০৮:৫০ পি.এম
জামালপুরের দেওয়ানগঞ্জে টানা দুই দিন ধরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা ও নাশকতার অভিযোগে পুলিশের অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজল হক খান (৫০) এবং চুকাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোজাফফর আলী (৩০)। ফজল হক সদর ইউনিয়নের খরমা খানপাড়া গ্রামের মৃত ভোলা খানের ছেলে এবং মোজাফফর আলী চুকাইবাড়ী ইউনিয়নের বালুগ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
আরও পড়ুন: রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭
পুলিশের সূত্র থেকে জানা যায়, গত সোমবার (৮ জুন) পৌর এলাকার বাদে শশারীয়া গ্রামে এক জামায়াত নেতার বাড়ির সামনে পাকা রাস্তার ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পূর্বে গত রোববারও (৭ জুন) পৌর এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।
টানা দুই দিন ককটেল বিস্ফোরণের পর দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি নাশকতা মামলা দায়ের করা হয়। সেই মামলার ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ওই দুই নেতাকে গ্রেফতার করে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, পৌর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় তাদের জড়িত থাকার অভিযোগ আছে। পরে দুপুরের দিকে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে দুইজনকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: নিয়ামতপুরে ৪ ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান, ৫ হাজার বস্তা সার জব্দ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন