ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

অসহায় মানুষের পাশে জামায়াত: মাইটভাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ


অসহায় মানুষের পাশে জামায়াত: মাইটভাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা (মাইটভাঙ্গা ইউনিয়ন) ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে খেটে খাওয়া অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে।

এটি সম্পন্ন হয়েছে শুক্রবার (১০ জুলাই ২০২৬) সন্ধ্যা ৭টায়, যেখানে সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মুহাম্মদ বেলাল হোসাইন।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ Khan। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইটভাঙ্গা ইউনিয়ন আমীর মাওলানা মোশাররফ হোসাইন এবং ইউনিয়ন সেক্রেটারি আবুল হাশিম। এর পাশাপাশি সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দও সেখানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বরিশালে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে আগুন, তদন্ত চলছে

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শাহেদ Khan বলেন, "মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ইসলামী দায়িত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় অসহায় ও খেটে খাওয়া মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।"

বক্তব্যের পর উপকারভোগীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এই সময়ে স্থানীয় জনগণ সংগঠনের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে এর প্রশংসা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতির আশা, প্লাবিত হতে পারে উত্তরাঞ্চল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


চট্টগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতির আশা, প্লাবিত হতে পারে উত্তরাঞ্চল

চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলসহ দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টায় উন্নতি হবে। তবে উল্লেখযোগ্য তথ্য হলো, উত্তরের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে অস্থায়ী বন্যার ঝুঁকি রয়েছে।

 

শনিবার (১১ জুলাই) দুপুরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি এই প্রসঙ্গে বলেন, ‘আগামী ২৪ ঘন্টায় চট্টগ্রামসহ দক্ষিণ- পূর্বাঞ্চল ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। তবে অতিভারি বর্ষণে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে এবং সেটি অস্থায়ী বন্যা হিসেবে দেখা যেতে পারে।’

দীর্ঘস্থায়ী বন্যা পরিস্থিতির সম্ভাবনা আপাতত নেই জানিয়ে এই প্রকৌশলী আরো বলেন, ‘বর্তমানে সাঙ্গু, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর ছয়টি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।’

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সিলেটের জাফলংয়ে, ১৫৬ মিলিমিটার।

এদিকে, সকালে সংবাদ সম্মেলনে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মোহাম্মদ বজলুর রশিদ বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ অনেকটাই দুর্বল হয়ে গেছে। এর ফলে চট্টগ্রামসহ দক্ষিণ অঞ্চলে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা কম। সেইসাথে আজ থেকে ভারি বর্ষণের সতর্কবার্তা তুলে নেওয়া হচ্ছে।’

এই আবহাওয়াবিদ বলেন, ‘পাহাড় ধস বা নতুন করে জলোচ্ছ্বাসের কোনো পূর্বাভাস নেই। আগামী দু-একদিনের মধ্যে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, হত্যার বর্ণনা দিলেন মা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৫ পি.এম


খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, হত্যার বর্ণনা দিলেন মা

খুলনায় পারিবারিক কলহার জেরে খুন হয় তরুণী আরফানা হোসেন নির্জনা (১৬)। হত্যার পর ঘটনাটি ভিন্ন দিকে প্রবাহিত করতে একটি প্লাস্টিকের বস্তায় ভরে মরদেহ ফেলে দেওয়া হয়। এ ঘটনায় গ্রেফতার হওয়া নির্জনার মা আরিফা ইয়াসমীন সীমা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেন। ঘটনার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

নিহত নির্জনা সোনাডাঙ্গার বসুপাড়া বাঁশতলা এলাকার বাসিন্দা আলীম হোসেন আকাশের মেয়ে। শনিবার সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

জানা যায়, নির্জনা খুলনার একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়াকালীন বিবাহিত এক পুরুষের সঙ্গে পালিয়ে বিয়ে করে। কিছুদিন সেখানে অবস্থানের পর আবার বাড়িতে ফিরে আসে। সম্প্রতি নড়াইলের কালিয়ায় রনি নামের আরেক ছেলের সঙ্গে পালিয়ে যায়। সেখানে তিন দিন পর বাড়িতে ফোন দিয়ে রনিকে বিয়ের কথা জানায়। এরপর সেখান থেকেও কিছুদিন পর বাড়িতে ফিরে আসে। এসব নিয়ে বাড়িতে পারিবারিক কলহ সৃষ্টি হয়।

পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান জানান, ঘটনার রাতে মা এবং মেয়ের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে মা আরিফা ইয়াসমীন সীমা তার মেয়েকে চড়-থাপ্পড় দেয়। এসময় পাশের রুম থেকে বাবা আলীম হোসেন আকাশ একটি কাঠের বাতা এনে মেয়েকে আঘাত করতে গিয়ে তা মেয়ের মাথায় লাগে। আঘাতটি তার মাথায় লাগায় সে লুটিয়ে পড়ে এবং রক্তক্ষরণে নির্জনা মারা যায়।

এরপর ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে প্লাস্টিকের বস্তায় ভরে মরদেহ প্রান্তিকা আবাসিকের একটি গলিতে ফেলে দেওয়া হয়।

নির্জনার মা সীমা দাবি করেন, কাঠের বাতা দিয়ে আঘাতটি মেয়ের শরীরে করতে চেয়েছিলেন তার স্বামী। কিন্তু তা দুর্ঘটনাবশত মাথায় লেগে যায়। পুলিশ এই ঘটনায় বাদী হয়ে বাবা-মা দুজনকে আসামি করে মামলা করেছে। বাবা আলীম হোসেন আকাশকে এখনও গ্রেফতার করা যায়নি। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ৮ জুলাই রাতে পুলিশ প্রান্তিকা আবাসিকে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার তরুণ ফুটবলার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৮ পি.এম


মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার তরুণ ফুটবলার

অস্ট্রেলিয়ার জাতীয় ফুটবল দলের উদীয়মান ফরোয়ার্ড তেতে ইয়েঙ্গি (২৫) ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করেন। অ্যাডিলেডের একটি মসজিদে জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে কালিমায়ে শাহাদাত পাঠ করেন তিনি।

শনিবার (১১ জুলাই) দ্য ইসলামিক ইনফরমেশন-এর প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ রয়েছে যে, মূলত মুসলমানদের ইবাদত পদ্ধতি এবং মসজিদের ভেতরের পরিবেশ দেখার কৌতূহল থেকে ওই মসজিদে গিয়েছিলেন তরুণ এই ফুটবলার। সেখানে জুমার খুতবা প্রদান করছিলেন প্রখ্যাত ইসলামি স্কলার মুফতি ইসমাইল মেঙ্ক।

নামাজ শেষে মুফতি মেঙ্কের সঙ্গে কথা বলার একপর্যায়ে তাকে ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানানো হয়। ইয়েঙ্গি সানন্দে সেই আমন্ত্রণ গ্রহণ করেন এবং মসজিদে উপস্থিত সকলের সামনে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

নুজুম স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটি একটি দীর্ঘমেয়াদী ও ধারাবাহিক প্রক্রিয়ার ফল। দীর্ঘদিনের পড়াশোনা, গভীর চিন্তাভাবনা এবং ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন। পুরোপুরি আত্মতুষ্টি এবং ব্যক্তিগত উপলব্ধি থেকেই তিনি ইসলামের ছায়াতলে এসেছেন বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি।

দক্ষিণ সুদানীয় বংশোদ্ভূত তেতে ইয়েঙ্গি বর্তমানে স্কটিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব লিভিংস্টোনের হয়ে খেলছেন। মাঠের গতি এবং আক্রমণাত্মক খেলার শৈলীর জন্য পরিচিত এই ফরোয়ার্ড ২০২৬ সালের বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার জাতীয় দলে ডাক পেয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাঙ্গলকোটে ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৯ পি.এম


নাঙ্গলকোটে ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লার নাঙ্গলকোটে পুলিশের বিশেষ অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ মোহাম্মদ বাছির (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের রাজাপাড়া গ্রামের তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। বাছির একই ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের ইউসুফ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাঙ্গলকোট থানার এসআই সমর বড়ুয়া ও এএসআই ওমর ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাছিরকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%