০৬:১২ পি.এম
বহুত আশা নিয়ে ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে গিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। এই পরিণামে সমর্থকদের কঠোর সমালোচনার মুখোমুখি হতে হয়েছে পুরো দলকে।
সর্বাধিক ক্ষোভের শিকার হয়েছেন এই দলটির সদ্য সাবেক কোচ হং মিয়ুং-বো। এমন একটি পরিস্থিতিতে নিজের দেশে নিরাপত্তাহীনতা অনুভব করায় তিনি যুক্তরাষ্ট্রে চলে গেছেন বলে দাবি করেছে জংআং ডেইলি, চোসানবিজ, স্টার নিউজ কোরিয়া সহ দেশের আরও কয়েকটি সংবাদ মাধ্যম।
বিশ্বকাপে ব্যর্থতা নিয়ে দেশে ফিরে আসার সাথে সাথে হং মিয়ুং-বো প্রবল ক্ষোভ ও ব্যাপক সমালোচনার মুখে পড়েন। বিমানবন্দরে সমর্থকরা একত্রিত হয়ে ‘হং আউট’ স্লোগান দিতে শুরু করেন।
আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের সময় ১ নভেম্বর পর্যন্ত বাড়াল ইসি
‘হংয়ের বেতন ফেরত নেওয়া হোক’ এই লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে কিছু সমর্থককেও দেখা যায়। এমনকি কিছু সমর্থক তাকে গাড়িতে ওঠার আগ পর্যন্ত গালিও প্রদান করতে থাকেন।
নিরাপত্তাহীনতার কারণে তাড়াহুড়ো করে দেশ ত্যাগ করেন দক্ষিণ কোরিয়ার সদ্য সাবেক কোচ হং মিয়ং-বো। ছবি: সংগৃহীত
বিশ্বকাপে ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে হং মিয়ং-বো ইতোমধ্যে পদত্যাগও করেছেন। তবুও, সমর্থকরা শান্ত না হওয়ায় দুই দিন পর তিনি যুক্তরাষ্ট্রে চলে চলে গেলেন।
স্টার নিউজ কোরিয়ার প্রতিবেদন অনুযায়ী, এবারের বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া মেক্সিকোয় সব ম্যাচ খেলেছে। সেখান থেকেই সম্প্রতি তারা দেশে ফিরেছে। তারপর কয়েক দিন বিশ্রামে থাকার কথা ছিল, কিন্তু বিপদের আঁচ পেয়ে হং মিয়ুং-বো যুক্তরাষ্ট্রে চলে গেছেন, যেখানে তার পরিবার আগে থেকেই বসবাস করছে।
আরও পড়ুন: মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন
বিশ্বকাপে দলের এই ভরাডুবির বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ুং। তিনি মনে করেন, যোগ্যতার পরিবর্তে পক্ষপাতিত্ব ও ব্যক্তিগত সম্পর্ককে প্রধান্য দেওয়ার ফলেই এমন পরিণতি ঘটেছে। এ বিষয়ে দেশটির জাতীয় সংসদেও ব্যাপক আলোচনা হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার ফুটবল অঙ্গনে অভিযোগ উঠেছে, রাজনৈতিক চাপ এবং সরকারি তদন্তের শুনানি এড়াতে হং মিয়ুং-বো যুক্তরাষ্ট্রে চলে গেছেন। তবে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেছিলেন, ‘আমি আপনাদের অনেক কথাই বলতে চাই। তবে সেগুলো বলার জন্য উপযুক্ত সময় এখনও আসেনি।’ জাতীয় দলের অভ্যন্তরীণ কোন্দলের গুঞ্জনও তিনি নাকচ করে দিয়েছেন।
তবে সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, হং মিয়ুং-বো যদি লস অ্যাঞ্জেলেসে তার পরিবারের কাছে যেতে পারেন, তবুও বর্তমান পরিস্থিতিতে তার এই সফরকে ‘বিদেশে পালিয়ে যাওয়া’ হিসেবে দেখা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার ফুটবলের জন্য এটি একটি ‘আন্তর্জাতিক লজ্জা’ হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: জুলাইকে বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি-টেন্ডারবাজি করা যাবে না: আব্দুল্লাহ আল জাবের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন