১০:৩৮ পি.এম
গাজীপুরের কাপাসিয়ার ৮০ জন শিক্ষার্থীকে বাস্তব ধারণা দেয়ার উদ্দেশ্যে জাতীয় সংসদ ভবন পরিদর্শনে নিয়ে গেছেন সালাহউদ্দিন আইউবী।
এটি বুধবার তার উদ্যোগে অনুষ্ঠিত হয়, যেখানে কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ এবং বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজের ৮০ জন শিক্ষার্থী শিক্ষাসফরের অংশ হিসেবে জাতীয় সংসদ ভবন পরিদর্শন করতে যায়।
এই পরিদর্শনের সময় শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখা ছাড়াও সংসদীয় কার্যক্রম, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা লাভ করে। এ সময়ের মধ্যে তাদেরকে সংসদের ইতিহাস, কার্যক্রম এবং গণতান্ত্রিক ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আরও পড়ুন: ‘না মানে না, হাসিনা ফিরবে না’: আবিদুল ইসলাম খান
এ প্রসঙ্গে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গিয়েছে, নতুন প্রজন্মকে দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানটির সঙ্গে পরিচিত করা, রাষ্ট্র পরিচালনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ, নেতৃত্ব গুণাবলী ও দেশপ্রেম জাগ্রত করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে।
শিক্ষাসফরে অংশ নেওয়া শিক্ষার্থীরা এই আয়োজনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শিক্ষণীয় হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, বইয়ের বাইরে বাস্তবে জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ তাদের জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করেছে এবং দেশের শাসনব্যবস্থা সম্পর্কে নতুন করে জানার আগ্রহ সৃষ্টি করেছে।
এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার বিষয়টি নিয়ে আয়োজকরা আশাবাদ প্রকাশ করেছেন।
এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এমন একটি ব্যতিক্রমী ও শিক্ষামূলক সুযোগ তৈরি করার জন্য সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ার পুলিশ-বিজিবি-আনসারের ৬ গাড়িতে অগ্নিসংযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন