ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

সিলভা পুরনো ঠিকানায় ফিরেছেন বিশ্বকাপের মাঝেই


সিলভা পুরনো ঠিকানায় ফিরেছেন বিশ্বকাপের মাঝেই

বিশ্বকাপের মাঝখানে এখন ব্রাজিলের পুরো দল ব্যস্ত ‘হেক্সা’ মিশনে। তবে, সেলেসাওদের বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়ার বিষয়টি নিয়ে হাওয়া রয়েছে একটি জোর গুঞ্জন থিয়াগো সিলভাকে ঘিরে।

তবে অবশেষে, থিয়াগো সিলভা বিশ্বকাপের মঞ্চে জায়গা না পাওয়ার পরেও নিজের চেনা ‘ঘরে’ ফিরে এসেছেন। গত সোমবার ফ্লুমিনেন্সে এই অভিজ্ঞ ডিফেন্ডারের প্রত্যাবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

নতুন চুক্তি অনুযায়ী, ৪১ বছর বয়সী সিলভা ২০২৬ সালের শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান ক্লাবটির জার্সিতে খেলবেন। ২০২৫ সালের শেষে এই ক্লাবটি ছেড়ে দেয়ার পর ফ্লুমিনেন্সের অনিচ্ছা সত্ত্বেও রিও ডি জেনিরোর এই ক্লাবে ফেরার কথা জানানথিয়াগো সিলভা।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

ক্লাবের ম্যানেজমেন্ট চেয়েছিল যে, এই ডিফেন্ডার তার চুক্তি অনুযায়ী ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত দলে থেকে যান। কিন্তু, সিলভাকে তারা ধরে রাখতে পারেনি। এই পরিস্থিতিতে ব্রাজিলের সংবাদমাধ্যম 'ল্যান্সের’ একটি প্রতিবেদনে জানানো হয়েছিল, ম্যানেজমেন্টের ইচ্ছা ছিল যে, এই অভিজ্ঞ ডিফেন্ডারকে যতটা সম্ভব বেশি সময় দলের সঙ্গে রাখার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বয়কট করে নতুন ঘোষণা দিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বয়কট করে নতুন ঘোষণা দিল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে নতুন করে তীব্র হুমকি দেওয়ার পর সুইজারল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় শান্তি আলোচনা বয়কট করে সভাকক্ষ থেকে বের হয়ে গেছে ইরানের প্রতিনিধি দল। ইরান জানিয়ে দিয়েছে, আমেরিকানদের সঙ্গে আর কোনো ধরনের সংলাপে তারা বসবে না।

মঙ্গলবার (২৩ জুন) ইরানের প্রধান আলোচক এবং দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ আনুষ্ঠানিকভাবে এই আলোচনা বর্জনের কথা নিশ্চিত করেছেন।

গালিবাফ তার দেশের অবস্থান পরিষ্কার করে বলেন, আমাদের কিছু নির্দিষ্ট মূলনীতি রয়েছে এবং এ পর্যন্ত আমরা কখনোই আমেরিকানদের সঙ্গে একই টেবিলে বসে সরাসরি সংলাপে অংশ নিতে চাইনি। তিনি আরও জানান, মধ্যস্থতাকারীদের বিশেষ অনুরোধে ইরান কেবল পরোক্ষ আলোচনায় অংশ নিতে রাজি হয়েছিল।

আলোচনার মাঝপথে গালিবাফ জানতে পারেন যে ট্রাম্প ইরানকে নতুন করে সামরিক হামলা চালানোর তীব্র হুমকি দিয়েছেন। এই খবর পাওয়ার পর তিনি মার্কিন প্রতিনিধি দলের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কাছে তীব্র প্রতিবাদ জানান।

গালিবাফ স্পষ্টভাবে মনে করিয়ে দেন যে ট্রাম্পের অকার্যকর বক্তব্য দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক শান্তি চুক্তির শর্তগুলোকে সরাসরি লঙ্ঘন করে।

তিনি সভাকক্ষে জেডি ভ্যান্সকে উল্লেখ করে বলেন, "আমরা এখানে আলোচনার টেবিলে বসে আছি এবং আমাদের স্বাক্ষরিত সমঝোতার প্রথম ধারা অনুযায়ী যেকোনো পক্ষকে হুমকি দেওয়া বা সামরিক বলপ্রয়োগ সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু আপনার প্রেসিডেন্ট আজকে নতুন করে আমাদের হুমকি দিয়েছেন।"

গালিবাফ আরও উল্লেখ করেন, "আপনাদের জেনে রাখা উচিত যে ইরান কখনোই কোনো ধরনের হুমকি বা চাপের মুখে নতি স্বীকার করে আলোচনা পরিচালনা করে না।"

এই ঘটনার পরপরই ইরানের সম্পূর্ণ প্রতিনিধি দল তাৎক্ষণিকভাবে বৈঠকটি সমাপ্ত ঘোষণা করে আলোচনার টেবিল থেকে একযোগে উঠে দাঁড়ায় এবং সভাকক্ষ ত্যাগ করে। গালিবাফ স্পষ্ট ভাষায় জানান, "আমরা আলোচনা শেষ করে বৈঠক থেকে বের হয়ে এসেছি এবং সেখানে আর কখনোই ফিরে যাইনি।"

মার্কিন প্রতিনিধি দল মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে আরেকটি জরুরি বৈঠক বসার জন্য জোরালো আকুতি জানালেও তেহরান ওয়াশিংটনের সেই প্রস্তাবটি সরাসরি নাকচ করে দেয়।

আমেরিকার প্রস্তাব প্রত্যাখ্যানের পর কাতার ও পাকিস্তানের বিশেষ মধ্যস্থতাকারীরা ইরানের প্রতিনিধি দলের সঙ্গে তাদের নিজস্ব আবাসে এসে দেখা করেন। মধ্যস্থতাকারীদের সঙ্গে ইরানের স্পিকার জানান, "আমরা কেবল আপনাদের সঙ্গেই কথা বলব, তবে আমেরিকানদের সঙ্গে আমরা আর কোনো ধরনের সংলাপে বসব না।"

পরবর্তীতে দুই দেশের মধ্যকার এই অচলাবস্থা নিরসনে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা দীর্ঘ ৮০ মিনিট যাবত ইরানের সঙ্গে এক নিবিড় আলোচনা পরিচালনা করেন এবং সবশেষে একটি যৌথ কূটনৈতিক বিবৃতি প্রকাশ করেন।

প্রসঙ্গত, গত রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে কড়া বার্তা দিয়ে লিখেছিলেন যে তেহরান যেন অবিলম্বে লেবাননে তাদের অর্থপুষ্ট প্রক্সি বা গেরিলা গোষ্ঠীগুলোকে ঝামেলা তৈরি করা থেকে বিরত রাখে।

তিনি হুঁশিয়ারি দিয়ে লিখেছিলেন, "যদি তারা এটি না করে, তবে আমরা গত সপ্তাহের মতোই ইরানের ওপর আবারও খুব শক্ত আঘাত হানব, তবে এবার আঘাতটি হবে আরও অনেক বেশি মারাত্মক।"

এ ছাড়া ট্রাম্প একটি সাক্ষাৎকারে উল্লেখ করেছেন যে ইরান যদি নতুন করে হরমুজ প্রণালী বন্ধ করার চেষ্টায় এগিয়ে আসে, তবে পৃথিবীর বুকে ইরানের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে।

তিনি এ কথার সঙ্গে বলতে থাকেন, "আপনারা আর নিজেদের দেশে ফিরে যাওয়ার সুযোগটুকুও পাবেন না এবং প্রয়োজনে আমরা সম্পূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আমাদের হাতে তুলে নেব।"

তিনি উল্লেখ করেছেন, "যদি সোজা না হন, তবে আমরা পুরো দেশের বাকি অংশও আমাদের নিয়ন্ত্রণে নিয়ে নেব।"

উল্লেখ্য যে দীর্ঘদিনের সংঘাতের পর গত ১৪ জুন পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান একটি বিশেষ ১৪ দফার শান্তি সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছিল। এরপর গত ১৮ জুন এই ঐতিহাসিক ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ বা এমওইউ-টি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়।

এই চুক্তির প্রধান শর্তগুলোর মধ্যে ছিল লেবানন যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং ইরানের ওপর আমেরিকার আরোপিত দীর্ঘদিনের নৌ অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির

তামিলনাড়ুর রাজনীতিতে এবার রাজনৈতিক লড়াই রূপ নিয়েছে ব্যক্তিগত কাদা ছোড়াছুড়িতে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা অভিনেতা-রাজনীতিক বিজয়ের বিরুদ্ধে তীব্র ব্যক্তিগত আক্রমণ শাণালেন বিধানসভার বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিন। মুখ্যমন্ত্রীর বৈবাহিক জীবনের টানাপোড়েন তুলে ধরে উদয়নিধি মন্তব্য করেন, "চেঙ্গলপট্টু আদালতে স্বামীর খোঁজে স্ত্রীর ঘোরার গল্প পুরো তামিলনাড়ু জানে।"

মূলত, ২০২৫ সালের ডিসেম্বরে বিজয়ের স্ত্রী সংগীতা স্বর্ণলিঙ্গম চেঙ্গলপট্টু ফ্যামিলি কোর্টে বিবাহবিচ্ছেদের আবেদন জানান। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে আইনি বিচ্ছেদের সেই মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন, এবং আগামী ৭ আগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। এ বিষয়টিকে ইঙ্গিত করে উদয়নিধি এমন কটাক্ষ করেছেন। এর আগে মুখ্যমন্ত্রী বিজয় মন্তব্য করেছিলেন যে, বিরোধী দলগুলোর উসকানিতে কৃষকরা আন্দোলন করছেন। এর জবাবে ক্ষোভ প্রকাশ করে উদয়নিধি বলেন, "কৃষকদের অপমান করা অত্যন্ত নিন্দনীয়।" তিনি বিজয়কে উদ্দেশ্য করে বলেন, "চেঙ্গলপট্টু আদালতের গল্প সবাই জানে, তাই ওসব ছোটগল্প বলা বন্ধ করে অন্তত এখনকার মতো এই বিষয়গুলো ভুলে থাকাই ভালো।"

এই ব্যক্তিগত আক্রমণের সূত্রপাত হয়েছিল বিধানসভার ভেতরে। আজ সকালে বিধানসভায় বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বিজয় সরাসরি ডিএমকে-কে আক্রমণ করেন। তিনি অভিযোগ তোলেন, "পার্টি ফান্ড" সংগ্রহের নামে যে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে, তার সরকার তা উদ্ধার করবে। বিজয়ের এই মন্তব্যে তীব্র আপত্তি জানান বিরোধী শিবিরের সদস্যরা। উদয়নিধি স্ট্যালিন পয়েন্ট অব অর্ডার তুলে দাবি করেন, প্রমাণ ছাড়া মুখ্যমন্ত্রী এমন অভিযোগ করতে পারেন না। তবে স্পিকার হস্তক্ষেপ না করে মুখ্যমন্ত্রীকে বক্তব্য শেষ করার অনুমতি দেন। নিজের বক্তব্য চালিয়ে গিয়ে বিজয় দাবি করেন, পূর্ববর্তী ডিএমকে সরকারের মতো তার দল টিভিকে কখনো দুর্নীতিতে জড়াবে না বা সরকারি কোষাগার লুট করতে দেবে না। শুধু তাই নয়, বিধানসভার বক্তব্য রাখার সময় বিজয় সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের একটি পুরোনো ও বহুল আলোচিত হাতের ভঙ্গিও নকল করে দেখান, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জোর চর্চা শুরু হয়েছে।

বিধানসভার বাইরে এসে উদয়নিধি স্ট্যালিন মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে তীব্র সমালোচনা করে একে "রিলস" বা সামাজিক মাধ্যমের সস্তা প্রচার বলে উড়িয়ে দেন। তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, "টিভিকে বিধানসভাকে সিনেমা থিয়েটার বানিয়ে ছেড়েছে, যেখানে এখন শিস বাজানো হচ্ছে।" মুখ্যমন্ত্রীর প্রায় ৩০ মিনিটের এই বক্তব্য সম্পূর্ণ চিত্রনাট্য মেনে এবং কৃত্রিমভাবে করা হয়েছে। উদয়নিধি আরও কটাক্ষ করে বলেন, "স্পিকার এখানে ‘অ্যাকশন’ এবং ‘কাট’ বলছেন। এর পর হয়তো বিধানসভায় ক্যারাভান, মেকআপ আর্টিস্ট আর স্টান্ট মাস্টারও চলে আসবে এবং তারা বিধানসভাকে আস্ত একটা শুটিং স্পটে পরিণত করবে।"

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ফিফা বিশ্বকাপ ২০২৬

উজবেকিস্তান ম্যাচে কি একাদশে থাকবেন রোনালদো? ধোঁয়াশা রাখলেন কোচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


উজবেকিস্তান ম্যাচে কি একাদশে থাকবেন রোনালদো? ধোঁয়াশা রাখলেন কোচ

বিশ্বকাপের শুরুতেই পর্তুগাল হোঁচট খেয়েছে। ডিআর কঙ্গোর বিপক্ষে তাদের প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেনি দলটি। একই সঙ্গে অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোও হতাশ করেছেন। সহজ কয়েকটি সুযোগ নষ্ট করায় সমালোচনার মুখে পড়েছেন ৪১ বছর বয়সী এই তারকা।

মঙ্গলবার উজবেকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে পর্তুগাল। এই ম্যাচে রোনালদো প্রথম একাদশে থাকবেন কি না, সে নিয়ে জল্পনা তুঙ্গে। তবে বিষয়টি নিয়ে স্পষ্ট করে কিছু বলতে চাননি দলের কোচ রবার্তো মার্টিনেজ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্টিনেজ বলেছেন, ‘প্রথম একাদশ নিয়ে এখনই কিছু জানাতে পারছি না। খেলোয়াড়দের সঙ্গেও এখনও এ বিষয়ে আলোচনা হয়নি।’ কোচের এই মন্তব্যে রোনালদোর খেলা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।

কঙ্গোর বিপক্ষে ম্যাচে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রোনালদো। পুরো ৯০ মিনিট মাঠে থাকলেও আক্রমণে কার্যকর হতে ব্যর্থ হন তিনি। ফলে দলের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকেই এ নিয়ে প্রশ্ন তুলেছেন, খারাপ ফর্মের পরেও কেন তাঁকে পুরো ম্যাচ খেলানো হলো।

প্রথম ম্যাচে ব্যর্থতার পর সমালোচনার মুখে পড়লেও এসব নিয়ে খুব একটা চিন্তিত নন কোচ মার্টিনেজ। তিনি মন্তব্য করেছেন, ‘বিশ্বকাপে খেললে চাপ থাকবেই, এটা স্বাভাবিক। আমরা ইতিবাচক থাকতে চাই এবং পরের ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছি। কঠিন পরিস্থিতিতে থাকলেও দল আগের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ।’

রোনালদোর নাম সরাসরি না বললেও কিছু সমালোচনাকে অন্যায্য বলেও মন্তব্য করেন পর্তুগাল কোচ। এদিকে, নিজের ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন রোনালদো। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপেই গোল করার অনন্য রেকর্ড গড়ার সুযোগ রয়েছে তাঁর সামনে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে মাদারীপুরে কড়া নিরাপত্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে মাদারীপুরে কড়া নিরাপত্তা

মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

মঙ্গলবার সকাল থেকে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকায় টহল জোরদার করেছে পুলিশ, র‍্যাব এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ৪ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া, জেলাজুড়ে ৫ শতাধিক অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, বিজিবি ও র‍্যাব সক্রিয়ভাবে কাজ করছে। জেলার বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিজিবিকে প্রস্তুত রাখা হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকায় তাদের মাঠে নামতে হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাচ্ছে।

এদিকে, জেলার সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে, শতাধিক মোটরসাইকেল নিয়ে শহরের প্রধান সড়কগুলোতে শোডাউন করেছেন জেলা যুবদলের নেতাকর্মীরা। তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মাদারীপুরের সার্বিক পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%