ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনের জন্য প্রয়োজন যেসব কাগজপত্র


এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনের জন্য প্রয়োজন যেসব কাগজপত্র

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা ভোটার আইডি কার্ডে নাম, জন্মতারিখ, বাবা-মায়ের নাম অথবা ঠিকানায় ভুল থাকলে সংশোধনের সুযোগ রয়েছে। তবে সংশোধনের ধরন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রের তালিকায় ভিন্নতা দেখা দিতে পারে। তাই আবেদন করার পূর্বে প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখা সংশোধন প্রক্রিয়াকে সহজতর করতে পারে।

নাম সংশোধনে প্রয়োজনীয় কাগজপত্র

এনআইডিতে নিজের নামের বানান বা আংশিক সংশোধনের জন্য সাধারণত যেসব কাগজপত্র প্রয়োজন হতে পারে তা হল—
এসএসসি, জেএসসি বা পিএসসি সনদ (যদি প্রযোজ্য হয়)।

আরও পড়ুন: পলাতক হাসিনাসহ কোনো সন্ত্রাসীর দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন জন্মনিবন্ধন সনদ

* পাসপোর্ট (যদি থাকে)

* ড্রাইভিং লাইসেন্স (যদি থাকে)

* সন্তানের জন্মনিবন্ধন বা শিক্ষাগত সনদ (যদি থাকে)।

আরও পড়ুন: বাংলাদেশ সীমান্তে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য, উদ্ধার অভিযান চলছে

* কাবিননামা বা বিবাহ সনদ

* স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র।

অন্যদিকে, সম্পূর্ণ নাম পরিবর্তনের ক্ষেত্রে এসব নথির পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা প্রয়োজন হতে পারে। প্রয়োজনে নির্বাচন কমিশন সরেজমিন তদন্তও করতে পারে।

বাবা-মায়ের নাম সংশোধনে যেসব কাগজ লাগবে

আরও পড়ুন: ফরিদপুরে সাউদার্ন হাসপাতালে নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যু

এনআইডিতে বাবা বা মায়ের নামের বানান, পদবি কিংবা সম্পূর্ণ নাম সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে—

* শিক্ষাগত যোগ্যতার সনদ

* অনলাইন জন্মনিবন্ধন সনদ

* বাবা-মায়ের এনআইডি

আরও পড়ুন: থাইল্যান্ডে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরে যুবলীগ নেতা আলম সিদ্দিকী আটক

* ভাই-বোনদের এনআইডি ও শিক্ষাগত সনদ

* পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স (যদি থাকে)।

সম্পূর্ণ নাম পরিবর্তনের ক্ষেত্রে বিদ্যুৎ বিল, করের রশিদসহ অতিরিক্ত প্রমাণপত্রও চাওয়া হতে পারে।

জন্মতারিখ বা বয়স সংশোধনে প্রয়োজনীয় কাগজপত্র

আরও পড়ুন: মুকসুদপুর থানায় হামলা: নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জিসান মুন্সী গ্রেপ্তার

জাতীয় পরিচয়পত্রে জন্মতারিখের ভুল সংশোধনের জন্য বয়স ও প্রকৃত জন্মতারিখের পক্ষে প্রমাণ হিসেবে বিভিন্ন নথি প্রয়োজন হতে পারে। এর মধ্যে রয়েছে-

* এসএসসি, জেএসসি বা পিএসসি সনদ

* অনলাইন জন্মনিবন্ধন সনদ

* ভাই-বোনদের এনআইডি

আরও পড়ুন: জাতীয় জাদুঘরের ‘নজরুল কর্নার’ ১৫ বছর পর নতুন করে চালু হচ্ছে

* ওয়ারিশ সনদ

* কাবিননামা

* পাসপোর্ট

* ড্রাইভিং লাইসেন্স

* সিভিল সার্জনের বয়স নির্ধারণসংক্রান্ত প্রতিবেদন।

* সার্ভিস বুক, এমপিও শিট বা অফিসের প্রত্যয়নপত্র।

* অবসরপ্রাপ্ত ব্যক্তিদের পেনশন বই

* মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদ।

* স্থায়ী বা বর্তমান ঠিকানা সংশোধনে যেসব নথি লাগবে।

এনআইডিতে স্থায়ী কিংবা বর্তমান ঠিকানা পরিবর্তন বা সংশোধনের জন্য সাধারণত নিচের কাগজপত্র চাওয়া হতে পারে-

অনলাইন জন্মনিবন্ধন সনদ

* বিদ্যুৎ বিল

* চৌকিদারি ট্যাক্স বা পৌর কর পরিশোধের রশিদ।

* ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি করপোরেশনের প্রত্যয়নপত্র।

আবেদনের আগে যা মনে রাখতে হবে

নির্বাচন কমিশন আবেদন ও সংশোধনের ধরন বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কাগজপত্র চাইতে পারে। তাই সংশোধনের আবেদন করার আগে সংশ্লিষ্ট তথ্যের পক্ষে গ্রহণযোগ্য সরকারি নথি প্রস্তুত রাখা জরুরি।

বিশেষ করে নাম ও জন্মতারিখের মতো গুরুত্বপূর্ণ তথ্য সংশোধনের ক্ষেত্রে জমা দেওয়া সব নথিতে তথ্যের সামঞ্জস্য থাকা প্রয়োজন। এতে আবেদন যাচাইয়ের কাজ সহজ হতে পারে এবং সংশোধন প্রক্রিয়ায় জটিলতা কমার সম্ভাবনা থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে প্রত্যাবর্তনে ইউরোপের দেশগুলোর বিরোধিতা বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৭ এম


রাশিয়ার আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে প্রত্যাবর্তনে ইউরোপের দেশগুলোর বিরোধিতা বাড়ছে

ইউক্রেনে আগ্রাসনের কারণে আন্তর্জাতিক ক্রীড়া থেকে বহিষ্কৃত হওয়ার পর রাশিয়ার ফিরতে পারা ক্রমশ কঠিন হয়ে উঠছে। ইউরোপের বিভিন্ন দেশ ও ক্রীড়া সংস্থার বিরোধিতার ফলে বিষয়টি এখন বিশ্বের শীর্ষ ক্রীড়া সংগঠনগুলোর জন্য আইনি জটিলতায় পরিণত হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণের পর আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) রাশিয়াকে অলিম্পিক ও আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছিল। তবে চলতি বছরের জুলাইয়ে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক ফেডারেশন রুশ ক্রীড়াবিদদের প্রতিযোগিতায় ফেরার অনুমতি দিতে শুরু করেছে।

২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের বাছাইপর্ব আগামী বছর থেকে শুরু হওয়ার কথা। ফলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় রাশিয়ার প্রত্যাবর্তনের বিষয়ে আইওসির সুপারিশ এখন বাস্তব পরীক্ষার মুখে পড়েছে। ইউরোপের কয়েকটি দেশ রুশ ক্রীড়াবিদদের অংশগ্রহণে নানা বাধা সৃষ্টি করছে।

ইউরোপিয়ান অলিম্পিক কমিটিগুলোর (ইওসি) সভাপতি স্পাইরোস ক্যাপরালোস জানিয়েছেন, রাশিয়াকে ঘিরে চলমান অচলাবস্থা ২০২৮ অলিম্পিকের গুরুত্বপূর্ণ বাছাইপর্বগুলোকে প্রভাবিত করতে পারে। এর মধ্যে ২০২৭ সালের জুনে ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য ইউরোপিয়ান গেমসও রয়েছে, যেখানে বিভিন্ন খেলায় অলিম্পিকের টিকিট নির্ধারিত হবে।

রয়টার্সকে ক্যাপরালোস বলেন, “এটি ইউরোপের জন্য বড় সমস্যা। কারণ এ বিষয়ে ইউরোপ বিভক্ত। কিছু সরকার খেলাধুলার স্বায়ত্তশাসনের বিষয়টি ভুলে যায়। তারা ভুলে যায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সব ক্রীড়াবিদদের অংশগ্রহণ নিশ্চিত করা।”

ক্রীড়া আদালতে লড়াই

বিরোধ এখন পৌঁছে গেছে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)-এ। সিএএস জানিয়েছে, রাশিয়ান অলিম্পিক কমিটি রোমানিয়ায় আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য উইন্টার ইউরোপিয়ান ইয়ুথ অলিম্পিক ফেস্টিভ্যালে রুশ ক্রীড়াবিদদের অংশগ্রহণের শর্ত নিয়ে ইওসির বিরুদ্ধে আপিল করেছে।

রুশ ক্রীড়াবিদদের জাতীয় পতাকা ও সংগীত ছাড়াই কেবল নিজেদের অলিম্পিক কমিটির লোগোর অধীনে প্রতিদ্বন্দ্বিতা করতে বলা হয়েছে। রোমানিয়া ও রাশিয়ার সম্পর্ক বর্তমানে অত্যন্ত উত্তেজনাপূর্ণ।

ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য রোমানিয়ার সঙ্গে ইউক্রেনের ৬০০ কিলোমিটারেরও বেশি সীমান্ত রয়েছে। দেশটির প্রেসিডেন্ট নিকুসর ডান অভিযোগ করেছেন, কিয়েভকে সমর্থনকারী দেশগুলোকে অস্থিতিশীল করতে রাশিয়া ‘হাইব্রিড যুদ্ধ’ চালাচ্ছে। তবে মস্কো এসব অভিযোগ অস্বীকার করেছে।

সিএএস জানিয়েছে, উভয় পক্ষ দ্রুত নিষ্পত্তির প্রক্রিয়ায় সম্মত হয়েছে এবং ১৫ ডিসেম্বরের মধ্যে রায় দেওয়া হবে।

রুশ ক্রীড়াবিদদের পথে বাধা

আইওসি চায়, অলিম্পিক শক্তিধর রাশিয়া আবার পূর্ণাঙ্গভাবে গেমসে ফিরে আসুক। প্যারিস ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিক ও মিলানো-কোর্তিনা ২০২৬ শীতকালীন অলিম্পিকে রুশ ক্রীড়াবিদরা নিরপেক্ষ পতাকার অধীনে অংশ নিয়েছিল।

তবে সব ফেডারেশন এখনও বিধিনিষেধ তুলে নেয়নি। বিশ্ব অ্যাথলেটিকসের মতো কিছু সংস্থা এখনো রাশিয়ার ওপর কড়াকড়ি বজায় রেখেছে।

অন্যদিকে ইউক্রেন যুদ্ধ ষষ্ঠ বছরে প্রবেশ করতে যাওয়ায় ইউরোপের অনেক দেশ রাশিয়ার প্রত্যাবর্তন সহজ করতে আগ্রহী নয়। নরওয়ে, সুইডেন ও পোল্যান্ড রুশ ক্রীড়াবিদদের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে। কিছু জাতীয় দল রাশিয়ার বিপক্ষে খেলতেও রাজি নয়।

নরওয়ের আইস হকি দল জানিয়ে দিয়েছে, তারা জুনিয়র পর্যায়েও রাশিয়ার বিপক্ষে খেলবে না।

আইনি লড়াই চালিয়ে যাবে রাশিয়া

তবে রাশিয়া পিছু হটার কোনো লক্ষণ দেখাচ্ছে না। কয়েক বছর আগে ইউরোপীয় ক্রীড়া কাঠামো ছেড়ে এশীয় ব্যবস্থায় যোগ দেওয়ার কথা ভাবলেও এখন তারা আইনি পথেই অংশগ্রহণের অধিকার নিশ্চিত করার চেষ্টা করছে।

চলতি বছর সিএএসের রায়ে মিলানো-কোর্তিনা অলিম্পিকে কিছু রুশ শীতকালীন ক্রীড়াবিদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত হয়।

রাশিয়ার ক্রীড়ামন্ত্রী ও জাতীয় অলিম্পিক কমিটির সভাপতি মিখাইল দেগতিয়ারেভ বলেছেন, রুশ ক্রীড়াবিদদের ওপর বিধিনিষেধের বিরুদ্ধে দেশটি সব ধরনের আইনি পদক্ষেপ বিবেচনা করবে।

তিনি বলেন, “আমরা আইনি অবস্থান পরিষ্কার হওয়ার অপেক্ষায় আছি। এরপর প্রয়োজন হলে সব অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উত্থাপন করব।”

আইওসির অবস্থান

আইওসির মতে, কোনো ক্রীড়াবিদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ তার পাসপোর্ট কিংবা সরকারের যুদ্ধসংক্রান্ত সিদ্ধান্তের কারণে সীমিত হওয়া উচিত নয়।

তবে সংস্থাটি এটাও স্পষ্ট করেছে যে, অলিম্পিকের বাইরে রুশ অংশগ্রহণের বিষয়টি সংশ্লিষ্ট আন্তর্জাতিক ফেডারেশনগুলোকেই সামাল দিতে হবে।

তবুও চলমান এই বিরোধ শেষ পর্যন্ত অলিম্পিকের বাছাইপর্ব এবং অলিম্পিক গেমসকেও প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।

ক্যাপরালোস বলেন, “অবশ্যই উদ্বেগ আছে। রুশ ক্রীড়াবিদদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফেরানোর অন্যতম কারণই ছিল তাদের অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জনের সুযোগ করে দেওয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের অবস্থান বিদেশিদের জানানো হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৮ এম


আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের অবস্থান বিদেশিদের জানানো হয়েছে

বাংলাদেশের মানুষের আগুন সন্ত্রাসীদের প্রতি যে অবস্থান রয়েছে, তা বিদেশিদের কাছে তুলে ধরা হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি উল্লেখ করেন, আগুন সন্ত্রাসের ফলে বাংলাদেশের জনগণ আতঙ্কিত নয়, বরং সন্ত্রাসীদের বিরুদ্ধে জনগণের অবস্থান দৃঢ় হয়ে উঠেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি।

ব্রিফিংয়ের শুরুতে, আমন্ত্রিত বিদেশি কূটনীতিক এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সন্ত্রাসীদের বিষয়ে বাংলাদেশের জনগণের যে অবস্থান রয়েছে, সেটি বিদেশিদের কাছে স্পষ্ট করা হয়েছে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া ও ইউরেশিয়া অঞ্চলের প্রায় ৬০টি মিশনের প্রধান এবং জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।

এ সময় সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার বিমানবন্দরে নিষিদ্ধ যুবলীগের সদস্য বাসের আলম আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৮ এম


ঢাকার বিমানবন্দরে নিষিদ্ধ যুবলীগের সদস্য বাসের আলম আটক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা আওয়ামী যুবলীগের সদস্য বাসের আলম সিদ্দিকীকে থাইল্যান্ড যাওয়ার প্রাক্কালে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আটক করা হয়।

বাসের আলম সিদ্দিকী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের একজন সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। তিনি নাশকতার পরিকল্পনার সাথে জড়িত এবং বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। জুলাই মাসে গণ-অভ্যুত্থান চলাকালে আন্দোলন দমনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মোট ৫টি মামলা রয়েছে।

বাসের আলম সিদ্দিকী ঝিনাইদহ-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর চাচা। তিনি ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন। এমনকি যশোর ও ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে যাতায়াত করার তথ্যও পাওয়া গেছে। এছাড়া, তিনি দলের কর্মী ও সমর্থকদের সংগঠিত করতে সক্রিয় ভূমিকা পালন করছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুলির হুমকিতে অস্থির বলিউড: বেড়েই চলেছে আতঙ্ক, বন্ধের পথে শুটিং

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৯ এম


গুলির হুমকিতে অস্থির বলিউড: বেড়েই চলেছে আতঙ্ক, বন্ধের পথে শুটিং

নিরাপত্তা শঙ্কা ঘিরে সালমান খান, টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনা এবং সাইফ আলী খানকে প্রাণনাশের হুমকির মতো একাধিক ঘটনার কারণে বলিউডে উদ্বেগ ক্রমেই বাড়ছে। তারকাদের নিরাপত্তার এই পরিস্থিতির প্রভাব চলচ্চিত্রের শুটিংয়ের ওপরও পড়তে শুরু করেছে। কিছু স্থানে শুটিংয়ের তারিখ পিছিয়ে দেওয়া হচ্ছে, আবার কোথাও নিরাপত্তার কারণে লোকেশন পরিবর্তন করা হচ্ছে। এর ফলে চলচ্চিত্রশিল্পের দৈনিক মজুরিতে কাজ করা কর্মীদের ওপর সরাসরি প্রভাব পড়ছে। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ) আশঙ্কা করছে, যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে, তাহলে শুটিং কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।

সুরেশ শ্যামলাল গুপ্ত, সংগঠনটির সভাপতি, জানিয়েছেন, সাম্প্রতিক হুমকি ও হামলার ঘটনাগুলোর প্রেক্ষিতে বেশ কিছু প্রযোজনা প্রতিষ্ঠান শুটিং স্থগিত বা স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। এতে বিপাকে পড়েছেন লাইটম্যান, স্পটবয়, ক্যামেরা এবং অন্যান্য বিভাগের টেকনিশিয়ানসহ অনেক কর্মী। কারণ, তাঁদের অধিকাংশের আয় প্রতিদিনের কাজের ওপর নির্ভর করে। শুটিং বন্ধ থাকলে তাঁদের উপার্জনের পথও বন্ধ হয়ে যায়।

কলাকুশলীরা নিরাপত্তা শঙ্কার মাশুল গুনছেন। বড় তারকারা ব্যক্তিগত নিরাপত্তার জন্য আলাদা ব্যবস্থা নিতে পারলেও, শুটিংয়ের সঙ্গে যুক্ত সাধারণ কর্মীদের পক্ষে তা সম্ভব নয়। একটি সিনেমা বা সিরিজ নির্মাণের পেছনে অভিনয়শিল্পীদের পাশাপাশি অনেক মানুষ কাজ করেন। তাঁদের কাজের ওপর নির্ভর করে পুরো শুটিং আয়োজন। ফলে নিরাপত্তার কারণে কোনো প্রযোজনা পিছিয়ে গেলে সবচেয়ে দ্রুত সংকটে পড়েন দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে কাজ করা ব্যক্তিরা।

এ পরিস্থিতিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশের কাছে একটি চিঠি দিয়েছে এআইসিডব্লিউএ। গত শুক্রবার (২০ নভেম্বর) পাঠানো ওই চিঠির অনুলিপি মুম্বাইয়ের পুলিশ কমিশনার দেবেন ভারতীকেও দেওয়া হয়েছে। সংগঠনটির মতে, শুধু পরিচিত তারকাদের নিরাপত্তা নিশ্চিত করলেই হবে না, শুটিংয়ের প্রতিটি স্থান এবং সেখানে কর্মরত ব্যক্তিদের সুরক্ষার বিষয়টিও সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে।

চিঠিতে সতর্ক করা হয়েছে, যদি দ্রুত পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে চলচ্চিত্রের শুটিং কার্যক্রম বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এতে কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে পড়বেন বহু মানুষ। একই সঙ্গে আর্থিক ক্ষতির মুখে পড়বে প্রযোজনা প্রতিষ্ঠানগুলোও।

ফিরে আসছে নব্বইয়ের দশকের আতঙ্ক?

বলিউডের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাতে গিয়ে নব্বইয়ের দশকের কথাও স্মরণ করেছে সংগঠনটি। ওই সময় মুম্বাইয়ের চলচ্চিত্র অঙ্গনে অপরাধী চক্রের প্রভাব, তারকাদের হুমকি এবং চাঁদাবাজির ঘটনা ছিল আলোচিত বিষয়। এআইসিডব্লিউএর আশঙ্কা, সাম্প্রতিক ঘটনাগুলো সেই অস্থির সময়ের কথাই আবার মনে করিয়ে দিচ্ছে।

সংগঠনটির বক্তব্য, তারকারা সাধারণত জনসমক্ষে পরিচিত মুখ। তাঁদের ঘিরে সহজেই প্রচার তৈরি করা যায়। এই সুযোগ কাজে লাগিয়ে অপরাধী চক্রের সদস্যরা কখনো ভয় দেখিয়ে, কখনো অর্থ আদায়ের উদ্দেশ্যে তাঁদের লক্ষ্যবস্তু করতে পারে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, কয়েকজন হুমকিদাতা তাঁদের কাছে ২০০ জন শুটার প্রস্তুত থাকার দাবি করেছেন। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সাইফের ফোনে হুমকিবার্তা, কণ্ঠস্বর নিয়ে তদন্ত চলছে। তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে সাইফ আলী খানকে পাঠানো প্রাণনাশের হুমকিকে কেন্দ্র করে। গত বৃহস্পতিবার মুম্বাই পুলিশ জানায়, অভিনেতার ফোনে একটি ভয়েস বার্তা এসেছে। বার্তায় প্রেরক নিজেকে জিশান আখতার বলে পরিচয় দিয়েছেন। ২০২৪ সালে মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের মামলায় জিশান পলাতক অভিযুক্ত।

বার্তায় সাইফকে উদ্দেশ্য করে বলা হয়, তাঁর পরিণতিও বাবা সিদ্দিকির মতো হতে পারে। তবে বার্তাটি জিশান নিজেই পাঠিয়েছেন, নাকি কেউ তাঁর পরিচয় ব্যবহার করেছেন, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

তদন্তে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সম্ভাব্য ব্যবহারও। ভয়েস বার্তাটি এআই প্রযুক্তির সাহায্যে তৈরি বা পরিবর্তন করা হয়েছে কি না, তা পরীক্ষা করছেন তদন্তকারীরা। এর আগে আয়ুষ্মান খোরানা ও তুষার কাপুরকে হুমকি দেওয়ার অভিযোগে বেঙ্গালুরু থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশের দাবি, অপরাধী চক্রের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকলেও ওই ব্যক্তি এআই ব্যবহার করে হুমকিবার্তা তৈরি করেছিলেন।

এদিকে অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের জুহুর বাড়ি ‘জলসা’ও সম্প্রতি একাধিক ভুয়া বোমা হামলার হুমকির ঘটনায় আলোচনায় এসেছে। অমিতাভ ও অভিষেক বচ্চনের নিরাপত্তা জোরদার করার দাবিও জানিয়েছে এআইসিডব্লিউএ।

টাইগারের গাড়িতে গুলি, সালমানকে ঘিরেও শঙ্কা তৈরি হয়েছে। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনা বলিউডের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ওই ঘটনার তদন্তে সালমান খানের বাড়ির আশপাশে সন্দেহভাজন ব্যক্তিদের যাতায়াতের বিষয়টিও সামনে আসে। সালমানকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা ছিল কি না, তা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে তদন্ত সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগেও একাধিকবার নিরাপত্তাঝুঁকির মুখে পড়েছেন সালমান। ২০২৪ সালের এপ্রিলে তাঁর বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনা ঘটে। একই বছরের অক্টোবরে খুন হন অভিনেতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বাবা সিদ্দিকি। এসব ঘটনার পর থেকে সালমানের নিরাপত্তাব্যবস্থায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

সরকারের কাছে পাঁচ দফা দাবি

চলচ্চিত্রশিল্পের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে পাঁচটি প্রধান দাবি তুলে ধরেছে এআইসিডব্লিউএ। এর মধ্যে রয়েছে সাইফ আলী খান, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন ও তাঁদের পরিবারের নিরাপত্তা জোরদার করা। পাশাপাশি মুম্বাইয়ের অন্যান্য চলচ্চিত্র তারকা ও নির্মাতাদের সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শুটিং স্পটে পর্যাপ্ত পুলিশ মোতায়েন, অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং তারকাদের অংশগ্রহণে সংবাদ সম্মেলন ও জনসমাগমপূর্ণ অনুষ্ঠানে নিরাপত্তা বাড়ানোর দাবিও রয়েছে। একই সঙ্গে মুম্বাইয়ের চলচ্চিত্র অঙ্গনকে অপরাধী চক্রের প্রভাব থেকে মুক্ত রাখার ওপর জোর দিয়েছে সংগঠনটি।

এআইসিডব্লিউএর মতে, বলিউডের তারকা থেকে শুরু করে ক্যামেরার পেছনে কাজ করা প্রতিটি মানুষকে নিরাপদ পরিবেশ দিতে হবে। কারণ, নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে তার প্রভাব শুধু তারকাদের ব্যক্তিগত জীবনেই সীমাবদ্ধ থাকবে না; ক্ষতিগ্রস্ত হবে শুটিং, প্রযোজনা এবং হাজারো মানুষের জীবিকা। এখন তাই তারকাদের নিরাপত্তার পাশাপাশি চলচ্চিত্রশিল্পের সামগ্রিক কর্মপরিবেশ স্বাভাবিক রাখাও বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%