০২:০৬ এম
রাজধানীর দক্ষিণখানে অবস্থিত আবাসন প্রকল্প আশিয়ান সিটির অফিসে হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তরা হামলা চালিয়ে আশিয়ান সিটির সাইট অফিস ভাঙচুর করে।
এই ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দৃশ্যমান হয়েছে। ফুটেজে দেখা যায়, ২০-২৫ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে দক্ষিণখান বাজারের পেছনে আশিয়ান সিটির সাইট অফিসের ভেতরে প্রবেশ করে এবং ভাঙচুর শুরু করে। কিছুক্ষণ পর তারা ঘটনাস্থল ত্যাগ করে।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন সমকালকে জানান, হামলা ও ভাঙচুরের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এসব তথ্য যাচাই করে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
আরও পড়ুন: রাজধানীতে স্বাভাবিক অফিস-আদালত, সচল ব্যবসাপ্রতিষ্ঠান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন