০৩:২৩ এম
বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের জানিয়েছেন, আজ জামায়াতের লংমার্চের সময় একটি বাস দুর্ঘটনায় একজন পথচারী নিহত হয়েছেন। এছাড়াও, দলের অনেক নেতাকর্মী মারাত্মকভাবে আহত হয়েছেন। লংমার্চের কারণে যান চলাচল বন্ধ হওয়ায় জনসাধারণের ভোগান্তির চিত্রও মিডিয়ায় ফুটে উঠেছে।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টে এসব তথ্য তুলে ধরেন।
পোস্টে আব্দুল কাদের উল্লেখ করেছেন, তিনি লক্ষ্য করেছেন যে, অনেকেই পদযাত্রার সময় কৌশল হিসেবে বারবার পাঞ্জাবী পরিবর্তন করেছেন এবং হেলমেটের আশ্রয়ও নিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন, "এতো এতো কসরত, ভোগান্তি আর প্রাণহানির প্রয়োজন আছে কী?" তিনি মন্তব্য করেছেন যে, লংমার্চ থেকে ফিরে আমিরে জামায়াত সংসদে দাঁড়িয়ে সরকারের পক্ষে সাফাই গাইবেন।
আরও পড়ুন: মিয়ানমারকে রোহিঙ্গাদের ওপর ‘গণহত্যার অভিপ্রায়ে’ দোষী সাব্যস্ত করেছে আইসিজে
তিনি আরও বলেন, যদি জামায়াত নির্বাচন পরবর্তীতে বা আগামী স্থানীয় নির্বাচন উপলক্ষে তাদের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে চাঙ্গা করতে চায়, তাহলে তারা দলীয় ব্যানারে ভিন্ন নামে ভিন্ন কর্মসূচি দিতে পারে। এর ফলে লংমার্চ নামক সর্বোচ্চ রাজনৈতিক কর্মসূচিটিও ব্যাহত হবে না, জনমানুষের ভোগান্তি হবে না এবং প্রাণহানীও ঘটবে না।
তিনি আরো যোগ করেন, তবে সরকারের সঙ্গে বিভিন্ন দেনদরবারে কিছুটা সমস্যায় পড়তে পারে, কিন্তু সেটা ছুটির দিনে ঢাকায় একটি বিক্ষোভ কর্মসূচি দিয়ে পুষিয়ে নেওয়া সম্ভব।
আশা প্রকাশ করে তিনি বলেন, আমিরে জামায়াত বিষয়টি বিবেচনায় নেবেন।
আরও পড়ুন: বরগুনায় ১৩ বছর পর স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় তিন আসামির যাবজ্জীবন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন