১০:১৪ এম
বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২৭ জনকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।
বুধবার (২৪ জুন ২০২৬) বিএমপি মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৩ জুন ২০২৬ তারিখে বরিশাল মেট্রোপলিটন পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে। সেই অভিযানে নগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩ জন, নিয়মিত মামলায় (পূর্বের মামলাসহ) ২২ জন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: সুগন্ধা নদী থেকে উৎপাদিত ইলিশের স্বাদে-গন্ধে অনন্য বৈশিষ্ট্য
সব মিলিয়ে মোট ২৭ জন অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিএমপি জানাচ্ছে, মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল ২ ঘণ্টা পর স্বাভাবিক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন