০৩:৩১ পি.এম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, উন্নয়নের ক্ষেত্রে কে ভোট দিয়েছে এবং কী দেয়নি সেটি বর্তমান সরকার বিবেচনা করছে না।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি অঞ্চলে সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে।
আজ শুক্রবার সকালে যশোর সদর উপজেলার চাঁচড়া থেকে রাজগঞ্জ জিসি সড়কের চার কিলোমিটার সংস্কার ও প্রশস্তকরণ কাজের উদ্বোধন শেষে এলাকাবাসীর উদ্দেশে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: মুক্তাগাছায় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে কিশোরী জাকিয়ার মরদেহ উদ্ধার
বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগে এই সড়কটি সংস্কার করে দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেছিলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে বিএনপি তুলনামূলকভাবে কম ভোট পেয়েছে। তা সত্ত্বেও বর্তমান সরকারের জনকল্যাণমুখী নীতির ফলস্বরূপ এই চাঁচড়া ইউনিয়নে প্রথম চার কোটি টাকা ব্যয়ে চার কিলোমিটার রাস্তার সংস্কারের কাজ শুরু হয়েছে।
এছাড়া, যশোরের এই চাঁচড়া ইউনিয়নে প্রথম ফ্যামিলি কার্ডও প্রদান করা হয়েছে।
সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে উপস্থিত হয়ে যশোরে যে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধন করেছেন, সেটিও এই চাঁচড়া ইউনিয়নে অবস্থিত।
আরও পড়ুন: বরিশালের সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ
প্রতিমন্ত্রী জানান, সরকার দল মতের ঊর্ধ্বে উঠে জনগণের মৌলিক অধিকার ও এলাকার অবকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে।
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমসহ জেলা বিএনপির ও সহযোগী সংগঠনগুলো বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
এলজিইডি সূত্র জানায়, গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় ৩ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে যশোর সদর উপজেলার চাঁচড়া-রাজগঞ্জ সড়কের চার কিলোমিটার সড়ক মেরামত ও প্রশস্ত করা হচ্ছে।
এ কাজের উদ্বোধনের পর প্রতিমন্ত্রী স্থানীয়দের উদ্দেশে আরও বলেন, আপনারা এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে সহায়তা করুন। অবকাঠামোগত উন্নয়নের দায়িত্ব আমার কাঁধে দেওয়া হয়েছে, আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করবো।
আরও পড়ুন: গোমস্তাপুরে সংখ্যালঘু পরিবারের পাশে সাবেক এমপি আমিনুল ইসলামের প্রতিনিধিরা; দিলেন নিরাপত্তার আশ্বাস
চার কিলোমিটার রাস্তার মেরামত ও প্রশস্তকরণের কাজে ঠিকাদারকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ঠিকঠাকভাবে কাজ হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখার দায়িত্বও আপনাদের।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন