মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
১২:০০ এম
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণকে অর্থবহ কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই আয়ের সুযোগে রূপ দেওয়ার গুরুত্ব তুলে ধরেছেন।
তিনি উল্লেখ করেন, দক্ষতা উন্নয়ন কার্যক্রম দেশের অর্থনৈতিক অগ্রাধিকার ও শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালনা করা প্রয়োজন।
সোমবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ প্রোগ্রাম ফর দ্য আল্ট্রা-পুওর কমিউনিটি’র আওতায় প্রায় ১৯ হাজার প্রশিক্ষণার্থীর সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, ‘প্রশিক্ষণ দেওয়াই শেষ কথা নয়, বরং এটি কেবল শুরু। প্রশিক্ষণপ্রাপ্তরা যাতে উৎপাদনশীল কর্মসংস্থানে যুক্ত হতে পারেন, নিজেদের ব্যবসা গড়ে তুলতে পারেন এবং টেকসই জীবিকার ব্যবস্থা করতে পারেন, সেটি নিশ্চিত করাই এখন অগ্রাধিকার হওয়া উচিত’।
তিনি প্রশিক্ষণ প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, নিয়োগদাতা এবং বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন, যাতে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগের মধ্যে ব্যবধান কমানো যায়।
প্রতিমন্ত্রী তরুণদের অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার পাশাপাশি অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, উদীয়মান অর্থনৈতিক চ্যালেঞ্জ ও শ্রমবাজারের পরিবর্তিত চাহিদা মোকাবিলায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে সময়োপযোগী হতে হবে। তাহলে প্রশিক্ষণের সুফল বাস্তবে পাওয়া সম্ভব হবে।
মুসলিম এইড ইউকে-এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুহসিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে ২০২০ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ বছর মেয়াদি এ কর্মসূচির সাফল্য তুলে ধরা হয়।
মুহসিন সিদ্দিকী কর্মসূচির অগ্রগতি তুলে ধরে জানান, ঢাকা, যশোর ও নীলফামারীতে তিনটি প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে মোট ১৯ হাজার ৩৯১ জনকে প্রশিক্ষণের আওতায় আনা হয়। তাদের মধ্যে ১৯ হাজার ১২৮ জন নয়টি কারিগরি বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে ছিল সেলাই, কম্পিউটার পরিচালনা, গ্রাফিক ডিজাইন, বৈদ্যুতিক কাজ, রেফ্রিজারেশন, অটোমোবাইল মেকানিকস, গাড়ি চালনা, মোবাইল ফোন মেরামত এবং মোটরসাইকেল মেরামত।
তিনি জানান, প্রশিক্ষণার্থীদের বৃত্তি, পেশাগত পরামর্শ, নমনীয় শিক্ষার সুযোগ এবং আত্মকর্মসংস্থানে সহায়তার জন্য প্রাথমিক আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে।
প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থান ও টেকসই আয়ের সুযোগ তৈরিতে সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী এবং বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততার উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) প্রকল্প সমন্বয় কার্যালয়ের প্রকল্প বিশেষজ্ঞ মনজুর মুর্শিদ বলেন, কোভিড-১৯ মহামারির কারণে নানা বিঘ্ন ঘটলেও কর্মসূচিটি লক্ষ্য অর্জনে সফল হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হাতে-কলমে প্রশিক্ষণের বিকল্প নেই।
মনজুর মুর্শিদ বলেন, ‘বাংলাদেশ আয়তনে ছোট হলেও জনসংখ্যা অনেক বেশি। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে এ জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে। তাহলেই দেশের জনসংখ্যাকে বড় সম্পদে পরিণত করা সম্ভব।’
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ড. নাজনীন কাওশার চৌধুরী দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক শ্রমবাজারে কর্মীদের প্রস্তুত করতে প্রযুক্তিনির্ভর দক্ষতা ও বিদেশি ভাষা শেখার ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, ‘দক্ষতা প্রশিক্ষণের সঙ্গে তৃতীয় একটি ভাষা শিখতে পারলে কাজের সুযোগ আরও বাড়বে।’
নিয়োগদাতাদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান ড. নাজনীন। চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের সমঝোতা স্মারক স্বাক্ষরের কথাও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে কয়েকজন প্রশিক্ষণার্থী নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, বৃত্তিমূলক প্রশিক্ষণ তাদের জীবিকার উন্নতির সম্ভাবনা তৈরি করেছে।
এতে আরও বক্তব্য দেন মুসলিম এইড বাংলাদেশের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান চৌধুরী, মুসলিম এইড ইউকে-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব হাসান এবং সংস্থাটির ট্রাস্টি সৈয়দ তোহেল আহমেদ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ কেন্দ্রের
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বরিশাল দক্ষিণ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এ আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে মো. হাবিবুল্লাহকে সভাপতি, মোহাম্মদ বেলায়েত হোসেনকে সিনিয়র সহসভাপতি এবং সৈয়দ আশরাফুল ইসলাম মাহফুজকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এ ছাড়া তারেক আল ইমরানকে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ ইউসুফ খান রনিকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি নতুন এ কমিটির অনুমোদন দেন।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির এ সিদ্ধান্তের মধ্য দিয়ে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের নতুন নেতৃত্বের সাংগঠনিক কার্যক্রম শুরু হলো। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন কমিটি ঘোষণার পর জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিইউএফটিতে ভর্তি মেলা
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ১৫ নভেম্বর থেকে শুরু হয়েছে ১২ দিনের স্প্রিং সেমিস্টার-২০২৭ ভর্তি মেলা। এই মেলা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। শিক্ষার্থীদের জন্য এখানে ভর্তি ফির ওপর ১০০% ছাড় এবং টিউশন ফির ওপর ৫%-১০০% পর্যন্ত বিশেষ স্কলারশিপ প্রদান করা হচ্ছে। বিইউএফটি একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, যেখানে ফ্যাশন, টেক্সটাইল ও অ্যাপারেল শিক্ষার পাশাপাশি ব্যবসায় প্রশাসন, ইংরেজি, পরিবেশ বিজ্ঞান এবং কম্পিউটার সায়েন্সসহ আধুনিক ও চাহিদাসম্পন্ন ২৪টি প্রোগ্রাম, ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স পরিচালিত হয়। যুগোপযোগী শিক্ষা, ২৩টি ক্লাবের মাধ্যমে ব্যবহারিক অভিজ্ঞতা এবং বৈশ্বিক সুযোগের মাধ্যমে বিইউএফটি শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। স্থায়ী সনদপ্রাপ্ত বিইউএফটির নান্দনিক স্থায়ী ক্যাম্পাসটি পড়াশোনা ও ব্যক্তিগত উন্নয়নের জন্য একটি মনোরম পরিবেশে অবস্থিত।
এখানে ৪৩টি ল্যাব, অত্যাধুনিক অবকাঠামো, অভিজ্ঞ শিক্ষক এবং দেশে-দেশের বাইরের শীর্ষস্থানীয় শিক্ষা ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত ইন্টার্নশিপ এবং চাকরির সুযোগ রয়েছে।
জাতীয় আইটি উৎসব হ্যাকাথনে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয়।
প্রযুক্তি ও উদ্ভাবনে অনন্য উৎকর্ষের স্বাক্ষর রেখে ‘আইডিয়াল অ্যাসোসিয়েশন অব ইনফরমেটিকস অ্যান্ড টেকনোলজি (আইএআইটি) জাতীয় আইটি উৎসব ২০২৬’-এর সফটওয়্যার উন্নয়ন প্রতিযোগিতায় (হ্যাকাথন) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। সম্প্রতি রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এই জমকালো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশের ৭০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৮০০ জন মেধাবী শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় নটর ডেম বিশ্ববিদ্যালয়ের পক্ষে ‘টেবলটার্নার্স’ নামের তিন সদস্যের একটি দল সফলভাবে প্রতিদ্বন্দ্বিতা করে। হ্যাকাথনে প্রতিযোগী শিক্ষার্থীদের সামনে নির্দিষ্ট সময় ও সীমিত উপকরণের সীমাবদ্ধতা পেরিয়ে ঢাকার বাস্তবমুখী নগর পরিবহন সমস্যার সমাধানে একটি ‘ফুল-স্ট্যাক’ সফটওয়্যার তৈরির চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলোকে সম্পূর্ণ ফাংশনাল সফটওয়্যারটি তৈরি করে বিচারকদের সামনে উপস্থাপন করতে হয়। নটর ডেম বিশ্ববিদ্যালয়ের বিজয়ী দলটির সদস্যরা হলেন– হামজা হোসেন, তালাল আবিদ ও আবদুল্লাহ আহসান। টানা ছয় ঘণ্টারও বেশি সময় ধরে নিবিড় কোডিং শেষে তারা একটি বুদ্ধিদীপ্ত ট্রানজিট ও রুট প্ল্যানিং প্ল্যাটফর্ম তৈরি করেন।
বিজয়ী প্ল্যাটফর্মের উল্লেখযোগ্য ফিচারসমূহের মধ্যে রয়েছে– সহজে রুট খুঁজে বের করার সুবিধা, ভাড়া ও সময়ের সম্ভাব্য হিসাব, যাতায়াতের নানা প্রতিবন্ধকতার তাৎক্ষণিক আপডেট এবং ব্যবহারকারীদের সরাসরি মতামত যাচাইয়ের চমৎকার ব্যবস্থা। স্বল্প সময়ে এমন একটি কার্যকরী ও যুগোপযোগী সফটওয়্যার সফলভাবে তৈরি করে প্রদর্শন করার মাধ্যমে নটর ডেম বিশ্ববিদ্যালয়ের দলটি বিচারক ও আয়োজকদের নজর কাড়ে এবং প্রতিযোগিতায় সেরা হওয়ার গৌরব অর্জন করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল মঙ্গলবার, যদি সবকিছু ঠিক থাকে, কয়েক ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত হবে কেন্দ্রটি। এই সময়ে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের বাস্তব ধাপে প্রবেশ করবে।
প্রকল্প সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের মতে, পরীক্ষামূলক সংযোগের পর কেন্দ্রটি গ্রিড থেকে বিচ্ছিন্ন করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। তবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে সময়সূচি পরিবর্তন হতে পারে।
সূত্র জানায়, গত রোববার প্রথম ইউনিটকে গ্রিডে যুক্ত করার প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু কম্পনের মাত্রা নির্ধারিত সীমার মধ্যে না থাকায় তা পিছিয়ে যায়। পরে কম্পন সহনীয় পর্যায়ে নেমে আসায় নতুন করে সংযোগের প্রস্তুতি নেওয়া হয়েছে।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়রা) চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, "গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর আগে তাদের অনুমোদন নিতে হবে। সব ধরনের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই এ অনুমোদন দেওয়া হবে।"
পরমাণু শক্তি কমিশনের দুই কর্মকর্তা জানান, রিঅ্যাক্টর, টারবাইনসহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির সক্ষমতা যাচাই ও প্রয়োজনীয় পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষামূলক সংযোগের মাধ্যমে গ্রিডের সঙ্গে বিদ্যুৎকেন্দ্রের সমন্বয় ও কারিগরি বিষয়গুলো যাচাই করা হবে। তাদের পরিকল্পনা অনুযায়ী, ২১ নভেম্বর চূড়ান্তভাবে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম রোববার বলেন, "বিদ্যুতের জাতীয় গ্রিড প্রস্তুত। রূপপুরের বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার সময় আমাদের একজন প্রতিনিধি উপস্থিত থাকার কথা বলা হয়েছে। সেই প্রস্তুতি নিয়ে রেখেছি।"
বিদ্যুৎ সঞ্চালনের দায়িত্বে থাকা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুল মোনায়েম চৌধুরী বলেন, "রোববার রাত ১১টার দিকে আমাকে জানানো হয়, রাত ১২টার পর যেকোনো সময় রূপপুরের বিদ্যুৎ গ্রিডে যুক্ত হতে পারে। এ ধরনের বিদ্যুৎকেন্দ্র চালু করতে অনেক পরীক্ষা-নিরীক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে হয়। তাই আগে থেকে নির্দিষ্ট সময় বলা কঠিন। তবে যখনই বিদ্যুৎ গ্রিডে যুক্ত হোক, আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। আমরা চাই দ্রুত এখান থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হোক।"
ধাপে ধাপে বাড়বে উৎপাদন
পারমাণবিক জ্বালানি থেকে উৎপন্ন তাপ দিয়ে পানি গরম করে বাষ্প তৈরি করা হবে। সেই বাষ্পের চাপে ঘুরবে টারবাইন, উৎপাদিত হবে বিদ্যুৎ। শুরুতে প্রথম ইউনিটটি মাত্র ৩ শতাংশ ক্ষমতায় চালানো হবে। পরে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে ৩০ শতাংশে উন্নীত করা হবে। এ পর্যায়ে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।
এরপর কয়েক দিন ধরে বিভিন্ন পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা চলবে। ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে পূর্ণ সক্ষমতায় যেতে সাত থেকে আট মাস সময় লাগতে পারে। পরীক্ষামূলক সরবরাহ সফলভাবে শেষ হওয়ার পর শুরু হবে বাণিজ্যিক উৎপাদন।
গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু উপলক্ষে আনুষ্ঠানিক আয়োজনের পরিকল্পনাও রয়েছে সরকারের। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে।
দুই ইউনিটে মিলবে ২ হাজার ৬০ মেগাওয়াট।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে অন্তত ১ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রের নিজস্ব ব্যবহারের জন্য সর্বোচ্চ ১২০ মেগাওয়াট বাদ দিয়ে জাতীয় গ্রিডে অন্তত ১ হাজার ৩০ মেগাওয়াট সরবরাহ করার কথা। চুক্তির শর্ত অনুযায়ী, নির্ধারিত পরিমাণের চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ হলে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা দিতে হবে। দুটি ইউনিট চালু হলে জাতীয় গ্রিডে অন্তত ২ হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।
দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজও চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর এ ইউনিটে পারমাণবিক জ্বালানি লোড করার পরিকল্পনা রয়েছে। দুটি ইউনিট চালু হলে বিদ্যুৎ উৎপাদনে বড় একটি নতুন উৎস যুক্ত হবে। এতে লোডশেডিং কমানোর পাশাপাশি তেল ও কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন এবং জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হবে।
প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরুর পরিকল্পনা ছিল গত সেপ্টেম্বরে। তবে নিরাপত্তা ভালভের পরীক্ষায় ত্রুটি ধরা পড়ায় কার্যক্রম পিছিয়ে যায়। পরে ত্রুটি সংশোধন ও প্রয়োজনীয় পরীক্ষা শেষে বায়রার অনুমোদন নিয়ে গত ১১ অক্টোবর পারমাণবিক বিক্রিয়া শুরু হয়।
রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের ইতিহাসের সবচেয়ে বড় একক প্রকল্প। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। আর কেন্দ্র পরিচালনার দায়িত্বে রয়েছে সরকারি প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।
প্রকল্পটির মূল মেয়াদ ছিল ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। দুই দফায় মেয়াদ বাড়িয়ে তা ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। রাশিয়ার সঙ্গে মূল চুক্তি অনুযায়ী, মেয়াদ বাড়লেও ডলার বা ইউরোতে ঠিকাদারি ব্যয় বাড়েনি। তবে স্থানীয় বাজারে ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় টাকার অঙ্কে প্রকল্প ব্যয় প্রায় ২৬ হাজার কোটি টাকা বেড়েছে। বর্তমানে প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।
গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে তালিকাভুক্ত হবে। ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি পৌঁছানোর পর রূপপুর বিদ্যুৎকেন্দ্র পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায়। এবার বিদ্যুৎ উৎপাদন শুরু হলে দেশের বিদ্যুৎ খাতে যুক্ত হবে নতুন প্রযুক্তি ও উৎপাদনের একটি বড় উৎস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বি আর টি সির বরিশাল বাস ডিপোর মধ্যে নাশকতার পরিকল্পনা অভিযোগ ম্যনেজার জুলফিকার আলীর বিরুদ্ধে ।বি আর টি সির বরিশাল বাস ডিপো মধ্যে ম্যনেজারের রুমে বসে ডিসেম্বরের ১২ এবং ১৩,১৪ তারিখ রাতে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা (বি আর টি সির বরিশাল ডিপোর চালক ) রবিউল, মেজবাহ সাথে ঘন্টা ব্যাপি আলোচনা করেন।শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে সেনিয়াবাত সাদিক আব্দুল্লার অনুসারীদের সাথে কিসে এতো ঘনিষ্ঠতা।না কি আপা আসছে সেই খবরে ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা আকছেন।
আওয়ামী লীগের সময় এই কর্মকর্তার চাকুরী হয় । আওয়ামী লীগের দলীয় কোটায়। আওয়ামী লীগের পরিবারের পরিচয়ে মন্ত্রীর সুপারিশ ক্রমে বি আর টি সিতে চাকুরী পাওয়া বরিশাল ডিপোর ম্যনাজার জুলফিকার আলী । বরিশালে কোন নাশকতার পরিকল্পনা করছেন সেটি ক্ষতিয়ে দেখতে হবে। প্রযোনে সেদিনের ভিডিও চেক করে দেখা যেতে পারে। এবং ম্যনেজারের মুটো ফোনের নাম্বারের কল রেকর্ড বা কলিন লিষ্ট বের করলেই তথ্য বেড়িয়ে আসবে।
রবিউল, মেজবাহ , অন্যজনের নামে গাড়ি নিয়ে তারা নিজেরাই সেই গাড়ি গুলো পরিচালনা করেন দীর্ঘদিন।অর্থাৎ আওয়ামী লীগের শাসন আমল থেকে ১৪ বছর বরিশাল ডিপোতে রয়েছেন তারা ।
ম্যনেজার জুলফিকার আলী তাদের অর্থনৈতিক সুবিধা দিয়ে নাশকতার সহযোগিতা করছেন বলে বিএনপির এক নেতা দাবী । জুলফিকার যে আওয়ামী লীগের লোক তাহা তার চাকুরীর পুলিশ ভেরিফিকেশনেই সেই তথ্য রয়েছে। এজন্য পদ-উন্নতি পেয়েছে। ১৫ ডিসেম্বর জুলফিকার, রবিউল, মেজব । তারা কোথাও নিষিদ্ধ আওয়ামী লীগের যে সকল নেতারা পরিচয় গোপন করে রয়েছেন। সেই সকল নেতাদের সাথে গোপন বৈঠকে বসতেই তারা তিন জন বিভিন্ন বিভিন্ন ভাবে কোন এক স্থানে গোপন বৈঠক করেন।
জুলফিকারের ফোনে
বিআরটিসির কর্মকর্তা তথা( যুগ্ম সচিব )। ফোন করে কথা বলে।রবিউল,মেজবা দের সার্থের পরিপন্থী হওয়ায় জুলফিকার তা বলে দেন রবিউল, মেজবার কাছে। তাহলে প্রশ্ন দ্বারায় নিষিদ্ধ আওয়ামী লীগের অনুসারীদের সাথে কিসের এত প্রেম। না কি দলীয় সহানুভূতি। তিনি এসে একজন বিএনপির একনিষ্ঠ কর্মী হাফিজ কে খুলনা বদলি করে দিয়েছে। বিআরটিসির পরিপত্র অনুযায়ী ডিপোর সাথে পাবলিক কাউন্টার দুই কিলোমিটার এর মধ্যে থাকা অবৈধ। সেটি দীর্ঘদিন যাবত অবৈধভাবে আওয়ামী লীগের দ্বারা পরিচালিত হচ্ছে। বতর্মানে ও সেটি আওয়ামী লীগের নামেই আওয়ামী লীগের লোক দ্বারাই এই কাউন্টারটি পরিচালিত হচ্ছে। সরেজমিনে খোঁজ খবর নিলে এবং কাগজপত্র চেক করলেই বের হয়ে যাবে তার বতর্মান মুখোশ অতীতের খোলস। কাউন্টার এবং তাদের বিরুদ্ধে তার পদক্ষেপ কই। দীর্ঘদিন চলেছে এ বিষয়ে যে কেউ মামলা করতে পারে দুদকে অভিযোগ দিতে পারে যে এবং সরাসরি বি আর টি সি পদক্ষেপ নিতে পারে । রাষ্ট্রের সম্পদ লুন্ঠন হওয়ার অপরাধে।
তার চাকুরী হয়েছে আওয়ামী লীগের সুপারিশে পদ উন্নতি পেয়েছে আওয়ামী লীগের সময় তিনি আওয়ামী লীগের পরিবারের লোক। তিনি আবার আওয়ামী লীগের লোকের সাথে বতর্মানেও ছবি রয়েছে। অতিতের ছবি ও রয়েছে। বগুড়া বাড়ি হলেই বিএনপি হয়ে যায় না। তেমনি গোপালগঞ্জ বাড়ি হলেই আওয়ামী লীগ হয়ে যায় না এই উক্তিটি সত্যি প্রমাণিত।
বিআর টি সির এক জন ম্যানেজার হয়ে এটা কি ঠিক হয়েছে তার। বিআরটিসির কর্মকর্তা তথা( যুগ্ম সচিব )। ফোন করেছে সেটি নিষিদ্ধ আওয়ামী লীগের অনুসারীদের কাছে বলে দিয়েছেন তিনি কি অপরাধ করেছেন কি না প্রশ্ন।
জুলফিকার বরিশাল যাওয়ার পরে বাহিরের গাড়ি বরিশাল ডিপোর নামে পরিচালিত করে যাহার নাম্বার (ঢাকা মেট্রো -ব
১২-২৫ ৩৪) গাড়িটি হুবহু বি আর টি সির রংয়ে সাজিয়ে ভোলা - চরফ্যাসন- বরিশাল -ঢাকা রুটে চলত। নিষিদ্ধ আওয়ামী লীগের লোক দিয়ে চালায় জুলফিকার। এবং রাখে বি আর টি সির বরিশাল ডিপোর ভিতরে। অনুসন্ধানী সাংবাদিকরা এই খবর যখনই পায় তখনই গাড়ির ছবি তুলে ঢাকা মতিঝিল বি আর টি সির হেড অফিসে যোগাযোগ করে জানাযায় এই গাড়ি বি আর টি সির নয়। তখন সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার কাছে সাংবাদিকরা জান্তে চাইলে তিনি বলেন আপনাদের খবর টি সত্য বাসটি বিষয়ে মামলা করা হবে।পরে মামলা হল বরিশাল এয়ারপোর্ট থানায়।বাসটি ঢাকায় আনা হল। জুলফিকারের বিরুদ্ধে কি কোন মামলা করা হলো।
বি আর টি সি কতৃক নিবন্ধন নয়। কি করে বি আর টি সির বরিশাল বাস ডিপোর মধ্যে ঢুকল। বরিশালে সম্ভবত লুটপাট চলছে এভাবেই । ম্যনেজারে বিরুদ্ধে কি এই ঘটনায় কোন ব্যবস্থা নিয়েছেন কতৃপক্ষ।
বরিশালের নথুল্লাবাদ এলাকার বিএনপির নেতা জসীম বলেন, আওয়ামী লীগের সময় সেনিয়াবাদ সাদেক আব্দুল্লাহর সাথে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি করেছেন রবিউল, মেজবা তাদের সাথেই বতর্মান ম্যনেজারের উঠা বসা। সন্ধ্যার সময় গেট আটকানো থাকে বাহিরের কেউ প্রবেশ করতে পারে না কেহ। ম্যনেজার যাকে ভিতরে যাওয়ার নির্দেশ দেন তারাই ঢুকতে পারেন। ভিতরে বসে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেন।কেননা তার আওয়ামী লীগের লোক জনের সাথেই তার সম্পার্ক বেশি। তাই আইন শৃঙ্খলা রক্ষা কারি বাহিনীর এ বিষয়ে ক্ষতিয়ে দেখতে হবে। ডিসেম্বরের ১২, ১৩,১৪ তারিখ রাতের ভিডিও চেক ও তার মুটো ফোন এবং মোবাইল নাম্বারের কল লিষ্ট চেক দিলেই বের হয়ে যাবে নাশকতার পরিকল্পনার প্রকৃত ঘটনা। প্রযোনে গ্রেফতার করে রাষ্ট্রের বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র করেছেন তাহা বের করতে হবে।
বরিশালে বি আর টি সির এক কর্মকর্তা বলেন, আওয়ামী লীগের সময় সেনিয়াবাদ সাদেক আব্দুল্লাহর সাথে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি করেছেন রবিউল, মেজবা তাদের সাথেই বতর্মান ম্যনেজারের উঠা বসা এটা সঠিক।রবিউল, মেজবা ছাড়া কিছু বুঝতে চায় না ম্যনেজার। পটুয়াখালী জেলায় বি আর টি সির জন্য জমি দেখতে নিদের্শনা রয়েছে সেখানেও রবিউল, মেজবা দের সাথে নিয়ে গিয়েছিল। অথচ পটুয়াখালী জেলায় রবিউল,মেজবার বাড়ি না। পটুয়াখালী জেলার চালক রয়েছে তাদের না নিয়ে যায়নি ম্যনেজার। প্রায় সময়ই তার রুমে মিটিং হয় অনেক লোক জন থাকে সে সময় ও রবিউল,মেজবা থাকে ।
বরিশাল বি আর টি সির ম্যনেজার জুলফিকার আলীর মুটো ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ