ার’।
আরও পড়ুন: শিল্পী সমাজের আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি
তখন ওই সংস্থাটি ইনফান্তিনোর বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করে। ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা (এমইপি) এক যৌথ চিঠিতে স্বাক্ষর করে ফেয়ারস্কয়ারের সেই অভিযোগের প্রতি নিজেদের প্রকাশ্য ও আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন