০৮:২১ পি.এম
কুমিল্লার লালমাইয়ে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ মো. সাকিব (২০) নামের এক যুবককে এ ঘটনায় আটক করেছে।
শনিবার (২৯ আগস্ট) রাতে লালমাই পাহাড়ের কোটবাড়ির সাদ্ধের মুড়া এলাকায় এই ঘটনা ঘটে। কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফটকে ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবন, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই কিশোরীর সঙ্গে সিয়াম নামের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের সূত্র ধরে শনিবার বিকেলে তারা কুমিল্লার ধর্মসাগর পাড় এলাকায় ঘুরতে যায়।
সেখান থেকে সিয়াম কিশোরীকে লালমাই পাহাড়ের চূড়ায় একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে আগে থেকেই সিয়ামের চার বন্ধু অপেক্ষা করছিল। এক পর্যায়ে একজন যুবক তাদের পাহারা দেয় এবং প্রেমিকসহ অন্য চারজন পালাক্রমে রাতভর তাকে ধর্ষণ করে। ভোরে ওই কিশোরীকে নিয়ে চারজন ঘটনাস্থল থেকে বের হওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়।
আরও পড়ুন: রাজশাহী জেলা আ. লীগের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার
পরে স্থানীয়রা মো. সাকিব (২০) নামের ওই যুবককে আটক করে পুলিশে দেয়। ভুক্তভোগী কিশোরী চান্দিনা উপজেলার পাইকটা এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী। আটক মো. সাকিবও একই উপজেলার উজিরপুর ইউনিয়নের শহীদ মিয়ারের ছেলে।
এ বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান বলেন, "এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। কিশোরীকে সোমবার সকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষা করার জন্য পাঠানো হবে।"
ঘটনাসঙ্গে জড়িত বাকিদের আটক করতে জেলা পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: মাদারীপুরে কানের দুল ও নাকফুল ছিনিয়ে নিতে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন