০১:৫৪ পি.এম
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ধানমন্ডি লেকে কোনো বাণিজ্যিক নিয়ন্ত্রণ চলবে না। ধানমন্ডি এলাকায় জলাবদ্ধতা নিরসনের জন্য ৩৫০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, নাগরিক সেবা, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধন কার্যক্রম আরও কার্যকর করতে ধানমন্ডিতে রোববার (৭ জুন) সকালে ধানমন্ডি লেক সংলগ্ন রাশিয়ান কালচারাল সেন্টারে ডিএসসিসি গণশুনানিতে তিনি এ কথা জানান।
সড়কমন্ত্রী আরো বলেন, নাগরিকদের কাছে জবাবদিহি নিশ্চিত করতে পারলে এবং তাদের সমস্যা প্রতিষ্ঠানের নিজেদের সমস্যা হিসেবে বিবেচনা করলে জনগণ উন্নয়ন কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশ নেবে। এ ক্ষেত্রে স্থানীয় সোসাইটি নাগরিক সংগঠন এবং বাসিন্দাদের আরও ব্যাপক অংশগ্রহণ প্রয়োজন।
আরও পড়ুন: উত্তরা থেকে গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
তিনি উল্লেখ করেন, ধানমন্ডি লেকটিকে ঝলমলে বাণিজ্যিক স্থানে রূপান্তরিত না করে বরং একটি মনোরম, প্রশান্তিময় ও প্রকৃতিনির্ভর জনপরিসর হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ চলছে। হাঁটাচলা, বিনোদন এবং মানসিক প্রশান্তির জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি লেকের স্বাভাবিক সৌন্দর্য সংরক্ষণে গুরুত্ব দেয়া হচ্ছে।
এ সময় লেকের পানির মান উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থাপনার বিষয়গুলো নিয়েও চলমান পরিকল্পনার কথা জানান মন্ত্রী।
তিনি ধানমন্ডি এলাকার জলাবদ্ধতা নিরসনে বৃহৎ অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়নের উদ্যোগের কথাও জানান।
আরও পড়ুন: চাঁদপুরে ফ্ল্যাট থেকে ৬৫ বছর বয়সী বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন