ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার অভিযোগে আয়াশের জামিন নামঞ্জুর


রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার অভিযোগে আয়াশের জামিন নামঞ্জুর

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্র মোছার চেষ্টা সংক্রান্ত মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সভাপতি আল নূর মোহাম্মদ আয়াশের জামিন আবেদন আদালত নামঞ্জুর করেছে।

নারী বিবেচনায় মারজিয়া খন্দকার রিমির জামিন আদালত মঞ্জুর করেছেন।

আজ ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক সাদেকীন হাবীব বাপ্পীর আদালতে তাদের আইনজীবী জামিনের জন্য শুনানি করেন। শুনানি শেষে আদালত এই আদেশ প্রদান করে।

আরও পড়ুন: নৈরাজ্য রুখতে প্রস্তুত ঢাকা দক্ষিণ বিএনপি: আবদুস সালাম

এর আগে, ১০ অক্টোবর আল নূর মোহাম্মদ আয়াশ এবং মারজিয়া খন্দকার রিমিকে পুলিশ গ্রেফতার করে। এরপর ১১ অক্টোবর আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড শেষে ১৪ অক্টোবর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

মামলার অভিযোগ অনুযায়ী, ১০ অক্টোবর শিল্পকলা একাডেমির সামনের প্রাচীরে রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্র মোছার চেষ্টা করে একদল তরুণ। এ সময় পুলিশ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়।

ঘটনাস্থলে এক নারীকে রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে কালি দিতে দেখা যায়। তখন এক পুলিশ সদস্য তাকে বাধা দেন।

এ ঘটনায় অপরাধমূলক ষড়যন্ত্র, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে শাহবাগ থানার এসআই জিয়াউল হক একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জঙ্গল সলিমপুরে ইয়াসিনের নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


জঙ্গল সলিমপুরে ইয়াসিনের নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ইয়াসিনের নেটওয়ার্কের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এই সদস্যদের বিরুদ্ধে রয়েছে র‍্যাব সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুর, সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ক্যাম্পের পানিতে বিষ মেশানোর মতো গুরুতর অভিযোগ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আবদুর শুক্কুর, মো. ইয়াসিন ওরফে জামাই ইয়াসিন, মো. পারভেজ, মেহেদী হোসেন, মো. সাকিবুল হাসান ও মো. আনোয়ার হোসেন অন্তর্ভুক্ত রয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ফেসবুক পেজ ও ভুয়া আইডি ব্যবহার করে পুলিশ, বিজিবি, সিআরবি ও অন্যান্য সরকারি সংস্থার বিরুদ্ধে অপপ্রচার চালাতেন। তাদের বিরুদ্ধে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং প্রশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষকে উসকে দেওয়ার অভিযোগ রয়েছে।

জেলা পুলিশের পুলিশ সুপার মাসুদ আলম জানান, গ্রেপ্তারকৃতরা জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী ইয়াসিনের নেটওয়ার্কের সদস্য। তারা আলীনগর বহুমুখী সমবায় সমিতির ফেসবুক পেজ এবং বিভিন্ন ভুয়া আইডি ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি সংস্থার বিরুদ্ধে অপপ্রচার চালাতেন। পুলিশের দাবি, এসব প্রচারণার মাধ্যমে প্রশাসনের বিরুদ্ধে জনমত তৈরি ও সাধারণ মানুষকে উসকে দেওয়ার চেষ্টা করা হতো।

জঙ্গল সলিমপুরে ইয়াসিনের প্রভাব ও সশস্ত্র তৎপরতা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একাধিকবার সংঘাতের ঘটনা ঘটেছে। সর্বশেষ বড় ধরনের আলোচনায় আসে গত ১৯ জানুয়ারি। ওই দিন জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব-৭-এর উপসহকারী পরিচালক (ডিএডি) মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। এ ঘটনায় র‍্যাবের আরো তিন সদস্য আহত হন।

সীতাকুণ্ড থানায় করা হত্যা মামলায় প্রধান আসামি হিসেবে মো. ইয়াসিনকে উল্লেখ করা হয়েছে। মামলায় ইয়াসিনসহ ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা প্রায় ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে অভিযোগ করা হয়, ইয়াসিনের নির্দেশে দেশীয় অস্ত্র নিয়ে র‍্যাব সদস্যদের ওপর হামলা চালানো হয়েছিল।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাহাংগীর-ধনঞ্জয়ের বিরুদ্ধে মানবতাবিরোধী অভিযোগের আদেশ ২ ডিসেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


জাহাংগীর-ধনঞ্জয়ের বিরুদ্ধে মানবতাবিরোধী অভিযোগের আদেশ ২ ডিসেম্বর

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম এবং সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ ডিসেম্বর আদেশের জন্য দিন ধার্য করেছে।

বুধবার (১৮ নভেম্বর) চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে বিচারিক প্যানেল এই আদেশ প্রদান করেন।

এর আগে, গত ২৭ আগস্ট ট্রাইব্যুনাল-২ এ দুই আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করা হয়।

এছাড়া, পলাতক অবস্থায় থাকা ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ তোলা হয়েছে। জুলাই মাসের হত্যাকাণ্ডে উসকানি, নির্দেশ এবং অপরাধের ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগও রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিলে পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিলে পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম

গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা পুলিশের এক পরিদর্শক আবু আলমকে কুপিয়ে জখম করা হয়েছে। তিনি বরগুনা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন এবং কাশিয়ানীতে টহলের দায়িত্ব পালন করছিলেন।

বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার পাইলট স্কুলের সামনে তাকে কুপিয়ে আঘাত করা হয়।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ১১টার দিকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাশিয়ানী সদরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় পরিদর্শক আবু আলম মিছিলে সামনে পড়লে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। বর্তমানে তিনি কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া কাশিয়ানী উপজেলা বিএনপি কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কাশিয়ানী গ্রামীণ ব্যাংক অফিসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এদিকে, গোপালগঞ্জে এক আইনজীবীর ওপর মব সৃষ্টির প্রতিবাদে আইনজীবীরা আদালত বর্জন করে আদালত এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। এ সময় বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নাসির আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক এম জুলকদর রহমান।

প্রায় আড়াই বছর পর জেলা শহরের চৌরঙ্গীতে মাইক টানিয়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজিয়েছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গোপালগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। এছাড়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা কারাগার, আদালত চত্বর ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক ব্যাটালিয়ন আনসার মোতায়েন করা হয়েছে।

বুধবার সকালে জি এম সরফরাজ গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুম্বাইয়ে বলিউড সাজে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


মুম্বাইয়ে বলিউড সাজে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন

ভারতে সফররত প্রিন্স উইলিয়াম ও ব্রিটেনের ভবিষ্যৎ রানি প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটনের নতুন সাজসজ্জা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছে। তিন দিনের সফরে মায়ানগরী মুম্বাইয়ে এসে বলিউড সাজসজ্জায় ধরা দিয়েছেন বৃটিশ যুবরাজদম্পতি।

বৃটিশ সংবাদমাধ্যম বৃটিশ ভোগের প্রতিবেদন অনুযায়ী, কেট-উইলিয়াম ভারত সফর করছেন ২০২৬ আর্থশট প্রাইজ বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে, যা মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানের দিন বৃটিশ রাজদম্পতি অটোরিকশায় চড়ে প্রতিযোগিদের সঙ্গে দেখা করেন। তবে তাদের বলিউড সাজসজ্জা সবার নজর কাড়ে।

ভারতীয় ফ্যাশনের ছোঁয়ায় নিজেদের সাজিয়ে তোলেন বৃটিশ রাজপরিবারের দুই সদস্য। যেন মুম্বাইয়ের ঝলমলে সন্ধ্যা আর বিলেতি রাজকীয় আভিজাত্য একাকার হয়ে যায়।

আর্থশট প্রাইজ অনুষ্ঠানে কেট মিডলটন দিল্লির ডিজাইনার মহিমা মহাজনের তৈরি সিঁদুর লাল রঙের বেনারসি জর্জেটের তৈরি আনারকলি পরিধান করেন। পোশাকের উপর হাতে করা সূক্ষ্ম এমব্রয়ডারির কাজ সকলের মন কেড়েছে। এর সঙ্গে ছিল পান্না বসানো নেকলেস ও দুল, যা রানি দ্বিতীয় এলিজাবেথের সংগ্রহের। হাতে ছিল বার্গন্ডি রঙের ভেলভেটের তৈরি প্রাডা-র ক্লাচ।

স্ত্রীকে সঙ্গ দিতে ভারতীয় পোশাক বেছে নেন প্রিন্স উইলিয়ামও। তিনি মুম্বাইয়ের জনপ্রিয় ডিজাইনার মণীশ মালহোত্রার নকশা করা কালো বন্ধগলা ভারতের যোধপুরী স্যুটে ধরা দেন। সাবেকি ভারতীয় পোশাকের সঙ্গে তার পরিচ্ছন্ন সাজে ছিল রাজসিক গাম্ভীর্য, যা নেটিজেনদেরও মন কেড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%