ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সরকার স্বপন কুমার চাকমাকে পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্সের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে


সরকার স্বপন কুমার চাকমাকে পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্সের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে

সরকার স্বপন কুমার চাকমাকে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন-সংক্রান্ত টাস্কফোর্সের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তির আওতায় এই নিয়োগ দেওয়া হয়। ৪ অক্টোবর রোববার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয়-১ শাখা থেকে একটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে স্বাক্ষরিত চুক্তির আলোকে স্বপন কুমার চাকমাকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি খাগড়াছড়ি সদর উপজেলার কল্যাণপুর এলাকার ২৬২ নম্বর গোলাবাড়ীর বাসিন্দা এবং তার পিতার নাম সুখময় চাকমা।

সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বহাল থাকবে। একইসঙ্গে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও কর্মকর্তাদের কাছে আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

আরও পড়ুন: আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে মালয়েশিয়া যাচ্ছে কক্সবাজারের আলিনাহ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাওলানা করিম বখশ(ক) এর বার্ষিক ওরশ আজ হাটহাজারীতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৬ পি.এম


মাওলানা করিম বখশ(ক) এর বার্ষিক ওরশ আজ হাটহাজারীতে

হাটহাজারীতে খলিফা গাউসুল আজম মাইজভান্ডারী, তাজেদারে হাক্বিকত স্বনামধন্য মাইজভান্ডারী গীতিকার হযরত মাওলানা শাহছুফী মুহাম্মদ বজলুল করিম আহমদী - উল - কাদেরী প্রকাশ মাওলানা করিম বখশ( ক) এর বার্ষিক ওরশ শরীফ আজ বুধবার (৭ অক্টোবর) হাটহাজারীর মন্দাকিনী দরবারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষে দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে খতমে কোরআন, মাজারে গিলাফ ছড়ানো, মিলাদ মাহফিল, মোনাজাত ও তবারুক বিতরণ অন্তর্ভুক্ত রয়েছে। উক্ত ওরশ মাহফিলে সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে উপস্থিত থাকার জন্য মাজারের ওরশ এন্তেজামিয়া কমিটির সভাপতি আলহাজ্ব এ টি এম মুছা এবং সাধারণ সম্পাদক ফরিদ আহমদ যথাক্রমে অনুরোধ জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে আদালত ভবনের ছয়তলা থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, আত্মহত্যা নাকি হ-ত্যা-কা-ণ্ড?

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার বরিশাল

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৬ পি.এম


বরিশালে আদালত ভবনের ছয়তলা থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, আত্মহত্যা নাকি হ-ত্যা-কা-ণ্ড?

বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ছয়তলা থেকে পড়ে সরকারি মহিলা কলেজের ক্যাশিয়ার মো. নাজমুল হকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। তাঁর মৃত্যুকে ঘিরে উঠেছে নানা প্রশ্ন। নাজমুলের বিরুদ্ধে কলেজের ৩ লাখ ৪৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ থাকলেও পরিবারের দাবি, ওই অভিযোগকে কেন্দ্র করে হেনস্তার পর তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে কলেজ কর্তৃপক্ষের দাবি, নাজমুল আত্মহত্যা করেছেন।

নাজমুলের মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে পরিবার ও কলেজ কর্তৃপক্ষের বক্তব্যে ভিন্নতা দেখা দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে জেলা পুলিশের পদোন্নতি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, তদারকিতে পুলিশ সুপার মিজানুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৬ পি.এম


চাঁদপুরে জেলা পুলিশের পদোন্নতি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, তদারকিতে পুলিশ সুপার মিজানুর রহমান

চাঁদপুরে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে জেলা পুলিশের বিভিন্ন পদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে চাঁদপুর জেলা পুলিশ লাইন্স মাঠে কনস্টেবল থেকে নায়েক ও এটিএসআই; নায়েক থেকে এএসআই (সশস্ত্র); এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র) এবং এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতির লক্ষ্যে এই পদোন্নতি পরীক্ষার মাঠ ক্যাম্পেইন ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশ মিডিয়া সেল থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, উক্ত পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মো.মিজানুর রহমান।

প্যারেড পরীক্ষা ও মূল্যায়নকালে পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর এবং ফেনী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম।

এছাড়াও পরীক্ষায় চাঁদপুর পুলিশ লাইন্সের সংরক্ষিত পুলিশ পরিদর্শক (আরআই)-সহ বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকল পরীক্ষার্থী পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সম্পূর্ণ স্বচ্ছতা ও পেশাদারিত্বের সাথে মাঠ ক্যাম্পেইন ও প্যারেড মূল্যায়ন সম্পন্ন হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে নানা আয়োজনে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণ জয়ন্তী উদযাপিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৭ পি.এম


চাঁদপুরে নানা আয়োজনে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণ জয়ন্তী উদযাপিত

চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণ জয়ন্তী), শিশু অধিকার দিবস এবং বিশ্ব শিশু সপ্তাহ ২০২৬ উদযাপন করা হয়েছে। এই সব আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল “প্রতিটি শিশুর জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ।”

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে, চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি বিশেষ আলোচনা সভা ও ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। কেন্দ্রীয়ভাবে আয়োজিত মূল অনুষ্ঠানের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুর জেলা প্রশাসন সরাসরি যুক্ত ছিল। ভিডিও কনফারেন্সে চাঁদপুর কেন্দ্র থেকে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষে, চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে একটি হৃদয়গ্রাহী পরিবেশে শিশুদের সাথে কুশল বিনিময় ও উপহার প্রদান করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি শিশুদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের সাথে আনন্দঘন মুহূর্ত কাটান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা এবং জেলা পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীরসহ জেলা প্রশাসন, সুশীল সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

জেলা প্রশাসক অনুষ্ঠানে বলেন, শিশুদের সঠিক বিকাশ ও তাদের জন্য একটি নিরাপদ বিশ্ব গড়ে তোলাই বাংলাদেশ শিশু একাডেমির মূল লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন যে, শিশু অধিকার রক্ষা এবং চাঁদপুরের শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%