১২:৫১ পি.এম
রাশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশাল মার্কিন সামরিক বিমান রহস্যজনকভাবে অবতরণ করে, যা সৈন্য ও সামরিক সরঞ্জাম বহনের জন্য প্রস্তুত ছিল। এই বিমানে সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে। সফরটি সংক্ষিপ্ত ছিল এবং বিমানটি আবার ফিরে গেছে। তবে, এই সফরের বিষয়ে দুই দেশের সরকারই সম্পূর্ণ নীরব রয়েছে।
মঙ্গলবার মস্কোর ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে। সিবিএস নিউজ ও এক্সিওস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমান সিআইএ প্রধান এবং ট্রাম্পের সাবেক জাতীয় গোয়েন্দা পরিচালক এই বিমানে ছিলেন। তবে তিনি কার সঙ্গে সাক্ষাৎ করেছেন বা কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য এখনো জানা যায়নি। বিমানটিতে র্যাটক্লিফ ছিলেন কিনা, সে বিষয়ে যুক্তরাষ্ট্র বা রাশিয়ার কোনো কর্মকর্তাই তাৎক্ষণিকভাবে মন্তব্য করেননি।
মার্কিন বিমান বাহিনীর বিশাল ‘সি-১৭-এ গ্লোবমাস্টার থ্রি’ পরিবহন বিমানটি মঙ্গলবার সকালে লাটভিয়ার রিগা থেকে উড্ডয়ন করে। এরপর এটি সীমান্ত পেরিয়ে রুশ আকাশসীমায় প্রবেশ করে।
আরও পড়ুন: ডাকসু নেতা মুসাদ্দিকের পৈতৃক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ
ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, সফর শেষে মঙ্গলবারই বিমানটি ফিরে যায়। এর আগে গত ২৩ আগস্ট ওয়াশিংটন ডিসির কাছের ক্যাম্প স্প্রিংস বিমানঘাঁটি থেকে এটি রিগায় পৌঁছেছিল।
এই অপ্রত্যাশিত সফর ঘিরে ব্যাপক রহস্যের সৃষ্টি হয়েছে। মার্কিন যুদ্ধ দপ্তর এবং ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ উভয়েই জানিয়েছেন, বিমানটি সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই।
আরও পড়ুন: ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬১৫
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন