ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ এর মুকুট জিতলেন সামিরা খান মাহি


মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ এর মুকুট জিতলেন সামিরা খান মাহি

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এ বিজয়ী হয়েছেন সামিরা খান মাহি, যিনি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক জমকালো আয়োজনে তার নাম ঘোষণা করা হয়।

নাম ঘোষণার পর আবেগে আপ্লুত হয়ে পড়েন মাহি। এরপর গত বছরের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার মাথায় মুকুট পরিয়ে দেন। পরে দুজন একে অপরকে জড়িয়ে ধরেন। তাদের একসঙ্গে মঞ্চে হাঁটার সময় পুরো মিলনায়তন করতালিতে মুখর হয়ে ওঠে।

আরও পড়ুন: ২৩ বছর পর ‘পু’ ও ‘রোহান’-এর পুনর্মিলন

অনুষ্ঠানে মাহির পরনে ছিল শ্যাম্পেন-গোল্ড রঙের ঝলমলে মারমেইড গাউন, যা অফ-শোল্ডার ছিল এবং ভারী পাথরের কাজ করা ছিল। অন্যদিকে বিদায়ী বিজয়ী তানজিয়া জামান মিথিলার পরনে ছিল হালকা নীল ও সিলভার রঙের গাউন, যার কাঁধের নকশা পাখার মতো। বিজয়ী ঘোষণার সময় মঞ্চে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জাও।

আয়োজকরা জানিয়েছেন, ১১ নভেম্বর থেকে আটলান্টিক মহাসাগরের তীরবর্তী অঞ্চল পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিতব্য ৭৫তম ‘মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন সামিরা খান মাহি।

ছোট পর্দার দর্শকদের কাছে পরিচিত মুখ হিসেবে পরিচিত সামিরা খান মাহি। অভিনয়ের পাশাপাশি তার সাবলীল উপস্থিতি ও আত্মবিশ্বাস তাকে দর্শকের কাছে জনপ্রিয় করে তুলেছে। এবার সৌন্দর্য প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে সেরার স্বীকৃতি পেলেন তিনি।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহি বলেন, "বাবা-মা আমাকে বলেছে ‘যাও, বিশ্ব জয় করে আসো।’ সবার কাছে দোয়া চাই, যেন আমি বিশ্ব জয় করে ফিরতে পারি। বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।"

আরও পড়ুন: মুম্বাই পুলিশের নজরে সাইফ আলী খানকে হত্যার হুমকি

২০২৫ সালে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়ে তানজিয়া জামান মিথিলা বিশ্বের ১২২টি দেশের প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সেরা ৩০-এ জায়গা করে নেন। মিস ইউনিভার্সের মঞ্চে এটিই ছিল বাংলাদেশের প্রথমবারের মতো প্লেসমেন্ট অর্জন। পাশাপাশি পিপলস চয়েস বিভাগেও শীর্ষস্থান অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে আনেন তিনি।

মিথিলার পর এবার ‘মিস ইউনিভার্স’ বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মাহি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেডিক্যাল ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৮ ডিসেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৬ এম


মেডিক্যাল ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৮ ডিসেম্বর

২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিক্যাল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ১৮ ডিসেম্বর নির্ধারণ করা হতে পারে।

শনিবার (৭ নভেম্বর) রাতে চিকিৎসা শিক্ষা অধিদপ্তরের (ডিজিএমই) মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি উল্লেখ করেন, "১৮ ডিসেম্বর মেডিক্যাল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ প্রায় চূড়ান্ত। আগামী দুই-তিন দিনের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।"

অধ্যাপক নাজমুল হোসাইন আরও জানান, আসনসংখ্যা নিয়ে আগামী দু-এক দিনের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হতে পারে। সভার পর আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এবারের ভর্তি প্রক্রিয়ায় ঠাকুরগাঁও ও নরসিংদীর দুটি নতুন সরকারি মেডিক্যাল কলেজ যুক্ত হচ্ছে। কর্মকর্তাদের মতে, প্রতিটি কলেজে ৫০টি করে আসন থাকবে।

এদিকে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর পুনঃপরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে, এই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মেডিক্যাল ও ডেন্টালের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।

এইচএসসিতে এক বা দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী ১ ডিসেম্বর থেকে মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। এই পরীক্ষার ফলাফল আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

এদিকে, মেডিক্যাল ও ডেন্টাল কলেজগুলোর ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হলে, মধ্য নভেম্বরের মধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হবে। মানোন্নয়ন পরীক্ষা শুরুর আগেই ভর্তি আবেদনের সময় শেষ হয়ে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্স বিএনপিতে সাংগঠনিক সংকট, নতুন কমিটির নামে বিভ্রান্তি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৬ এম


ফ্রান্স বিএনপিতে সাংগঠনিক সংকট, নতুন কমিটির নামে বিভ্রান্তি

বিএনপির ফ্রান্স শাখা দীর্ঘদিন ধরে নতুন কমিটি না থাকার কারণে সাংগঠনিক সংকট ও নেতৃত্বের অনিশ্চয়তার মধ্যে রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন কমিটির নামে বিভিন্ন প্রচারণার ফলে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

মাহবুবুল আলম রাঙ্গা সভাপতি এবং মোহাম্মদ রেজাউল করিম সাধারণ সম্পাদক হিসেবে কমিটি গঠনের প্রচারণা চালানো হলেও, সংশ্লিষ্ট নেতাদের মতে, এ ধরনের কোনো কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ফ্রান্স বিএনপির তিন সাবেক নেতা।

শনিবার (৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রতিবাদ জানান ফ্রান্স বিএনপির সাবেক সহসভাপতি মাহবুবুল আলম রাঙ্গা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম এবং সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান আজিজ।

বিবৃতিতে তাঁরা উল্লেখ করেন, বিএনপির ফ্রান্স শাখার নতুন কমিটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। দলের অনেক নেতাকর্মী বিভিন্ন পদে দায়িত্ব পালনের প্রত্যাশা করছেন। কিন্তু কমিটি ঘোষণার আগেই তাঁদের নাম জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন আইডি থেকে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে, যা তাঁদের ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

তাঁরা আরো জানান, দল যাকে যোগ্য মনে করবে, তিনিই নেতৃত্বে আসবেন। দলের সিদ্ধান্তই চূড়ান্ত। তবে ভুয়া আইডি ব্যবহার করে বিভিন্ন ধরনের সংবাদ ছড়িয়ে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের দলের কাছে ছোট করার অপচেষ্টা চলছে। এ ধরনের প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান তাঁরা এবং ফ্রান্স বিএনপির কমিটি নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্তের জন্য দলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘোষণার অপেক্ষা করার অনুরোধ করেন।

দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৪ সালে সৈয়দ সাইফুর রহমানকে সভাপতি এবং এম এ তাহেরকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয়ভাবে ফ্রান্স বিএনপির কমিটি অনুমোদন দেওয়া হয়। ঐ সময় ইউরোপ অঞ্চলের দায়িত্বে ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান। দীর্ঘ সময় সাইফুর রহমান ও এম এ তাহেরের নেতৃত্বে ফ্রান্স বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়। তাঁদের নেতৃত্বে সংগঠনটি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, আন্দোলন-সংগ্রাম এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সক্রিয় ভূমিকা পালন করে।

তবে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে কেন্দ্রের নির্দেশে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফ্রান্স বিএনপির তত্ত্বাবধায়ক আনোয়ার হোসেন খোকন বিদ্যমান কমিটি বিলুপ্ত করেন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও নতুন কোনো কমিটি ঘোষণা করা হয়নি, ফলে সংগঠনটির নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অনিশ্চয়তা ও অসন্তোষ বাড়ছে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন, ফ্রান্সের সাংগঠনিক দায়িত্বে থাকা কেন্দ্রীয় নেতাদের ব্যক্তিস্বার্থের কারণে দীর্ঘদিন ধরে কমিটি গঠনের প্রক্রিয়া ঝুলে রয়েছে। এ কারণে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তাঁরা বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।

পরবর্তীতে ফ্রান্স বিএনপির সাংগঠনিক দায়িত্ব পান সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন খোকন। বিএনপির শীর্ষ নেতৃত্বের আস্থাভাজন হিসেবে পরিচিত এই নেতা দায়িত্ব গ্রহণের পর সংগঠন পুনর্গঠনের উদ্যোগ নিলেও স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, তাঁর কার্যক্রম মূলত অনলাইন বৈঠক ও জুম সভার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তাঁদের মতে, ফ্রান্সের মতো গুরুত্বপূর্ণ একটি সাংগঠনিক ইউনিটের সংকট নিরসনে সরাসরি মাঠপর্যায়ে এসে পরিস্থিতি মূল্যায়ন এবং সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে আলোচনা করা জরুরি ছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ফ্রান্সে এসে দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ নিতে দেখা যায়নি তাঁকে।

এদিকে নতুন কমিটি না হওয়ায় পদপ্রত্যাশী নেতাদের মধ্যে নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা, পারস্পরিক দূরত্ব ও নানা ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটির নামে বিভিন্ন প্রচারণা সেই সংকটকে আরো জটিল করে তুলছে।

সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রত্যাশা, অভ্যন্তরীণ বিরোধ ও বিভ্রান্তির অবসান ঘটিয়ে দ্রুত একটি গ্রহণযোগ্য ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে ফ্রান্স বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে। এতে দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা কাটবে এবং প্রবাসে বিএনপির সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম আরো গতিশীল হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়াকাটায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, চিকিৎসক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৭ এম


কুয়াকাটায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, চিকিৎসক নিহত

পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রমণের সময় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নিহত হয়েছেন নাবিলা নুসরাত (৩২) নামে এক চিকিৎসক।

এ দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের বটতলাসংলগ্ন এলাকায়।

নাবিলা বরিশাল সদর উপজেলার ডা. মাইনুল ইসলাম শুভর স্ত্রী এবং তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্যাথলজি (এমডি) বিষয়ে উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য অধ্যয়নরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ঢাকার আদাবর থেকে নাবিলা, তার স্বামী শুভ এবং আরও দুই সহকর্মী কুয়াকাটা ভ্রমণে গিয়ে একটি অভিজাত আবাসিক হোটেলে ওঠেন। শনিবার বিকেলে তারা মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ বিহারে ঘুরতে যান। সন্ধ্যার পরে সেখান থেকে ইজিবাইকে কুয়াকাটা ফেরার পথে বটতলা এলাকায় পৌঁছালে তাদের ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এই ঘটনায় নাবিলার মাথায় গুরুতর জখম হয়।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে কলাপাড়া হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কলাপাড়া থানার পরিদর্শক তদন্ত ইলিয়াস তালুকদার জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীর সুবর্ণচরে ইয়াবাসহ আটক যুবদল নেতা মাসুদ বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৮ এম


নোয়াখালীর সুবর্ণচরে ইয়াবাসহ আটক যুবদল নেতা মাসুদ বহিষ্কার

নোয়াখালীর সুবর্ণচরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে ৫০ পিস ইয়াবাসহ আটক মো. মাসুদকে উপজেলা যুবদল বহিষ্কার করেছে। তিনি ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি ছিলেন।

শনিবার (৭ নভেম্বর) রাতে মোহাম্মদপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ডিবি পুলিশ শাহেদা বেগম (৩৫), দেলোয়ার হোসেন (৩০) এবং মো. মাসুদকে (৩১) আটক করে। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. জাফর (৪৫) নামে একজনকে পলাতক আসামি করা হয়েছে।

এদিকে, ইয়াবাসহ আটকের কারণে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগে মাসুদকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করেছে সুবর্ণচর উপজেলা যুবদল।

এই সিদ্ধান্ত কার্যকর করেন উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন এবং সদস্যসচিব নুরুল হুদা। শনিবার রাতে যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চরজব্বর থানারওসি রফিকুল হাসান জানিয়েছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%