ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বরিশালে দেশীয় অস্ত্রসহ ৪ আটক, গুরুতর আহত একজন ঢাকায় পাঠানো


বরিশালে দেশীয় অস্ত্রসহ ৪ আটক, গুরুতর আহত একজন ঢাকায় পাঠানো

বরিশালে পূর্ববিরোধের কারণে সংঘর্ষ ও হামলার একটি ঘটনায় স্থানীয় জনতা চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এই হামলায় গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের রুইয়ারপোল এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আল মামুন (৩৪) গুরুতর আহত হন। ধারালো অস্ত্রের আঘাতে তার ডান হাতের তিনটি আঙুল মারাত্মকভাবে জখম হয়েছে।

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রুইয়ারপোল এলাকায় এক অটোরিকশা চালকের সঙ্গে প্রাণ কোম্পানির বিক্রি প্রতিনিধির (এসআর) কথা-কাটাকাটি হয়। এর ফলস্বরূপ শুক্রবার রাত ৮টার দিকে প্রাণ কোম্পানির একটি দল সংঘবদ্ধ হয়ে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে এলাকায় মহড়া ও হামলা চালায়। এই হামলার ফলে আল মামুন গুরুতর আহত হন।

আরও পড়ুন: ছারছীনা দরবার শরিফে তিন দিনব্যাপী ১৩৬তম ইছালে সওয়াব মাহফিল শুরু আজ

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করেন। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তরের পরামর্শ দেন। পরে রাত ১২টার দিকে তার স্বজনরা তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।

এদিকে হামলার ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিয়ে দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়। আটকদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন নগরীর অক্সফোর্ড মিশন রোড এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. ইমরান আকন (২৪), একই এলাকার মজিদ আকনের ছেলে মো. আয়ান (২৩) এবং মো. জাহাঙ্গীর হাওলাদারের ছেলে মো. আল আমিন হাওলাদার (৩২)। অপর একজনের নাম-পরিচয় যাচাই করছে পুলিশ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বিষয়ে বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। স্থানীয়দের সহায়তায় দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুন: শ্রীমঙ্গলে ৬ লাখ ৭৩ হাজার টাকার ভারতীয় কসমেটিকস উদ্ধার, দোকানি গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুলে ভর্তিতে এক জন্মনিবন্ধনে কতটি আবেদন করা যাবে, বলছে নীতিমালা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫২ এম


স্কুলে ভর্তিতে এক জন্মনিবন্ধনে কতটি আবেদন করা যাবে, বলছে নীতিমালা

প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির আবেদন শুরুর সময় ঘনিয়ে আসার সাথে সাথে অভিভাবকদের মধ্যে একাধিক আবেদন নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। একটি জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে কি শুধুমাত্র একটি আবেদন করা যাবে, নাকি একাধিক আবেদনের সুযোগ থাকবে—এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা।

অনেকে দাবি করছেন, এবারের ভর্তি প্রক্রিয়ায় একটি জন্মনিবন্ধন নম্বর দিয়ে বেসরকারি স্কুলে শুধুমাত্র একটি আবেদন করা সম্ভব হবে। এতে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের সুযোগ থাকবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) জারি করা পরিপত্রে এ ধরনের কোনো বিধি-নিষেধ উল্লেখ করা হয়নি।

গত ১০ নভেম্বর প্রকাশিত ভর্তি নীতিমালা এবং ১৯ নভেম্বর মাউশির জারি করা পরিপত্র অনুযায়ী, প্রথম শ্রেণিতে প্রতিটি আবেদনে সর্বাধিক পাঁচটি বিদ্যালয় পছন্দক্রমে নির্বাচন করা যাবে। দুই শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট নির্বাচন করলে সেটি দুটি পছন্দ হিসেবে গণ্য হবে। একই বিদ্যালয় বা শিফট দ্বিতীয়বার পছন্দ করা যাবে না।

অর্থাৎ, পাঁচটি বিদ্যালয় পছন্দের সীমা প্রতিটি আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য। একজন শিক্ষার্থীর মোট আবেদনের সংখ্যা পাঁচে সীমাবদ্ধ করার কোনো নির্দেশনা নেই। একটি জন্মনিবন্ধন নম্বর দিয়ে শুধুমাত্র একটি আবেদন করার বাধ্যবাধকতাও নেই।

এদিকে, আবেদন সীমিত হলে জনপ্রিয় বিদ্যালয়গুলোতে ভর্তির প্রতিযোগিতা বাড়ার পাশাপাশি তুলনামূলক কম চাহিদাসম্পন্ন প্রতিষ্ঠানে আসন খালি থাকার আশঙ্কা রয়েছে। ফলে ভর্তি কার্যক্রমে ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে।

মাউশির সূচি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর প্রথম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে এবং চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। ১৫ ডিসেম্বর ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

আবেদনসংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা মাউশির ওয়েবসাইট (www.dshe.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইটে (www.teletalk.com.bd) পাওয়া যাবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অসমর্থিত তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য অভিভাবকদের সরকারি নীতিমালা ও প্রকাশিত নির্দেশিকা অনুসরণের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫২ এম


ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার উদ্দেশ্যে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম এবং কক্সবাজারে ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বিজিবি সদর দফতর একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মোতায়েনকৃত বিজিবি সদস্যদের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, গাজীপুরে ১৯ প্লাটুন, নারায়ণগঞ্জে সাত প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে আট প্লাটুন এবং কক্সবাজারে সাত প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া, চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তাদের দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট জেলাসমূহের গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন।

এদিকে, মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দফতরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি বদ্ধপরিকর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%