০৮:০৬ পি.এম
মধুপুর উপজেলার মধ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শাক-সবজির খরিপকালীন বীজ, লেবুর ও অন্যান্য ফলদ গাছের চারা এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ, রোববার দুপুরে, উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে মধুপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তাজমী নূর রাত্রি, কৃষি সম্প্রসারণ অফিসার এবিএম খাইরুল আলম, ফায়ার সার্ভিস মধুপুরের স্টেশন অফিসার মো. বোরহান উদ্দিন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপ-সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার তাইজুদ্দিন এবং উপ-সহকারী কৃষি অফিসার শহিদুল ইসলাম সহ অন্যান্যরা।
আরও পড়ুন: পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে অগ্নিকাণ্ড
আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক এবং গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তাজমী নূর রাত্রি জানিয়েছেন, মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ে ২ হাজার ৩৭৫টি গাছের চারা, ১০০ জন কৃষককে দেওয়া হবে ৫০০ গাছের চারা, ৫০ জন কৃষককে মরিচের চারা এবং ৯শ কৃষককে সবজি বীজ ও সার সরবরাহ করা হবে।
কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং শাক-সবজি ও ফল উৎপাদন বৃদ্ধি পাবে, যা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন: চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন