ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নাসিরনগরে দৈনিক ইনকিলাবের সাংবাদিক মুফতি মোজাম্মেল হক মাছুমিকে হত্যার হুমকির অভিযোগ


নাসিরনগরে দৈনিক ইনকিলাবের সাংবাদিক মুফতি মোজাম্মেল হক মাছুমিকে হত্যার হুমকির অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দৈনিক ইনকিলাব পত্রিকার উপজেলা প্রতিনিধি মুফতি মোজাম্মেল হক মাছুমিকে মুঠোফোনে গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ওই ব্যক্তি নিজেকে জামায়াত নেতা পরিচয় দিয়েছেন বলে অভিযোগ করেছেন সাংবাদিক মাছুমি। এ ঘটনায় একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা যায়, সম্প্রতি এক বক্তব্যে আল্লামা হুসামুদ্দিন চৌধুরী ফুলতলী ছাহেব কিবলাকে নিয়ে করা মামলা ও কথিত ষড়যন্ত্রের প্রতিবাদ জানান মুফতি মোজাম্মেল হক মাছুমি। বক্তব্যে তিনি বলেন, একটি পক্ষ ফুলতলীর ছোট ছাহেব কিবলার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।

এ সময় তিনি আল্লামা হুসামুদ্দিন চৌধুরী ফুলতলীর শিক্ষা ও পাঠ্যবই থেকে গল্প, কিচ্ছা এবং ইসলামবিরোধী বক্তব্য অপসারণের বিষয়ে ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি তাঁর বিরুদ্ধে করা মামলাকে মিথ্যা দাবি করে প্রতিবাদ জানান।

আরও পড়ুন: গফরগাঁওয়ে বাংলাদেশ সূফীবাদ ঐক্য পরিষদের প্রথম মাসিক সূফী আসর অনুষ্ঠিত

মুফতি মোজাম্মেল হক মাছুমির অভিযোগ, ওই বক্তব্যের পর গত ২৯ নভেম্বর একটি অপরিচিত নম্বর থেকে তাঁকে ফোন করা হয়। ফোনে নিজেকে জামায়াত নেতা পরিচয় দেওয়া ব্যক্তি তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হত্যার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনার একটি কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে কলদাতার পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মুফতি মোজাম্মেল হক মাছুমি এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে কলদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে একজন সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: শেরপুরে ড্রাম ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল এনজিও কর্মী ইমরুল কায়েসের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজিবপুরে মাদক সেবীকে ১ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


রাজিবপুরে মাদক সেবীকে ১ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়েছে।

শনিবার বিকেলে রাজিবপুর কাঁচাবাজার এলাকায় পরিচালিত এই অভিযানে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা সেবনের অভিযোগে মোঃ আসমত আলী (৬০) নামের একজন ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার জোয়ানের চর পূর্ব পাড়া গ্রামের মোঃ হাশেম আলীর পুত্র।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন, মাদক কারবার এবং মাদক সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধের লক্ষ্যে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এ বিষয়ে চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ কাওসার আলী জানান, আটককৃত আসামীকে রোববার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালমনিরহাট জেলা ইজতেমা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


লালমনিরহাট জেলা ইজতেমা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো

দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও বিশ্ববাসীর সুখ, শান্তি, কল্যাণ ও সমৃদ্ধির কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিনব্যাপী লালমনিরহাট জেলা ইজতেমার সমাপ্তি ঘটে।

রোববার (২৯ নভেম্বর) ভোর ও সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলাসহ আশপাশের জেলা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি লালমনিরহাট শহরের কালেক্ট্রেট মাঠে সমবেত হন আখেরি মোনাজাতে অংশ নিতে। সকাল ১১টার দিকে আখেরি মোনাজাতে শরিক হতে কালেক্টরেট মাঠে উপস্থিত হন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মারকাজের শুরা সদস্য মাওলানা শামসুদ্দিন।

প্রায় ঘণ্টাব্যাপী দীর্ঘ এ মোনাজাতে মহান আল্লাহর দরবারে ক্ষমা, রহমত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দুই হাত তুলে অশ্রুসিক্ত নয়নে আবেগাপ্লুত হয়ে পড়েন মুসল্লিরা। এ সময় লাখো কণ্ঠের ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইজতেমা প্রাঙ্গণ, সৃষ্টি হয় এক হৃদয়স্পর্শী ও আধ্যাত্মিক পরিবেশের। লালমনিরহাট জেলা মারকাস মসজিদের উদ্যোগে গত শুক্রবার ফজর নামাজের পর আম বয়ানের মাধ্যমে তিন দিনব্যাপী এই ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।

ইজতেমা চলাকালে দেশের বরেণ্য আলেম-ওলামাগণ ঈমান ও আকিদা দৃঢ়করণ, নামাজ কায়েম, তাকওয়া অর্জন, দাওয়াত, তালিম এবং আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরে ধারাবাহিক বয়ান ও নছিয়ত পেশ করেন। ধর্মীয় এই সমাবেশে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। তিন দিনব্যাপী জিকির, বয়ান ও ইবাদত-বন্দেগিতে পুরো কালেক্ট্রেট মাঠ ও আশপাশের এলাকা পরিণত হয় এক বিশাল ইবাদতখানায়।

ইজতেমা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় স্বেচ্ছাসেবক এবং আয়োজক কমিটির সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন আয়োজকরা। মোনাজাত শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী নগর ভবন সহ একাধীক স্থানে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালাল দুর্বৃত্তরা

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


রাজশাহী নগর ভবন সহ একাধীক স্থানে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালাল দুর্বৃত্তরা

 রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নগর ভবনের ভেতরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে পালিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (২৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রাথমিক তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে নগর ভবনে এসে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।
সাম্প্রতিক সময়ে রাজশাহীতে গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে একের পর এক হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এর আগে একই রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বাসভবন ও চারুকলা অনুষদের ফটকে ককটেল বিস্ফোরণ ঘটে। এ ছাড়া পবা উপজেলা ভূমি অফিসে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনাও ঘটেছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ৭ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সারা দেশে ১০০টি ককটেল বিস্ফোরণ ও ১০১টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান জানান, রাজশাহী নগরীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাশকতা প্রতিরোধে বিভিন্ন এলাকায় অভিযান ও নজরদারি বাড়ানো হয়েছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীলফামারীর খাতামধুপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জুয়েল চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


নীলফামারীর খাতামধুপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জুয়েল চৌধুরী

নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৫ নম্বর খাতামধুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবারও প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক দুইবারের সফল চেয়ারম্যান জুয়েল চৌধুরী। নির্বাচনের প্রথম ধাপ আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাঁর প্রার্থিতা নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে।

জুয়েল চৌধুরী সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির ত্রাণবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পূর্বে দুই মেয়াদে খাতামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন। সম্ভ্রান্ত পরিবারের সন্তান জুয়েল চৌধুরী, সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি আলহাজ শওকত চৌধুরীর শ্যালক।

সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ইউনিয়নের রাস্তাঘাট, মসজিদ, মন্দির, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করেছেন বলে তাঁর সমর্থকদের দাবি। স্থানীয়রা জানান, তিনি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহযোগিতা করেছেন।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে তাঁর ভূমিকার কথাও তুলে ধরছেন সমর্থকেরা। তাঁরা উল্লেখ করেন, দায়িত্ব পালনকালে তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন।

এদিকে আসন্ন নির্বাচনে জুয়েল চৌধুরীকে আবারও চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে নির্বাচনে প্রার্থী হওয়া এবং দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি এখনও নির্বাচনি প্রক্রিয়ার ওপর নির্ভরশীল। জুয়েল চৌধুরী জানিয়েছেন, এবার বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে চান। নির্বাচিত হলে খাতামধুপুর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করবেন বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%