০৪:০১ পি.এম
গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা পুলিশের এক পরিদর্শক আবু আলমকে কুপিয়ে জখম করা হয়েছে। তিনি বরগুনা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন এবং কাশিয়ানীতে টহলের দায়িত্ব পালন করছিলেন।
বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার পাইলট স্কুলের সামনে তাকে কুপিয়ে আঘাত করা হয়।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ১১টার দিকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাশিয়ানী সদরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় পরিদর্শক আবু আলম মিছিলে সামনে পড়লে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। বর্তমানে তিনি কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা যাবে না: আমিনুল হক
এছাড়া কাশিয়ানী উপজেলা বিএনপি কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কাশিয়ানী গ্রামীণ ব্যাংক অফিসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এদিকে, গোপালগঞ্জে এক আইনজীবীর ওপর মব সৃষ্টির প্রতিবাদে আইনজীবীরা আদালত বর্জন করে আদালত এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। এ সময় বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নাসির আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক এম জুলকদর রহমান।
প্রায় আড়াই বছর পর জেলা শহরের চৌরঙ্গীতে মাইক টানিয়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজিয়েছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গোপালগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। এছাড়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: রাজনীতির নামে দেশ ধ্বংসের চক্রান্তে আ.লীগ: চরমোনাই পীর
গোপালগঞ্জ জেলা কারাগার, আদালত চত্বর ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক ব্যাটালিয়ন আনসার মোতায়েন করা হয়েছে।
বুধবার সকালে জি এম সরফরাজ গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন।
এমই
আরও পড়ুন: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষায় সক্ষম হবে ৬৫ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়: ববি হাজ্জাজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন