০২:০৫ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ‘মুদ্রাস্ফীতিকে ভালোবাসেন’। এই মন্তব্য তিনি করেছেন ঠিক তখন, যখন যুক্তরাষ্ট্রে গত মাসে ভোক্তা মূল্যস্ফীতি তিন বছরের মধ্যে সর্বোচ্চ গতিতে বেড়েছে।
মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর (বিএলএস) তথ্য অনুযায়ী, দেশটিতে মে মাসে এক বছর আগের তুলনায় মূল্যস্ফীতি বেড়ে ৪.২ শতাংশে পৌঁছেছে। এপ্রিল মাসে এই হার ছিল ৩.৮ শতাংশ। যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতির এই ঊर्ध্বগতি দেখা গেছে।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমি এটা ভালোবাসি। সংখ্যাগুলো দারুণ ছিল। জানেন আমি সবচেয়ে কী ভালোবাসি? আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি।’
আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা
তবে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হলে মূল্যস্ফীতি ‘পাথরের মতো নিচে নেমে আসবে’। যদিও ট্রাম্পের এই মন্তব্যের পরই মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে হামলা চালায়।
বুধবার (১০ জুন) প্রকাশিত মূল্যস্ফীতির তথ্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ট্রাম্প বলেন, মার্কিন বাহিনী রাতের অন্ধকারে অভিযান চালিয়ে ইরান থেকে ‘লাখো লাখ ব্যারেল’ তেল সরিয়ে নিয়েছে। তার দাবি, এর ফলে তেলের দামে সামান্য পতন এসেছে।
হোয়াইট হাউসে তিনি সাংবাদিকদের বলেন, ‘এই সংঘাত শেষ হলে... আপনারা দেখবেন তেলের দাম আবার আগের অবস্থায় ফিরে যাবে।’
প্রতিবেদন অনুযায়ী, বুধবার টানা তৃতীয় মাসের মতো মার্কিন ভোক্তা মূল্য সূচক (সিপিআই) বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধের প্রভাব সাধারণ পরিবারগুলো ক্রমশ বেশি অর্থনৈতিক চাপ অনুভব করছে।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
এর আগেও ট্রাম্প বলেছেন, মূল্যস্ফীতির বর্তমান বৃদ্ধি সাময়িক এবং যুদ্ধ শেষ হলেই এটি দ্রুত কমে আসবে বলে তিনি আশা করেন।
সূত্র: বিবিসি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন