০৮:১৬ পি.এম
মার্কিন হামলার পর ইরানের ক্ষতিগ্রস্ত কৌশলগত অবকাঠামো পুনর্নির্মাণের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বিশেষ করে রেলওয়ে নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক ট্রানজিট করিডোরগুলোর দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তার ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছেন।
মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের কার্যক্রম পরিদর্শন করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ঐ সময় তিনি মার্কিন হামলার ফলে দেশে যেসব অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে, তার বিস্তারিত চিত্র জানানো হয়।
ক্ষয়ক্ষতির সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে তিনি প্রতিবেশী দেশগুলোর সাথে অবকাঠামোগত সংযোগ স্থাপনকে কৌশলগত অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেন। এ প্রসঙ্গে প্রেসিডেন্ট পেজেশকিয়ান মন্তব্য করেন, প্রতিবেশীদের সাথে রেল নেটওয়ার্কের কাজ সম্পন্ন ও সংযুক্ত করতে পারলে তা আমাদের অর্থনৈতিক সক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করবে। একইসঙ্গে এই পদক্ষেপ আন্তর্জাতিক ট্রানজিট করিডোরগুলোর উন্নয়ন এবং ইরানের ভূ-রাজনৈতিক সক্ষমতাকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: মসজিদের কমিটি নিয়ে রাজনৈতিক টানাটানি, শফিকুর রহমানের আহ্বান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন