০২:০২ পি.এম
ধামরাই ডিআরএসের মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণের জন্য আগামী ২৩ নভেম্বর সোমবার সকাল ৮টা থেকে ২৪ নভেম্বর মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ ২৪ ঘণ্টার জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এমন এলাকা গুলো হলো—মানিকগঞ্জের ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাটুরিয়া, মানিকগঞ্জ সদর ও শিবালয়।
এছাড়া, তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।
আরও পড়ুন: এক ভুলেই যুক্তরাষ্ট্রে প্রবেশের পথ চিরতরে বন্ধ হতে পারে: ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কতা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন