০৫:৪৮ পি.এম
গভীর রাতে গোয়ালঘর থেকে তিনটি গরু চুরির চেষ্টা ব্যর্থ হয়ে দুই যুবক গণধোলাইয়ের শিকার হয়েছে। এ ঘটনার ফলে স্থানীয়দের হাতে আটক হওয়া ওই দুই যুবক পরে পুলিশে সোপর্দ করা হয় এবং পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউনিয়নের দামোদরপুর সৌলা গ্রামে এই ঘটনা ঘটে। আটক হওয়া দু'জন হচ্ছেন একই গ্রামের শরিফুল ইসলাম ওরফে সফি (৪০) এবং পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার ল²ীপুর সৌলা গ্রামের সৈকত হোসেন (২৫)।
পুলিশ এবং মামলা সূত্রে জানা গেছে, গরুর মালিক নূর ইসলাম তার বসতবাড়ির ছাপড়া ঘরে তিনটি গরু বেঁধে রেখে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে অভিযুক্তরা গোয়ালঘরে ঢুকে গরুগুলি খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ওই সময় শব্দ পেয়ে নূর ইসলামের ঘুম ভাঙ্গে এবং তিনি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে দুই যুবককে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: মুক্তাগাছায় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে কিশোরী জাকিয়ার মরদেহ উদ্ধার
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গরুর মালিক নূর ইসলাম বাদী হয়ে থানায় মামলাটি করেছেন। মামলায় দুই আসামীকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন