০৭:০৬ এম
ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজকে দলে ভেড়ানোর সম্ভাবনা এখন যাচাই করছে ইতালির ক্লাব জুভেন্টাস। ব্রিটিশ গণমাধ্যম কটঅফসাইডের রিপোর্ট অনুযায়ী, পর্তুগিজ এই মিডফিল্ডারের প্রতিনিধিদের সঙ্গে ইতোমধ্যে প্রাথমিক আলোচনা শুরু করেছে সিরি আ'র ক্লাবটি।
গত মৌসুমে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ অ্যাসিস্টের নতুন রেকর্ড গড়া ব্রুনোর বর্তমান চুক্তির মেয়াদ আর এক বছর বাকি রয়েছে। তবে চুক্তিতে রয়েছে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ এবং ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে নতুন চুক্তি নিয়ে ইতিবাচক অগ্রগতি হচ্ছে বলেও জানা গেছে।
এমন পরিস্থিতিতে জুভেন্টাসের আগ্রহ দলবদলের বাজারে নতুন আলোচনা তৈরি করেছে। তবে ব্রুনোকে দলে নেওয়ার পথে সবচেয়ে বড় বাধা হতে পারে তার উচ্চ বেতন। একইসঙ্গে, ম্যানচেস্টার ইউনাইটেডও তাদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়তে বিশেষভাবে আগ্রহী নয়।
আরও পড়ুন: বছরের শেষ ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে যা বললেন স্ক্যালোনি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন