০৫:০৯ পি.এম
গাইবান্ধায় ১০৫ পিস ইয়াবাসহ মাজহারুল ইসলাম (৪৬) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলা করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোত্তালিব সরকার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, গতকাল দিবাগত রাতে ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের কানিপাড়া এলাকার একটি বাসা থেকে এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত গাজিউর রহমানের পুত্র।
আরও পড়ুন: আলীকদমে বাসের চাপায় পুলিশ কনস্টেবল সাজু চক্রবর্তী নিহত
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের কানিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। অভিযানের সময়, বাসা থেকে পালানোর চেষ্টা করার সময় মাজহারুল ইসলামকে আটক করা হয়। তাঁকে তল্লাশি করা হলে তার পরনের প্যান্টের পকেট থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোত্তালিব সরকার বলেন, "গ্রেফতার মাজহারুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন