ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে।

সাক্ষাৎটি আজ সোমবার (৩১ আগস্ট) ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

 

আরও পড়ুন: ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে অগ্নিসংযোগ, জামায়াত আমিরের উদ্বেগজনক খোঁজ

এই সাক্ষাৎকারে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দীর্ঘকালীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে, দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত দক্ষতা বৃদ্ধি, নিয়মিত যৌথ সামরিক প্রশিক্ষণ আয়োজন, বিশেষায়িত কোর্স ও প্রশিক্ষণ বিনিময় এবং সামগ্রিক সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলোর ওপর উভয় পক্ষ গুরুত্বারোপ করে।

আলোচনায় আধুনিক সামরিক প্রযুক্তি হস্তান্তর, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, সামরিক সরঞ্জাম ও লজিস্টিকস সহায়তা এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন খাতে যৌথ অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে কথাবার্তা হয়।

মালয়েশিয়ার হাইকমিশনার সাক্ষাৎকালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অনন্য আত্মত্যাগ, উচ্চমানের শৃঙ্খলা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন।

 

আরও পড়ুন: ঢাকা-পাবনা ট্রেন চলাচল শুরু, ৮০ বছরের অপেক্ষার অবসান

তিনি উল্লেখ করেন, বৈশ্বিক শান্তি রক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদান আন্তর্জাতিক অঙ্গনে একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

প্রতিরক্ষা উপদেষ্টা মালয়েশিয়ার সঙ্গে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে আশাবাদ ব্যক্ত করেন যে, প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতার মাধ্যমে এই বন্ধুত্ব আগামী দিনে আরও সুদৃঢ় হবে।

 

আরও পড়ুন: গোপালগঞ্জের অস্থিরতায় রূপসী বাংলা এক্সপ্রেসের রুট পরিবর্তন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ, হাইকোর্টের রায়ে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১২:৩৫ পি.এম


শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ, হাইকোর্টের রায়ে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল রাখা হয়েছে।

হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে এই মামলার রায় ঘোষণা করেন।

 

আগে ২৫ আগস্ট রায় ঘোষণার নির্ধারিত তারিখ ছিল, তবে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের কারণে আদালত আজকের দিন নির্ধারণ করে।

মামলাটির রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক। তাকে সহায়তা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দীকা ও মাহবুবা তাসনিম আঁখি। হিটু শেখের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

 

মামলার শুনানি হাইকোর্টে ১১ আগস্ট শুরু হয়েছিল। অভিযোগ অনুযায়ী, গত বছরের ৫ মার্চ রাতে মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকায় বোনাই বাড়িতে বেড়াতে গিয়ে আট বছরের আছিয়া নির্যাতনের শিকার হয়।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কনটেন্ট ক্রিয়েটরের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১২:৩৯ পি.এম


মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কনটেন্ট ক্রিয়েটরের

ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার আস মুহাম্মদ প্রাণ হারিয়েছেন। তার বয়স ছিল ২৫ বছর মৃত্যুর সময়।

দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে ভারতের উত্তরাখণ্ডের সহসপুর এলাকায়, দেহরাদুন-পাঁওটা সাহেব জাতীয় সড়কে।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আস মুহাম্মদ একটি স্পোর্টস বাইক নিয়ে জাতীয় সড়কে যাচ্ছিলেন। দুর্ঘটনার দিন সকালে তিনি দেহরাদুন থেকে মোটরসাইকেলটি কিনেছিলেন। এরপর বাইকটি চালিয়ে হিমাচল প্রদেশের পাঁওটা সাহেবের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।

সহসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ রাওয়াত জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা দেয়। এই ঘটনায় গুরুতর আহত হন আস মুহাম্মদ। পরে আঘাতের কারণে তার মৃত্যু ঘটে।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, আস মুহাম্মদ মোটরসাইকেল চালানো নিয়ে বিভিন্ন ভিডিও ও ভ্লগ কনটেন্ট তৈরি করতেন। সেগুলো তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশ করতেন।

উল্লেখ্য, আস মুহাম্মদ বিভিন্ন ব্র্যান্ডের নামিদামি ও স্পোর্টস বাইক নিয়ে কনটেন্ট তৈরির মাধ্যমে পরিচিতি অর্জন করেছিলেন। তার আকস্মিক মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন তার অনুসারী ও ভক্তরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিসরে ‘ফিল্মি স্টাইলে’ চলন্ত ট্রাক থেকে মুরগি চুরি, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১২:৪০ পি.এম


মিসরে ‘ফিল্মি স্টাইলে’ চলন্ত ট্রাক থেকে মুরগি চুরি, ভিডিও ভাইরাল

মিসরের পুলিশ একটি ডাকাত চক্রকে চিহ্নিত করেছে, যারা চলন্ত একটি রেফ্রিজারেটেড ট্রাক থেকে ‘ফিল্মি স্টাইলে’ ১০৫ কেজির বেশি হিমায়িত মুরগি চুরি করেছে। এই ঘটনায় ছয় সদস্যের ডাকাত দলের তিন সদস্য বন্দুকযুদ্ধে নিহত হয়েছে এবং বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) কায়রোর একটি মহাসড়কে এই অদ্ভুত চুরির ঘটনা ঘটে। একটি প্রক্রিয়াজাতকরণ কারখানা থেকে প্রায় চার টন হিমায়িত মুরগি নিয়ে ট্রাকটি গন্তব্যে যাচ্ছিল। চলন্ত অবস্থায় ডাকাত দলটি দ্রুতগতির ট্রাকটিকে লক্ষ্যবস্তু বানায়।

এক গাড়িচালকের ধারণ করা ভিডিওতে পুরো ঘটনার ভীতিকর দৃশ্য দেখা যায়। ভিডিওতে দেখা যায়, ডাকাত দল একটি পিকআপ ভ্যান নিয়ে দ্রুতগতির রেফ্রিজারেটেড ট্রাকের পাশে চলে আসে। এক পর্যায়ে পিকআপের ওপর দাঁড়িয়ে ডাকাতরা মূল ট্রাকের পেছনের দরজার লকার খুলে একের পর এক মুরগির বাক্স সরাতে থাকে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে নেটিজেনরা ঘটনাটিকে বিখ্যাত হলিউড ছবি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর দৃশ্য বলে মন্তব্য করেন।

মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নজরে আসার পর তদন্ত শুরু করে। ট্রাকচালক পুলিশকে জানান, তিনি গতিপথে পেছনের তাণ্ডব সম্পর্কে কিছুই টের পাননি। গন্তব্যে পৌঁছে গণনার পর তিনি জানতে পারেন প্রায় ১০৫ কেজি হিমায়িত মুরগি গায়েব হয়ে গেছে।

মন্ত্রণালয় জানায়, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে পূর্বে অপরাধের রেকর্ড থাকা ছয় সদস্যের একটি সঙ্ঘবদ্ধ চক্রকে শনাক্ত করা হয়। নিরাপত্তা বাহিনী পরবর্তীতে কায়রো ও কালিউবিয়া এলাকার গোপন আস্তানায় অভিযান চালায়। অভিযানের সময় অপরাধীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে পাল্টা জবাবে বন্দুকযুদ্ধ শুরু হয়।

ঘটনাস্থলেই তিন সন্দেহভাজন নিহত হয় এবং বাকি তিনজনকে আটক করা হয়। অভিযানের সময় ডাকাতিতে ব্যবহৃত পিকআপ ভ্যান, অগ্নেয়াস্ত্র এবং চুরি হওয়া মালামালের একাংশ উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সশস্ত্র ডাকাতি ও পুলিশের ওপর হামলার মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়ক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেল ‘দ্য গ্রেট খালি’র বিলাসবহুল গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


সড়ক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেল ‘দ্য গ্রেট খালি’র বিলাসবহুল গাড়ি

ভারতের হরিয়ানার পানিপথে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন সাবেক পেশাদার কুস্তিগীর এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডাব্লিউডাব্লিউই তারকা ‘দ্য গ্রেট খালি’। দুর্ঘটনার ফলে তার বিলাসবহুল টয়োটা ফর্চুনার গাড়ির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে অলৌকিকভাবে তিনি নিজে সম্পূর্ণ নিরাপদ ও অক্ষত রয়েছেন।

এই দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (২৯ আগস্ট) হরিয়ানার পানিপথ এলাকার একটি টোল প্লাজার কাছে।

সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, জাতীয় মহাসড়কে খালির সাদা রঙের টয়োটা ফর্চুনার গাড়িটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা অন্য একটি গাড়ির সঙ্গে জোরালো ধাক্কা লাগে। এই ঘটনায় গাড়িটির সামনের অংশ চুরমার হয়ে যায়।

দুর্ঘটনার পর, দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির ছবি ও ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তার কোটি ভক্তের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়।

তবে ভক্তদের আশ্বস্ত করতে, পরবর্তীতে তিনি নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। দলিপ সিং রানা, যিনি বিশ্বজুড়ে ‘দ্য গ্রেট খালি’ নামে পরিচিত, ভিডিওতে জানান যে দুর্ঘটনাটি ছিল বেশ ছোটখাটো এবং তিনি শরীরে কোনো গুরুতর আঘাত পাননি। তিনি নিশ্চিত করেন যে তিনি সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন, যা তার ভক্তদের জন্য একটি স্বস্তির খবর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%