১২:৩৯ পি.এম
ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার আস মুহাম্মদ প্রাণ হারিয়েছেন। তার বয়স ছিল ২৫ বছর মৃত্যুর সময়।
দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে ভারতের উত্তরাখণ্ডের সহসপুর এলাকায়, দেহরাদুন-পাঁওটা সাহেব জাতীয় সড়কে।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আস মুহাম্মদ একটি স্পোর্টস বাইক নিয়ে জাতীয় সড়কে যাচ্ছিলেন। দুর্ঘটনার দিন সকালে তিনি দেহরাদুন থেকে মোটরসাইকেলটি কিনেছিলেন। এরপর বাইকটি চালিয়ে হিমাচল প্রদেশের পাঁওটা সাহেবের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।
আরও পড়ুন: নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর
সহসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ রাওয়াত জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা দেয়। এই ঘটনায় গুরুতর আহত হন আস মুহাম্মদ। পরে আঘাতের কারণে তার মৃত্যু ঘটে।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, আস মুহাম্মদ মোটরসাইকেল চালানো নিয়ে বিভিন্ন ভিডিও ও ভ্লগ কনটেন্ট তৈরি করতেন। সেগুলো তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশ করতেন।
উল্লেখ্য, আস মুহাম্মদ বিভিন্ন ব্র্যান্ডের নামিদামি ও স্পোর্টস বাইক নিয়ে কনটেন্ট তৈরির মাধ্যমে পরিচিতি অর্জন করেছিলেন। তার আকস্মিক মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন তার অনুসারী ও ভক্তরা।
আরও পড়ুন: গণহত্যার রায়ের পর বাংলাদেশ-গাম্বিয়া-ওআইসিকে ধন্যবাদ জানালেন রোহিঙ্গা নেতা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন