রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০২:৫৬ পি.এম
রোববার, সাবেক কমিউনিস্ট পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রাজ্যের নির্বাচনে ভোট দিচ্ছেন জার্মানির ভোটাররা। সেখানে অভিবাসনবিরোধী, মস্কোপন্থী ও উগ্র ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) বড় ব্যবধানে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।
এটি খবর বার্তা সংস্থা এএফপি’র।
স্যাক্সনি-আনহাল্টে, এএফডি কয়েক মাস ধরে ৪০ শতাংশের বেশি জনসমর্থন নিয়ে এগিয়ে রয়েছে এবং এবার তারা প্রথমবারের মতো রাজ্য সরকার গঠনের লক্ষ্য নির্ধারণ করেছে। তবে, সেই সম্ভাবনা এখনো নিশ্চিত নয়।
ছোট এই রাজ্যটি বর্তমানে চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎসের মধ্য-ডানপন্থী দল সিডিইউ ও আরও দুটি ছোট দলের জোট সরকারের অধীনে পরিচালিত হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সভেন শুলৎস আবারও একাধিক দলের জোট গড়ে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছেন।
এএফডির সঙ্গে সহযোগিতা না করার নীতি বজায় রেখেছে জার্মানির অন্যান্য প্রধান রাজনৈতিক দলগুলো। তারা এটিকে একটি ‘ফায়ারওয়াল’ বা রাজনৈতিক প্রতিরোধব্যবস্থা হিসেবে দেখছেন। জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা স্যাক্সনি-আনহাল্ট শাখা এএফডিকে ‘উগ্র ডানপন্থী’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে।
এএফডির প্রধান প্রার্থী উলরিশ জিগমুন্ড। ৩৫ বছর বয়সী এই জনপ্রিয় প্রার্থী নির্বাচনী প্রচারে রকস্টারের মতো উচ্ছ্বাস পাচ্ছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও তার বিশাল অনুসারী রয়েছে। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পূর্বাভাস দিয়েছেন।
দৈনিক বিল্ডকে তিনি বলেছেন, ‘ফায়ারওয়াল বা রাজনৈতিক প্রতিরোধব্যবস্থা অন্যরাই তৈরি করেছে। কেউ যদি আমাদের সঙ্গে কাজ করতে না চায়, তাহলে আমাদের একাই এগিয়ে যেতে হবে।’
এমন পরিস্থিতি বা ফলাফল জার্মানির রাজনীতিতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও হলোকাস্টের ভয়াবহ অতীতের জন্য দীর্ঘদিন ধরে অনুশোচনা ও দায় স্বীকার করে আসা জার্মানি এখন পর্যন্ত উগ্রপন্থী দলগুলোকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।
এএফডির বড় জয় হলে চ্যান্সেলর মের্ৎসের ওপর চাপ বাড়বে। স্থবির অর্থনীতিকে ঘুরে দাঁড় করানো এবং অনিয়মিত অভিবাসন কমানোর প্রতিশ্রুতি দিলেও জাতীয় পর্যায়ের জনমত জরিপে তার দল এএফডির কাছে পিছিয়ে পড়েছে।
ক্যাসেল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী উলফগ্যাং শ্রোডার মন্তব্য করেছেন, ‘স্যাক্সনি-আনহাল্টে এএফডি জিতলে মের্ৎসের সমালোচকেরা আরও সোচ্চার হবেন এবং আরও ভালো নেতৃত্বের দাবিও উপেক্ষা করা কঠিন হয়ে পড়বে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আব্দুর রাজ্জাক (৫৬) নামে এক মুরগির খামারি ও মৎস্য চাষির মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চুনকুড়ি এলাকায় নিজ বাড়ির মুরগির খামারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক চুনকুড়ি গ্রামের মৃত আরশাদ আলী গাজীর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, সকালে আব্দুর রাজ্জাক নিজ বাড়ির মুরগির ফার্মের ভেতরে বৈদ্যুতিক লাইনে সংযোগ দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে এসে মুমূর্ষু অবস্থায় আব্দুর রাজ্জাককে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শ্যামনগর থানার ওসি মোঃ শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জার্মানির একটি বিমানবন্দরে ব্যর্থ ড্রোন হামলার পর রাশিয়ার সম্ভাব্য হামলার বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ট জানিয়েছেন, রাশিয়ার হাইব্রিড হামলা এখন দৈনন্দিন বাস্তবতায় পরিণত হয়েছে এবং এসব হামলা আরো বাড়তে পারে।
রবিবার (৬ সেপ্টেম্বর) প্রকাশিত
এই তথ্য জানা গেছে।
নতুন এই প্রস্তাবিত পরিকল্পনার আওতায় বলা হয়েছে, জার্মান পুলিশ তাদের ড্রোন প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করবে। শহরগুলোতে তৈরি করা হবে বিশেষ ইউনিট, যা পরিবহন কেন্দ্র ও গুরুত্বপূর্ণ সরকারি ভবনের ওপর নিরাপত্তা প্রদান করবে। একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র এবং প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে শুধু ড্রোন শনাক্ত করাই নয়, বরং সক্রিয়ভাবে সেগুলো ধ্বংস করার আইনি ক্ষমতা দেওয়ার নীতি গ্রহণ করা হয়েছে।
পাশাপাশি সাইবার হামলা ও গোপন তথ্য চুরি প্রতিরোধে ‘সাইবারডোম’ নামে একটি জাতীয় সুরক্ষাবলয় তৈরি করবে জার্মানি। রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন জনবহুল স্থানে সন্দেহভাজন হামলাকারীদের শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি, বায়োমেট্রিক ফেসিয়াল রেকগনিশন এবং উন্নত ভিডিও নজরদারিব্যবস্থার আওতা বাড়ানো হচ্ছে।
তবে রাশিয়া তাদের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। এ ধরনের অভিযোগকে রুশবিরোধী পদক্ষেপ অভিহিত করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব পদক্ষেপের বিপরীতে তারাও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ শক্তিশালী একটি দল নিয়ে এশিয়ান গেমসে অংশগ্রহণ করবে। এর আগে, লাল-সবুজের প্রতিনিধিরা ঘরের মাঠে দীর্ঘ প্রস্তুতি নেবে। এই প্রস্তুতি ক্যাম্প শুরু হবে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং শেষ হবে ২৪ সেপ্টেম্বর।
২০১০ সালে অনুষ্ঠিত এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে বাংলাদেশ প্রথমবারের মতো অংশ নিয়ে স্বর্ণ পদক অর্জন করেছিল। পরবর্তীতে ২০১৪ ও ২০২২ সালে ব্রোঞ্জ পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এবার সেই ধারাবাহিকতা থেকে বেরিয়ে সেরা ফলাফল পুনরুদ্ধার করতে চায়।
এশিয়ান গেমসকে সামনে রেখে বিসিবি সম্ভাব্য সেরা দল ঘোষণা করেছে। দীর্ঘ সময় পর নাজমুল হোসেন শান্ত ও হাসান মাহমুদকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই দুই খেলোয়াড় সর্বশেষ ২০২৫ সালে টি-টোয়েন্টি খেলেছেন।
বাংলাদেশের পাশাপাশি টেস্ট খেলুড়ে দেশ হিসেবে ভারতও নিজেদের সম্ভাব্য সেরা দল পাঠাবে। পাকিস্তান ও আফগানিস্তান দলে জাতীয় দলের তারকা ক্রিকেটাররা থাকলেও, তারা গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের বিশ্রামে রেখেছে। শ্রীলঙ্কা এখনও তাদের দল ঘোষণা করেনি।
র্যাঙ্কিংয়ের ভিত্তিতে এশিয়ান গেমসে সুযোগ পাওয়ায় বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলতে নামবে। ২৮ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘বি’ এর চ্যাম্পিয়ন দল। ‘বি’ গ্রুপে নেপাল, মালয়েশিয়া ও ওমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি হাইস্কুলে কর্মরত সাবেক পুলিশ কর্মকর্তা রেমন্ড কার্নারকে একাধিক নারীর দ্বারা উত্থাপিত অনৈতিক ও যৌন আচরণের অভিযোগের ভিত্তিতে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। কোরাল স্প্রিংস পুলিশ ডিপার্টমেন্টের একটি দীর্ঘ অভ্যন্তরীণ তদন্তের পর এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
রেমন্ড কার্নার, যিনি কোরাল স্প্রিংসের জে পি তারাভেলা হাইস্কুলে ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রায় আট বছর ‘স্কুল রিসোর্স অফিসার’ হিসেবে কাজ করেছেন, ২০২২ সালে পুলিশ বিভাগ থেকে স্বাভাবিক অবসরে যান। তবে একই বছর তিনি পার্টটাইম মৌসুমি কর্মকর্তা হিসেবে পুনরায় কাজে যোগ দেন এবং পরে ঈগল রিজ এলিমেন্টারি স্কুলেও দায়িত্ব পালন করেন।
সম্প্রতি, একাধিক নারী তার বিরুদ্ধে অনভিপ্রেত ও যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। অভিযোগের বিষয়টি প্রকাশিত হওয়ার সাথে সাথে তাকে তৎক্ষণাৎ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে তদন্তের ফলস্বরূপ চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তদন্ত প্রতিবেদন অনুযায়ী, কার্নারের বিরুদ্ধে বেশ কিছু স্পর্শকাতর অভিযোগ রয়েছে। এক সাবেক শিক্ষার্থী জানিয়েছেন যে, কার্নার তার পোশাকের ভেতর হাত দিয়ে জোরপূর্বক টাকা রাখার চেষ্টা করেছিলেন। অন্য এক শিক্ষার্থীর অভিযোগ, স্কুলে পড়ার সময় কার্নার ফেসটাইমে তাকে পর্নোগ্রাফি দেখাতেন এবং অশালীন আচরণ করতেন। অভ্যন্তরীণ তদন্তে দেখা গেছে, তার বিরুদ্ধে যৌন নিপীড়ন, অশ্লীল প্রদর্শন এবং অপ্রাপ্তবয়স্কদের অশালীন উপকরণ দেখানোর মতো একাধিক আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ রয়েছে।
তদন্তে অভিযোগগুলোর সত্যতা পাওয়া গেলেও রেমন্ড কার্নারের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে না। প্রসিকিউটররা জানিয়েছেন, অভিযোগগুলোর বেশিরভাগ ঘটনাই আইনে নির্ধারিত নির্দিষ্ট সময়সীমা (স্ট্যাটিউট অব লিমিটেশনস) অতিক্রম করে যাওয়ায় আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে, প্রশাসনিকভাবে বরখাস্ত হলেও আদালতে তিনি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হননি।
কোরাল স্প্রিংসের পুলিশ প্রধান ব্র্যাড মক পুরো ঘটনাকে অত্যন্ত অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ওপর শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা বজায় রাখা অত্যন্ত জরুরি। এই ধরনের ঘটনার শিকার অন্য কোনো ভুক্তভোগী থাকলে তাদের সংকোচ না করে তথ্য দিতে পুলিশ বিভাগে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ