০২:০৩ পি.এম
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ‘একটি শিশুও বিদ্যালয়ের বাইরে থাকবে না’। তিনি জানান, ক্লাসরুমে শতভাগ উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে এবং এটি যেকোনো মূল্যে অর্জন করা হবে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘প্রাথমিক শিক্ষা সংস্কার : অগ্রগতি, মাঠপর্যায়ের বাস্তবতা ও আগামীর পথ’ শীর্ষক কর্মশালায় তিনি এই মন্তব্য করেন।
ববি হাজ্জাজ আরও বলেন, ‘২০২৮ শিক্ষাবর্ষ থেকে বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের কারিকুলামে খেলাধুলা, সংস্কৃতি এবং নৈতিক মূল্যবোধের বিষয়গুলো বাধ্যতামূলকভাবে যুক্ত করা হবে।’
আরও পড়ুন: রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাইয়ের তৃতীয় সম্মিলন ১৯-২০ ডিসেম্বর
তিনি লার্নিং উইথ হ্যাপিনেসের ধারণাকে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য নতুন শিক্ষা দর্শন হিসেবে উল্লেখ করে বলেন, ‘শিক্ষা কেবল মুখস্থবিদ্যা বা সার্টিফিকেট অর্জনের প্রতিযোগিতা নয়, বরং শিক্ষা হবে মানুষ হওয়ার শিল্প, নৈতিকতা, সৃজনশীলতা ও মানবিক রাষ্ট্র নির্মাণের পথ। আর সে কারণেই সরকার যুগোপযোগী শিক্ষার ওপর গুরুত্বারোপ করছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন