০৫:৫৯ পি.এম
এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর সদস্যসচিব ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব বলেছেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার কম্বাইন হারভেস্টার বিতরণের নামে শত কোটি টাকা লুটপাট করেছে। ভালো বীজের লেবেল লাগিয়ে নিম্নমানের বীজ সরবরাহের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা কৃষকের ক্ষতি করা হয়েছে।’
রবিবার (৮ নভেম্বর) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার শুকুন্দী উচ্চ বিদ্যালয় মাঠে বোরো ধান ও সরিষার বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহাদত হোসেন বিপ্লব আরও বলেন, তৎকালীন সরকারের নরসিংদীর একজন নেতা ৫০০ কোটি টাকার সার খোলা বাজারে বিক্রি করে দিয়েছেন। তিনি অভিযোগ করেন, শুধু সার কেলেঙ্কারিই নয়, বিভিন্ন দুর্নীতির মাধ্যমে দেশে লুটপাট করে অর্থ বিদেশে পাচার করা হয়েছে।
আরও পড়ুন: ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা, গাড়ি ভেঙে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজন-সমর্থকেরা
তিনি উল্লেখ করেন, ভালো বীজের পরিবর্তে প্যাকেটের গায়ে ভালো বীজের লেবেল লাগিয়ে কৃষকদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এর ফলে কৃষকরা কাঙ্ক্ষিত ফসল উৎপাদন করতে পারেননি।
বর্তমানে দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে কৃষিবিদ বিপ্লব বলেন, ডিলার ও সাব-ডিলারদের একটি অংশ ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগ পাওয়া। তারা বরাদ্দ করা সার খোলা বাজারে বিক্রি করছেন এবং সারের মজুত নিয়ে লুকোচুরি করছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি জানান, বর্তমান সরকার নতুন ডিলার নিয়োগ দেওয়া শুরু করেছে। আশা করা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার সমাধান হবে এবং দেশে সারের কোনো সংকট থাকবে না।
ভালো ফসল উৎপাদনের জন্য ভালো বীজ প্রয়োজন উল্লেখ করে শাহাদত হোসেন বিপ্লব বলেন, গত বছর কৃষকদের মধ্যে ভালো মানের বীজ বিতরণ করা হয়েছিল। এতে ফসলের উৎপাদন বাড়ায় কৃষকদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গেছে। এরই ধারাবাহিকতায় এবার মনোহরদী উপজেলার চার হাজার কৃষকের মধ্যে বীজ বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন: কাতারএনার্জি আগামী বছর ৪০ কার্গোর ২৬টি সরবরাহ করবে
তিনি বলেন, কৃষকদের সঙ্গে আছি এবং ভবিষ্যতেও তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।
শুকুন্দী নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এ বি এম মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কৃষকদলের আহ্বায়ক শফিকুল ইসলাম আপেল, সদস্যসচিব দীপক কুমার বর্মণ প্রিন্স, উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুরুজ মিয়া, পৌরসভা কৃষকদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোজাম্মেল হোসেনসহ অন্যরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন