০২:৩০ পি.এম
জীবনের পথে চলতে গিয়ে মানুষ বিভিন্ন বিপদ ও সমস্যার সম্মুখীন হয়। এ ক্ষেত্রে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করা একজন মুমিনের কর্তব্য। কারণ আল্লাহই আমাদের চূড়ান্ত ভরসাস্থল। কোরআনে আল্লাহ তাআলা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে বলেছেন। আল্লাহ বলেন, “আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় তা বিনয়ী ছাড়া অন্যদের ওপর কঠিন।” (সুরা : বাকারা, আয়াত : ৪৫)
মহানবী (সা.) বিপদের সংকেত পেলে নামাজ ও দোয়ায় মগ্ন হয়ে যেতেন। একাধিক সহিহ হাদিসে মহানবী (সা.)-এর এই অভ্যাসের কথা উল্লেখ রয়েছে। সাহাবি হুজাইফা (রা.) বলেন, মহানবী (সা.) যখন কঠিন সমস্যার সম্মুখীন হতেন, তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। (আবু দাউদ, হাদিস নং : ১৩১৯)
অতএব, বিপদ-আপদে একজন মুমিনের সঠিক কাজ হলো বিপদ থেকে মুক্তির বিভিন্ন উপায় অবলম্বন করা এবং হাদিসে বর্ণিত দোয়াগুলোতে অভ্যস্ত হওয়া। কারণ দোয়া হলো মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার। বিপদের সময় পঠিতব্য কিছু দোয়া নিম্নরূপ:
আরও পড়ুন: মানবিক কারণে কোনো ডিভোর্সী নারীকে বিয়ে করা প্রসঙ্গে আল্লামা মুফতি উবায়দুর রহমানের আলোচনা
১. কঠিন পরিস্থিতিতে সহজতার দোয়া
اللَّهمَّ لا سَهْلَ إلَّا ما جعَلْتَه سَهلًا وأنتَ تجعَلُ الحَزْنَ سَهلًا إذا شِئْتَ
উচ্চারণ : আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা, ওয়া আন্তা তাজআলুল হাজানা সহলান ইজা শিতা।
অর্থ : হে আল্লাহ, আপনি যা সহজ করেন, তা ছাড়া কিছুই সহজ নয়। আপনি চাইলে কঠিন বিপদকেও সহজ করতে পারেন। (সহিহ ইবনে হিব্বান, হাদিস নং : ৯৭৪)
আরও পড়ুন: নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর
২. বিপদে আল্লাহকে সঙ্গি বানানোর দোয়া
حَسۡبِیَ اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ عَلَیۡهِ تَوَکَّلۡتُ وَ هُوَ رَبُّ الۡعَرۡشِ الۡعَظِیۡمِ
উচ্চারণ : ‘হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আলাইহি তাওয়াক্কালতু, ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম।
অর্থ : আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোন ইলাহ নেই। আমি তাঁরই ওপর ভরসা করেছি আর তিনিই আরশের রব। (সুরা : তাওবা, আয়াত : ১২৯)
আরও পড়ুন: জুমার বয়ানে সহিংসতা ও জ্বালাও-পোড়াও বন্ধে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরুন: সম্মিলিত ইমাম-খতিব পরিষদ বাংলাদেশ
৩. বিপদে আল্লাহর সাহায্য প্রার্থনা করে দোয়া
يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ، وأَصْلِحْ لي شَأْنِي كُلَّهُ وَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ أبدا
উচ্চারণ : ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু, বিরাহমতিক আস্তাগিস, ওয়া আসলিহ লি শাআনি কুল্লাহু, ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইনিন আবাদা।
অর্থ : হে চিরস্থায়ী, সব কিছুর ধারক ও রক্ষাকর্তা! আমি আপনার করুণার মাধ্যমে সাহায্য চাই; আমার সব সমস্যা মিটিয়ে দিন এবং এক পলকের জন্যও আমার ভার আমার নিজের ওপর দেবেন না।’ (সুনানে নাসায়ি, হাদিস নং : ১০৪০৫)
আরও পড়ুন: কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে সুন্নী-কওমি ও হেফাজতকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তাহেরীর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন