ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিশ্বকাপ থেকে রেকর্ড ১ লাখ ৮৪ হাজার কোটি টাকা আয় ফিফার


বিশ্বকাপ থেকে রেকর্ড ১ লাখ ৮৪ হাজার কোটি টাকা আয় ফিফার

আগেই ধারণা করা হয়েছিল যে, এবারের বিশ্বকাপ থেকে ফিফা রেকর্ড পরিমাণ আয় করতে যাচ্ছে। এখন তা সত্যি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানাচ্ছে, এবারের বিশ্বকাপ থেকে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি ১৫ বিলিয়ন ডলার আয়ের ঘোষণা দিতে যাচ্ছে, যা টুর্নামেন্ট শুরুর আগে নির্ধারিত লক্ষ্যমাত্রাকে অনেকটাই ছাড়িয়ে গেছে।

গত শনিবার (১৮ জুলাই) ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সদস্য দেশগুলোর ফুটবল অ্যাসোসিয়েশনকে এই বাড়তি আয়ের বিষয়ে অবহিত করেছেন। বাংলাদেশি মুদ্রায় রূপান্তরিত করলে এবারের বিশ্বকাপ থেকে ফিফার আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৮৪ হাজার ৫০০ কোটি টাকা।

শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ১১ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। কিন্তু সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, আতিথেয়তা (হসপিটালিটি) ও টিকিট বিক্রি, বিশেষ করে উচ্চমূল্যের সেকেন্ডারি টিকিট মার্কেট এই আয়ের বৃদ্ধির বড় কারণ। সেকেন্ডারি মার্কেটে প্রতিটি লেনদেনে ফিফা ক্রেতার কাছ থেকে ১৫ শতাংশ এবং বিক্রেতার কাছ থেকেও ১৫ শতাংশ কমিশন পায়।

আরও পড়ুন: খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবেলার ঘোষণা প্রতিমন্ত্রী টুকুর

ধারণা করা হচ্ছে যে, ফিফার এই অতিরিক্ত আয়ের সুবিধা সদস্য দেশগুলোর ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর কাছেও পৌঁছাবে, যদিও এ বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই আর্থিক সাফল্য ইনফান্তিনোর জন্যও ইতিবাচক খবর, কারণ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপ জুড়ে নানা বিতর্ক সত্বেও এটি তার অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।

বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুন লাল কার্ড দেখার পর সেটি স্থগিত করার সিদ্ধান্তকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করেন যে, ফিফা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করেছে। যদিও ফিফা দাবি করেছে, সিদ্ধান্তটি তাদের স্বাধীন শৃঙ্খলা কমিটিই নিয়েছে। তারপরও বিশেষ করে ইউরোপের বিভিন্ন ফুটবল অ্যাসোসিয়েশনের মধ্যে অসন্তোষ রয়ে গেছে। তবে এর মধ্যেই আগামী মার্চে পুনর্নির্বাচনের জন্য ইনফান্তিনো ফিফার ২০০টিরও বেশি সদস্য দেশের সমর্থনের প্রতিশ্রুতি পেয়েছেন। বিশ্বকাপ থেকে আসা এই বিপুল অতিরিক্ত আয় অনেক অ্যাসোসিয়েশনকে প্রকাশ্যে অসন্তোষ জানানো থেকে বিরত রাখতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

এই বিপুল আর্থিক সাফল্য ভবিষ্যতে আবারও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে। বর্তমানে বিডের জন্য উন্মুক্ত পরবর্তী আসর হলো ২০৩৮ সালের বিশ্বকাপ। শুক্রবার এক সংবর্ধনা অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন, 'আপনারা আবারও যুক্তরাষ্ট্রকেই বেছে নিন। তবে এবার কানাডা ও মেক্সিকোকে বাদ রাখবেন।'

এছাড়া ২০২৯ সালের ক্লাব বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা নিয়েও ফিফার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে।

আরও পড়ুন: ঢাকার আদাবর থেকে ছগির হত্যার আসামি আব্দুর রহিম গ্রেপ্তার

শনিবার সন্ধ্যা পর্যন্ত নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য স্পেন বনাম আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালের ভিআইপি ও হসপিটালিটি প্যাকেজ ফিফার টিকিটিং পোর্টালে বিক্রির জন্য তালিকাভুক্ত ছিল। এর মধ্যে ‘ট্রফি লাউঞ্জ’ প্যাকেজের মূল্য ছিল প্রতি ব্যক্তির জন্য ৩৪,৫০০ মার্কিন ডলার (৪২ লাখ ৪৮ হাজার টাকা প্রায়)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘অনিরাপদ পথ’ দিয়ে হরমুজ অতিক্রমের চেষ্টা করায় দুটি জাহাজ দুর্ঘটনার কবলে: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


‘অনিরাপদ পথ’ দিয়ে হরমুজ অতিক্রমের চেষ্টা করায় দুটি জাহাজ দুর্ঘটনার কবলে: আইআরজিসি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) রোববার জানিয়েছে যে, দুটি জাহাজ একটি ‘অনিরাপদ পথ’ দিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করার পর ‘দুর্ঘটনার’ শিকার হয়েছে। এর ফলে আরও দুটি জাহাজকে তাদের যাত্রা বিরতিতে রাখা হয়েছে।

আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সির মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী বলেছে, জাহাজগুলো ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে একটি অনিরাপদ পথ দিয়ে হরমুজ প্রণালী ব্যাহত করে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল।’

বিবৃতিতে আরও বলা হয়, জাহাজগুলো কী ধরণের দুর্ঘটনায় পড়েছে বা তাদের ক্ষয়ক্ষতি কী সেটি নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।

এদিকে, আইআরজিসি জোর দিয়ে বলেছে যে, হরমুজ প্রণালী তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ইরানি কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত নির্ধারিত নৌপথটিই ‘একমাত্র নিরাপদ পথ’ বলে বিবেচিত।

আইআরজিসি আরও বলেছে, চারটি জাহাজই ইরানের সতর্কবার্তা উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের সমর্থনে কাজ করেছে।

এক বিবৃতিতে তারা সতর্ক করে বলেছে, ‘যেসব জাহাজ আমেরিকানদের কথায় প্রভাবিত হয়ে অনিরাপদ পথে প্রবেশ করবে, তারা নিশ্চিতভাবে দুর্ঘটনার শিকার হবে।’

এই ঘটনার সময়টি এমন এক সময়ের সাথে মিলছে, যখন এই অঞ্চলে উত্তেজনা তীব্র, যেখানে যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা করেছে। তেহরানও এর জবাবে আঞ্চলিক কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত স্থাপনা ও ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ওদিকে, তাদের যুদ্ধ শেষ করে একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য পাকিস্তানের মধ্যস্থতায় জুনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটছে।

সূত্র: আনাদোলু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পৃথিবীতে অনেক বিপ্লব হয়েছে, রক্ষা করা যায়নি: সাইফুল হক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


পৃথিবীতে অনেক বিপ্লব হয়েছে, রক্ষা করা যায়নি: সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, অনেকেই এখন গণঅভ্যুত্থানের মালিকানা দাবি করছেন। পৃথিবীতে অনেক বিপ্লব হয়েছে, কিন্তু সেই বিপ্লবগুলোকে রক্ষা করা যায়নি অনেকক্ষেত্রে। অনেকে আত্মঘাতি খেলায় লিপ্ত হয়েছেন।

রোববার (১৯ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণঅধিকার পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সাইফুল হক আরো বলেন, পার্লামেন্ট থেকে বেরিয়েই এক সংসদ সদস্য বলেছেন যে তারা সরকারকে ব্যর্থ করে দেবেন। সরকারকে যদি ব্যর্থ করে দেয়, তাহলে এতে লাভবান হবে কারা?

তিনি আরও বলেন, বিএনপি যেভাবে জনমনে আশা জাগিয়ে তুলতে পারছে, রাজনৈতিকভাবে তেমন আশা জাগাতে পারছে না। সরকার এখনও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। এখন গুম-খুন, ধর্ষণ এগুলো নিয়ন্ত্রণে আসছে না।

সাইফুল হক যোগ করেন, সরকারকে আমি বারবার বলছি, মানুষ সরকারকে সময় দিচ্ছে। ইতোমধ্যে নতুন আরেকটি বন্দোবস্ত তৈরি হয়েছে, যা হলো মাস্তানির বন্দোবস্ত। সরকারের প্রতি অনুরোধ, চাঁদাবাজকে চাঁদাবাজ হিসেবে চিহ্নিত করবেন, দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ হিসেবেই চিহ্নিত করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিভিন্ন আয়োজনে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে স্মরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


বিভিন্ন আয়োজনে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে স্মরণ

নন্দিত লেখক হুমায়ূন আহমেদ প্রকৃতির প্রতি বৃষ্টি আর সবুজকে Бড্ড বেশি ভালোবাসতেন। তাই তার মৃত্যু দিবসে অমর কানন নূহাশ পল্লীতে গত রোববার (১৯ জুলাই) সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিকে মাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হুমায়ূন আহমেদের ভক্তরা আসেন। হলুদ পাঞ্জাবি পরা হিমু পরিবার সহ আরও অনেকেই সেখানে উপস্থিত হন। কবরে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন সাহিত্যিক, সাংবাদিকসহ নানা শ্রেণির মানুষ। মৃত্যুবার্ষিকী উপলক্ষে নুহাশপল্লীতে কোরআন খানি, দোয়া, মিলাদ ও এতিমদের খাবার বিতরণের মতো নানা আয়োজন ঘটে।

এদিকে, আশেপাশের কয়েকশ' এতিম শিশুরা এই দিনব্যাপী অনুষ্ঠানে যোগদান করেন। প্রয়াত হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন তার দুই পুত্র সন্তান নিষাদ ও নিনিদকে সাথে নিয়ে নুহাশ পল্লীতে সাড়ে ১১টার দিকে এসে কবরে পুস্পস্তবক অর্পণ করেন।

এসময় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ায় অংশ নেন। হুমায়ূন ভক্ত, হিমু ও রুপার চরিত্র সেজে অনেকেই প্রিয় লেখকের কবরে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার পর মেহের আফরোজ শাওন বলেন, হুমায়ূন আহমেদ আমাদের মাঝে নেই, আজ তার চলে যাওয়ার ১৪ বছর হয়ে গেছে। নূহাশ পল্লীর কর্মকর্তা ও আমরা নিয়মিতভাবে হুমায়ূন আহমেদের জন্ম ও মৃত্যুদিন পালন করে থাকি। সরকার, রাষ্ট্রের কাছে আমাদের কিছু চাওয়ার নেই, আগেও ছিল না।

নুহাশপল্লীতে আগত দর্শনার্থীরা বলছেন, হুমায়ূন না থাকলেও তার অমর সৃষ্টির মাধ্যমে তিনি যুগের পর যুগ বেঁচে থাকবেন।

বিখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ফয়েজুর রহমান ও মা আয়েশা ফয়েজ ছিলেন।

২০১২ সালের ১৯ জুলাই মারণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান। তবে তার বহুমাত্রিক প্রতিভার জন্যই হুমায়ূন আশা করা হচ্ছে যে তিনি তার সৃষ্টিশীল কর্মের মাধ্যমে এদেশে সবসময় ভক্ত ও অনুরাগীদের হৃদয়ে বেঁচে থাকবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীর হাসপাতালে অভিযান, ২ নারীসহ আটক ১২ দালাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


নরসিংদীর হাসপাতালে অভিযান, ২ নারীসহ আটক ১২ দালাল

নরসিংদীর ২টি সরকারি হাসপাতালে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে ২ জন নারীসহ ১২ জনকে আটক করা হয়েছে। এর পরে ভ্রাম্যমাণ আদালত ৮ জনকে সাজা দিয়েছে এবং ৪ জনের অপরাধ বিবেচনায় সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে ২ জন নারী এবং ৬ জন পুরুষ রয়েছেন।

রোববার (১৯ জুলাই) সকালে শুরু হয়ে দুপুর পর্যন্ত নরসিংদী সদর ও ১০০ শয্যা জেলা হাসপাতাল এলাকায় এই অভিযানটি পরিচালিত হয়, যা পরিচালনা করে র‍্যাব-১১ সিপিসি নরসিংদী, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন।

এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এবং র‍্যাব-১১ সিপিসি- নরসিংদী এর ক্যাম্প কমান্ডার মো. আরিফুল ইসলাম।

এসময় তারা জানান, এই দালাল চক্রটি দীর্ঘদিন ধরে নরসিংদী ১০০ শয্যা হাসপাতাল ও নরসিংদী জেলা সদর হাসপাতালের মূল ফটকের সামনে গিয়ে রোগীদের টার্গেট করে আসছিল। তারা উন্নত চিকিৎসা ও দ্রুত পরীক্ষার প্রলোভন দেখিয়ে রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যেত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, হাসপাতালকেন্দ্রিক যৌথ অভিযানে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হয়েছে। আটকরা অভিযোগ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সাজা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, হাসপাতাল এলাকায় দালালদের দৌরাত্ম্য বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%