০৬:৩৪ পি.এম
সিরিয়ায় রাজধানী দামেস্কে দুই বাসের সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দেইর আল-জোর এবং দামেস্কের মধ্যবর্তী সড়কে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ৪০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ মহাসড়কটি পূর্ব সিরিয়াকে রাজধানী দামস্কের সঙ্গে সংযুক্ত করে রেখেছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সিরিয়ান আরব নিউজ এজেন্সি’(সানা)-র তথ্যমতে, আল-সুখনা ও পালমিরার মধ্যবর্তী এলাকায় এই দুর্ঘটনা সংঘটিত হয়। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য হোমস সামরিক হাসপাতালে স্থানান্তরিত করার উদ্দেশ্যে দুর্ঘটনাস্থলে বেশ কয়েকটি হেলিকপ্টার পাঠানো হয়।
অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানাচ্ছে, দুর্ঘটনার কবলে পড়া একটি বাসে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিলেন এবং অন্য বাসটিতে সাধারণ যাত্রীরা অবস্থান করছিলেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ভারতে জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মহড়া চালাতে চায় জাপান
দেইর আল-জোর ও দামেস্কের মধ্যবর্তী এই মহাসড়কটির নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল বলে পরিচিত। প্রায় ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধের কারণে সিরিয়ার বেসামরিক অবকাঠামোর অবস্থান অত্যন্ত খারাপ হয়েছে, যা এই ঘটনার একটি প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
গত অক্টোবরে দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সাড়াদান বিষয়ক মন্ত্রী রায়েদ আল-সালেহ জানিয়েছিলেন, জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সিরিয়ার ভেতর ২ হাজারেরও বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছিল। আল-সালেহ উল্লেখ করেছেন, এই ধরনের সড়ক দুর্ঘটনা সিরিয়ায় মৃত্যুর অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন